somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাগকে বাগে আনুন

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাগারাগির জন্য কিন্তু রাগ জন্মায় না। মানসিক আর সামাজিক চাপ আমাদের রেগে যেতে সহায়তা করে। অপছন্দ থেকেই বিরক্তি, আর বিরক্তি যখন সহ্যের চরম সীমা ছাড়ায় তখন জন্ম দেয় রাগের। মানুষ মাত্রই রাগ হয়, আর কিছু কিছু রাগ আক্রমণাত্মক হয়ে উঠলে জন্ম দেয় ক্রোধের। আর এ ‘ক্রোধ প্রবণ’রাই বদরাগীর উপাধি পেয়ে যায়। জীবন যন্ত্রণায় জর্জরিত আমরা একটু একটু করে বদরাগী হয়ে উঠছি। যা জমে জমে বাড়ছে প্রতিহিংসা আর আরও বেশি মাত্রায় হলে জিঘাংসা। কাজের দুনিয়ায় যার মারাÍক রকম ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কাজের চাপ আর সহকর্মী বা সহপাঠীর সুড়সুড়ি কিংবা স্যার অথবা বসের ছোট্ট বকা এগুলোকে মুহূর্তে ভয়ানক করে তোলে। এছাড়া আড়াল থাকে নানা পারিবারিক অথবা সামাজিক সমস্যার চাপ। তাই রাগকে এড়িয়ে যাওয়ার একমাত্র মূলমন্ত্র অনুরাগী হয়ে ওঠা। রাগ হতে শুরু করলেই মুহূর্তে চিন্তা করতে থাকতে হবে আমাদের অনুরাগী বিষয়গুলোকে। তাতেও না কমলে মনে করতে হবে সব সম্ভবের দুনিয়ায় সবই সম্ভব।
আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে থাকে বা আমাদের পছন্দ হয় না। আবার সেসব কারণে রাগ প্রকাশ করেও কোনও লাভ হয় না। তবে সবার স্বভাব সমান হয় না। একজন মানুষ হয়তো সামান্য কারণেই রেগে যায়, আবার কেউ একটু অন্যরকম। রাগ আমাদের সবারই হয়। তফাতটা তখনই দেখা যায় যখন আমাদের মধ্যে কেউ কেউ রাগটা নিয়ন্ত্রণ করতে পারে না। এ রাগ যে শুধু আমাদের ক্ষতি করছে তা নয়, আমাদের পরিবার, একান্ত প্রিয়জন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব এমনকি কর্মক্ষেত্রেও তার প্রভাব পড়ে। কোনও মানুষ যদি দিনের বেশিরভাগ সময় রেগে থাকেন, বা এমন বিষয়ে অতিরিক্ত রেগে যান যে বিষয়ের কোনও গুরুত্ব নেই তার জীবনে বা সামান্য কারণে অধৈর্য হয়ে গেলে ধরে নিতে হবে, তার রাগটা ক্রনিক ক্রোধে পরিণত হয়েছে। একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে রাগকে সাইলেন্ট কিলার বলা হয়। রাগ হলে আমাদের শরীরে এক ধরনের টনিক নিঃসৃত হয়, যা রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরের ক্ষতি করে থাকে। ক্রনিক অ্যাঙ্গার থেকে নানা ধরনের অসুখও হতে পারে, যেমন হাই ব্লাড প্রেসার, হাই কলস্টেরল লেভেল, ও কোনও কোনও ক্ষেত্রে স্ট্রোকও হতে পারে। তাই হঠাৎ করে যাদের রেগে যাওয়ার প্রবণতা আছে, তাদের এ বিষয়ে সময় থাকতে চিন্তাভাবনা করা উচিত।
যখন কোনও বিষয়ের বা ব্যক্তির ওপর রাগ হবে, তখন চেষ্টা করুন সেখান থেকে সরে যেতে। যদি ঘরে যেতে না পারেন তাহলে ব্যাক কাউন্টিংও করতে পারেন, এতে রাগ কমে। এছাড়া প্রতিদিন নিয়ম করে ধর্মীয় প্রার্থনা ও মেডিটেশন করুন। চেষ্টা করুন এভাবেই এ সমস্যা থেকে বেরিয়ে আসতে। ক্ষণিকের রাগ অনেক উটকো ঝামেলা নিয়ে আসে। তাই প্রথম থেকেই রাগের কারণগুলো জন্মানোর আগে তাকে ঝেড়ে ফেলতে শিখতে হবে। যেমন কারও ওপর রাগ হচ্ছে, তাকে মুহূর্তে এড়িয়ে চলুন। আবার গায়ে পড়ে খোঁচাখুঁচি করলে হয় উদাসী কথা বলবেন অথবা হাস্যকর ব্যাপার করে বিষয়টাকে হাওয়ায় উড়িয়ে দিন। সিনিয়র হলে একদম হাসিয়ে ছেড়ে দিন। আর ঘটনার চাপকে কখনও মাথায় স্থান দেওয়া যাবে না। এ বিষয়গুলো মেনে চললে দেখবেন, রাগ থাকবে আপনার বশে আর ‘রাগের বশবর্তী হয়ে’ দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা নেমে যাবে শূন্যে।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×