somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজার ভবন ধ্বসের জন্য কে দায়ী ?

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রানা প্লাজার ভবন ধ্বসের জন্য কে দায়ী ? সরকারি-বেসরকারি, ইলেকট্রনিক -প্রিন্ট ইত্যাদি সব মিডিয়ায় ঘুরে ফিরে ভবনটির মালিক সোহেল রানাকে একা দায়ী করছে। কেউ কেউ অবশ্য ভিন্ন কথাও বলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবন ধ্বসের সাথে জড়িতদের কঠোর শাস্তিদানের কথাও বলছেন। যথারীতি এদেশের প্রধান দুটি দলই এদের অভ্যেসমতো পরস্পরকে দোষারোপ করে মাইক গরম করছেন। হয়ত হয়ত তদন্ত কমিটি হবে, রিপোর্ট দিবে, ক্ষতিগ্রস্থরা কিছু আর্থিক অনুদান ও পাবে, তারপর ? যেসব তাজা প্রাণগুলো মুহূর্তের মধ্যে ঝরে গেল তাদের প্রাণ বিনিময় ক্ষতিপূরণ কিভাবে দেয়া যাবে ! যে শিশুটি সকালবেলা ঘুম থেকে উঠে তার মাকে দেখেনি, যে আর কোনদিনও মাকে দেখবে না; একদিনের রাষ্ট্রিয় শোক কিম্বা বিশ হাজার টাকা কিভাবে তার ক্ষতিপূরণ হয় ! যারা অক্লান্ত পরিশ্রম করে দুবেলা দুমুঠো অন্নের বিনিময় দেশের জিডিপি তথা অর্থনীতিকে একটু একটু করে আজ এখানে নিয়ে এসেছে তাদের জীবনের নির্মম পরিনতিতে প্রধানমন্ত্রীর গভীর শোক কিম্বা বিরোধী দলীয় নেত্রীর অতিগভীর শোক প্রকাশে কতটা ক্ষতিপূরণ হয় ! দেশের ভাগ্যকর্তা-কর্তীরা কি আগামীকাল এসব মনে রাখবেন ? পরিসংখ্যান তা বলে না।
আবার সবাই সব ভুলে যাবে। আবার সরকারি দলের কেউ অন্যের জায়গা দখল করবে। পাঁচতলা ভিত্তির ওপর পনের তলা তুলবে, আবার ভবন ধ্বসের ঘটনা ঘটবে। আবার ভবন নির্মান সম্পর্কিত কতৃপক্ষ দুর্ঘটনা ঘটার পর আবালের মত মিডিয়ায় সামনে উল্টাপাল্টা কথা বলবে।
আমরা সবাই জানি আমাদের সমস্যা কোথায়। আমরা এও জানি কিভাবে সমাধান করতে হবে কিন্তু তারপরও আমরা করিনা কিন্তু কেন ?
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×