এশিয়ার সবচেয়ে নিকৃষ্টতম আমলাতন্ত্র ভারতের. সমীক্ষা করে এমন রিপোর্ট প্রকাশ করল হংকং ভিত্তিক একটি প্রখ্যাত কনসালটেন্সি সংস্থা. ক্রম অনুযায়ী ভারত ১০ পয়েন্টের মধ্যে পেয়েছে ৯.২১. ভিয়েতনাম-৮.৫৪, ইন্দোনেশিয়া-৮.৩৭, ফিলিপিন্স-৭.৫৭, চিন-৭.১১. আমলাতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে ভাল জায়গায় রয়েছে সিঙ্গাপুর-২.২৫. এর পর হংকং-৩.৫৩, থাইল্যাণ্ড-৫.৫২, জাপান-৫.৭৭, দক্ষিণ কোরিয়া-৫.৮৭, মালয়েশিয়া-৫.৮৯. তালিকায় ভারতের অবস্থান একেবারে নীচে.
অণ্ণা হাজারেদের দুর্নীতি বিরোধী আন্দোলন এবং রাজ্যসভায় 'লোকপাল-প্রহসনে'র পটভূমিতেই 'পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক রিস্ক কনসালটেন্সি লিমিটেড' রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় আমলাতন্ত্রের ওপর বাণিজ্য মহলের বিভিন্ন প্রভাব রয়েছে. ঘুষের ব্যাপারেও ভারতীয় আমলারা দড়. তাঁরা সাগ্রহে সেদিকে তাকিয়ে থাকেন. বিনিয়োগকারীরাও ঘুষের বিনিময়ে লালফিতের গণ্ডি টপকাতে চান. আবার বিদেশি বিনিয়োগকারীরা মনে করেন, ভারতের আমলারা নেতিবাচক মানসিকতা সম্পন্ন. ওই রিপোর্টে ভারতের জটিল কর ব্যবস্থা, পরিবেশ বিধিকেও বিশেষ ভাবে দায়ী করা হয়েছে. দায়ী করা হয়েছে মান্ধাতা আমলের ব্রিটিশ মডেল প্রভাবিত শাসনতান্ত্রিক জটিলতাকেও. একই ভাবে দেশের উন্নয়ন ব্যাহত হওয়ার মূলে লাল ফিতের ফাঁসকেই কারণ বলে চিহ্নিত করা হয়েছে. সমীক্ষায় এও জাননো হয়েছে, ভারতীয়দের কাছেই ভারতীয় আদালত ব্যবস্থা আকর্ষণহীন এবং তা সকলেই এড়িয়ে যেতে চান. দেশের বিচারব্যবস্থার যুক্তিহীন দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ দেশবাসীর ভরসা কমেছে বিচারব্যবস্থার ওপরই.
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।