somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাগরিক দায়বদ্ধতা ও শিশু শ্রম

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পোশাক শিল্পের
বিকাশে ক্ষুদ্র ও মাঝারি পোশাক
কারখানাগুলোর অবদান অনস্বীকার্য। এসব
কারাখানার বড় একটা অংশের সম্মিলিত
বাজার হল কেরানীগঞ্জের কালিগঞ্জ
এলাকা । কেরানীগঞ্জে ক্ষুদ্র পরিসরের
প্রায় হাজার খানেকের মত গার্মেন্টস
রয়েছে । এসব ক্ষুদ্র
কারখানাগুলো সাধারনত স্থানিয় বাজারের
চাহিদা মেটায়। উদ্বেগ জনক বিষয় হচ্ছে,
এসব গার্মেন্টসের বেশিরভাগ কর্মিই শিশু,
যাদের বয়স তের চৌদ্দ বছরের মধ্যে। এদের
সঠিক সং্খ্যা নিরুপন করা কঠিন হলেও
আনুমানিক পচিশ হাজারের কম না। যাদের
শতকরা প্রায় পঁচানব্বই ভাগই প্রাথমিক
শিক্ষাস্তর সমাপ্ত করেনি। শতকরা প্রায়
ষাট ভাগের বয়স আবার দশের ঘরেই
সীমাবদ্ধ।
প্রশ্ন হচ্ছে কেন এসব শিশু শ্রমিক
এখানে কাজ করে ?
কারন একটাই, দারিদ্রতা। এসব শিশুদের
অধিকাংশই ঢাকার বাইরের গ্রাম
থেকে এসেছে। ঢাকার
বাইরে থেকে আসা প্রায় ষাট ভাগেরও
বেশি শিশু আসে বাংলাদেশের দক্ষিনাঞ্চল
থেকে। সরকার যেখানে পৃথিবীর সবচেয়ে বড়
প্রকাশনী হিসেবে প্রেস কনফারেন্সে প্রায়
তেত্রিশ কোটি বই
ছাপিয়ে বিনামূল্যে বিতরণের ঘোষনা দেয়,
সেখানে কালিগঞ্জের হতভাগ্য শিশুদের
দিন কাটে সুই সুতা আর সেলাই মেশিনের
শব্দে। নিরানব্বই শতাংশ শিশু প্রাথমিক ও
গনশিক্ষা কার্যক্রমের আওতায় আনার
ঘোষনা যেখানে আরও পাচ বছর
আগে দেয়া হয়েছে সেখানে কালিগঞ্জের
শিশুদের সম্ভবত গননার বাইরেই
রাখা হয়েছিল।
প্রশ্ন হচ্ছে আইনত দন্ডনিয় হওয়া সত্বেও
কিভাবে শিশুদের দিয়ে কাজ করানো হয় ?
উত্তর খুব সোজা, বেশিরভাগ শিশুই
বিনা বেতনে থেকে খেয়ে কাজ করে।
যা নিঃসন্দেহে কারখানা মালিকদের জন্য
লাভজনক। কম মজুরিতে উৎপাদনের
কারনে পন্যের মুল্যও কম হয় যা সুবিধা শুধু
কারখানা মালিকরাই ভোগ
করেনা পাশাপাশি সারা বাংলাদেশের
ক্রেতারাও ভোগ করে। কারন শতভাগ
রপ্তানিকারক পোশাক
কারখানাগুলো দেশিয় বাজারে তাদের পন্য
সরবরাহ করেনা। দেশিয় বাজার
ধরে রাখে ঢাকা ও এর আশেপাশের
ছড়িয়ে থাকা শিশুশ্রমিক চালিত ক্ষুদ্র
গার্মেন্টসগুলো। রপ্তানি শর্তের
খাতিরে শ্রম মন্ত্রালয়
রপ্তানিমূখী গার্মেন্টসগুলোতে নজরদারি অবহ্যত রাখলেও দেশিয়
বাজারে পোশাক
সরবরাহকারী কারখানাগুলোতে সম্ভবত
কখনোই শিশুশ্রমিক নিয়োগের বিষয় খোজ
রাখেনা। অনেকগুলো এনজিও
আছে যারা শিশুশ্রম নিরসনে কাজ করে।
তবে তাদের বেশিরভাগই ব্যস্ত
থাকে রাস্তা ঘাটে ছড়িয়ে থাকা শিশু
শ্রমিক নিয়ে। কিন্তু অন্তঃপুরের বন্দি এই
অসহায় শিশুদের যেন এই পৃথিবীতে কেউ
নেই।
একবার ভাবুনতো, আপনি গুলিস্তান
কিম্বা নিউমার্কেট
থেকে যে শার্টটি কিনে এনে পরতেছেন
সেটির সাথে কোন শিশুর কান্নার ঘ্রান
জড়িয়ে আছে কিনা ? অঙ্কুরেই বিনষ্ট কোন
ভবিষ্যতের সুতায় সেলাই
করা যে প্যান্টটি আপনি পরে আছেন তার
খেসারত কিন্তু আপনাকেও দিতে হবে। আজ
যেভাবে আমরা এদের ভবিষ্যৎ অনিশ্চিত
করে দিচ্ছি কাল কিন্তু এরা দেশের
বোঝা হবে, আপনাকে আমাকে টেনে ধরবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×