আমার প্রিয় পোস্ট
- মেঘনা নদীর নামকরণ প্রসঙ্গে - ইমন জুবায়ের
- একদিন, দেখে নিও! - সুলতানা শিরীন সাজি
- পরীর দেশের বন্ধ দূয়ার দেই হানা মনে মনে.......... - অপ্সরা
- ক্ষণজন্মা নক্ষত্রদ্বয় তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ,তোমাদের অন্তর্যাত্রা শান্তিময় হোক... - আমিই রাকিব
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কি করে বাংলাদেশে নির্মিত হল সহস্রাধিক বিশ্বখ্যাত বিজ্ঞাপন ::: নোবেল , বিজরী ,শাহরুকীদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার - মেহরাব শাহরিয়ার
- বাতিওয়ালা! যে আমার নিজেরই অচেনা ছায়া - সুলতানা শিরীন সাজি
- কণা এবং তার প্রিয় বন্ধু ডায়েরি - হাসান মাহবুব
- এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন - আদনান_ফিরদাউস
- অন্য রকম মজার তিনটি মুভি ............ ( পর্ব - ১ ) ( ডাউনলোড লিঙ্ক সহ ) - নিশাচর ছেলে
- বৃত্তাচার - শ্রাবনের ফুল
- ছড়াকাব্য - ৪ - কালপুরুষ
- ছবি ব্লগ: আগুনের রঙ - পারভেজ
- পশুরা যখন মানবাধিকারের কথা বলে - তখন কানে খটকা লাগে : আবু সাঈদ জিয়াউদ্দিন (কপি পেষ্ট) - ডিস্কো ঘোড়া
- আমার আঁকা ছবি ও কিছু কথা - আরিয়ানা
- এবার বসন্তে মন্তত্রম্বল্য বেড়ানো................ - সুলতানা শিরীন সাজি
- গ্রিক মিথ: ফেড্রা - ইমন জুবায়ের
- গ্রিক উপকথার সেই ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা - ইমন জুবায়ের
- নস্টালজিয়া - পারভেজ
- উদ্ধরণ - আকাশ অম্বর
- গল্প: পাপ - ৮ (শেষ) - স্বদেশ হাসনাইন
- প্রতি: কেউ কথা রাখে নি - স্বদেশ হাসনাইন
- আকুতি - কালপুরুষ
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ( সেনা, নৌ, বিমান ) র্যাংক সমূহ - তালহা তিতুমির
- নরক - কল্প গল্প - পারভেজ
- মুখোশ- ছোট গল্প - পারভেজ
- এইটা একটা ভুতের গল্প হতে পারতো!! - আকাশচুরি
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- "উত্তর বঙ্গের কবিতা" থেকে কবিতা-৫ - মেঘ শূন্য দিন
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- (বাংলা) শব্দ-রাজ্যে অভিযান (২): অয়োময় - ম্যাভেরিক
- বাংলাদেশ মহিলা পরিষদের পোস্টারের বিশ্বের ৩৫ নারী মুখ -১ম পর্ব - হুতুম পেঁচার নকশা
- [Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…।১ম পর্ব |-(রিপোস্ট সংরক্ষণ) - রণদীপম বসু
- উইকিপিডিয়ায় ভাষা আন্দোলন - আর একটি কিশোরের স্বপ্ন - রাগিব
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- জোনাকরোড! জোনাকরোড!! - ছন্নছাড়ার পেন্সিল
- পছন্দের কয়েকটি রাগ (সংগীত) - মে ঘ দূ ত
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- থ্রি ইডিয়টস ও স্লামডগ মিলিয়নেয়ার: অতি প্রচারণার কাছে পরাজিত "কোয়ালিটি" - ফারহান দাউদ
- শার্লক হোমস ২০০৯ - ফুল মুভি ডাউনলোড লিঙ্ক (আপডেটেড) - ~স্বপ্নজয়~
- জলপরী - অপ্সরা
- তোমাকে শুনলাম আজ বহুদিন পর............. - সুলতানা শিরীন সাজি
- তিন গোয়েন্দা (কিশোর, মুসা, রবিন) মনে আছে তো? এইবার মুভি দেখেন
- বিডি আইডল
- মুভি ব্লগ: ২০ বছর আগের দেখা পাঁচ ক্লাসিক - শওকত হোসেন মাসুম
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৮ > ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল - মনজুরুল হক
- লিরিকঃ যেভাবে আমাদের গল্পগুলো শীতল হয়ে ওঠে - ছন্নছাড়ার পেন্সিল
- সানশাইনঃ সূর্যস্নানের মানবিক ছবি - ছন্নছাড়ার পেন্সিল
- ইনগ্লোরিয়াস বাস্টার্ডসঃ ওয়ান্স আপ’ন এ টাইম, ইন নাৎজি অকুপাইড ফ্রান্স - ছন্নছাড়ার পেন্সিল
- ভালোবাসা ( রম্য গল্প ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- 'ছুটির নিমন্ত্রণে আতসী' - ত্রেয়া
- আবোল তাবোল-৮ (জীবনের গল্প) - তায়েফ আহমাদ
- মুক্তগদ্য: ডেকালগ এবং আমরা ফিরে যাবো শুধু বিপরীত অশ্রুজল - নির্ঝর নৈঃশব্দ্য
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৬ > ঘন কুয়াশায় দুটি প্রাণের বিসর্জন - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৭ > যুদ্ধ বিভীষিকার বাইরের সেই মানুষগুলি - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৯ > কেঁপে ওঠা মাটিতে-বাতাসে বারুদের গন্ধ - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২০ > শুরু হলো মরণপণ লড়াই - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২১ > সেই রাতে যেন কেয়ামত নেমে এসেছিল - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৪ > শত শত মানুষের মৃত্যু আর বিভৎসতার গল্প....... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৫ > যুদ্ধ বাড়ছে...রাজাকাররা দলত্যাগ করছে... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৩ > ক্রমেই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে... - মনজুরুল হক
- শ্রদ্ধাঞ্জলি: সাধু টেলিমেকাস - ইমন জুবায়ের
- আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে উৎসর্গ: সামইন টিমকে, জন্মদিনের উপহার হিসেবে - অন্যমনস্ক শরৎ
- *দেড়ফুটি কোঁকড়া চুলওয়ালী আর লাল সবুজের স্বপ্ন ...* - অনন্ত দিগন্ত
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
সহজে ছবি এবং গান থেকে ভিডিও তৈরি করা
- সফট আইটি
- আলো ঝলমল, পানি টলটল, ঐ শাপলা দিঘীর কাছে , আমার অনেক ঋণ আছে - অপ্সরা
- গল্প: এক ধরনের নির্লিপ্ত মানুষ - ইমন জুবায়ের
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৪ > আশ্রয়হীনের আশ্রয় খুঁজে ফেরা - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৩ > নির্মম বাস্তবতার মুখোমুখি - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি > ২ > আমরা ছুটে চলেছি অচেনা গন্তব্যে.... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- পারভার্ট! পারভার্ট! - আকাশ অম্বর
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয় > দ্বিতীয় পর্ব। - মনজুরুল হক
- আজ পেলাম ১৭০০০+৬০০ বই সম্পূর্ণ ফ্রি ।। আহা কী আনন্দ... !!! - পান্থ বিহোস
- টুনি গল্প > প্ল্যাটফর্ম এবং একজন অরুণিমা > - মনজুরুল হক
- মনে পড়ে অনুপমা! হারানো সেই সবদিন ........ - সুলতানা শিরীন সাজি
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা :: হতাশা , ক্ষোভ আর কষ্টের উপাখ্যান - মেহরাব শাহরিয়ার
- একজন লাখপতির উপঢৌকন!
- অপ্সরা
- কেককাহন - নুশেরা
- Qualia - আকাশ অম্বর
- আমার ছোট মার জন্মদিন আজ - শওকত হোসেন মাসুম
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- আপুনিদেরকে ভালোবেসে এই ঈদে......... - অপ্সরা
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- মাডি ওয়ার্টাস: অবিস্মরণীয় এক Blues মিউজিশিয়ান ... - ইমন জুবায়ের
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
* ~ * আমি আবার বই পোকা হব * ~ *
- বাবুনি সুপ্তি
- ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ৫ -- নাটোরের রাজবাড়ী হয়ে পাবনার পথে - রোহান
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- প্রার্থনা - আকাশ অম্বর
- হ য ব র ল - আকাশ অম্বর
- যানজট নিরসন নিয়ে কিছু আবোল-তাবোল 'ডিজিটাল' ভাবনা - জ্বিনের বাদশা
- মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৪ - মে ঘ দূ ত
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- বেবি এ্যালবাম - অপ্সরা
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- যে ছবি যায় দাগ কেটে মনে - রাগ ইমন
- একজন অভিনেতা, কিছু মুভি রিভিউ এবং আমার পাগলামি- ১
- ভেবে ভেবে বলি
- কবিতা বিষয়ে মহাত্মা ফরহাদ মজহার এর একটা লেখা: কবি ও স্বরস্বতী - নির্ঝর নৈঃশব্দ্য-২
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- শব্দরাজ্যে অভিযান (২৬): Narcissism ! - ম্যাভেরিক
- এশিয়া-আফ্রিকার মানচিত্র - তাজা কলম
- হলিউডের সেরা আইনি লড়াইগুলি - অপরিচিত_আবির
- || মায়াকল্প || [৪] - ঊশৃংখল ঝড়কন্যা
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- হাস্য উৎপত্তি - আকাশ অম্বর
- Rain Sound By Clapping - মে ঘ দূ ত
- প্রতিক্রিয়াশীলতার দীর্ঘতর ছায়ার নিচে - ছন্নছাড়ার পেন্সিল
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- পিটার কাস্টার্স : এক রহস্যময় বিদেশীর গল্প - অমি রহমান পিয়াল
- সিরাজ শিকদার ভুল বিপ্লবের বাঁশীওয়ালা- শেষ পর্ব - অমি রহমান পিয়াল
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- একটি আইরিশ মিউজ:: উৎসর্গ: আকাশ অম্বর - রুবাইয়াত ইসলাম সাদাত
- বিবর্তনের কণ্টক - আকাশ অম্বর
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- পোকা-মানব - আকাশ অম্বর
- একজন ‘মৃত’ ব্যক্তির গল্প - শওকত হোসেন মাসুম
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- । ইয়োগা: সুদেহী মনের খোঁজে |২৪| আসন: গোমুখাসন। - রণদীপম বসু
- প্রতিকাব্য : হাতখরচের জন্য রেখেছি কিছু জংলীফুল - শূন্য আরণ্যক
- তোমাদের জন্য - অপ্সরা
- ওয়েষ্টার্ন মুভির পোষ্ট | চর্বিত চর্বন নয় আশাকরি - শূন্য আরণ্যক
- জগলুল আর তার কীর্তিনামা । একজন মুগ্ধ মুভি দর্শকের উপলব্ধি - শূন্য আরণ্যক
- রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে - অপ্সরা
- তুমি নও চাঁদনি-রাতের সেই বাঁশরিয়া - নাজনীন খলিল
- দর্শকদের সরাসরি অংশগ্রহনে তারকা কথন (আজকের অতিথী সাঁঝু) - কঁাকন
- "বৃষ্টি পায়ে পায়ে" - শুভমিতার কয়েকটি গান - মে ঘ দূ ত
- আনোয়ার কবির উবাচ : এক দুঃসাহসীর কথকতা - অমি রহমান পিয়াল
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-২ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কোরিয়ান ছবির নাম 'বান্ধবী' - ফাহমিদুল হক
- জবানবন্দী - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- মীথবাজিঃ সিসিফাস ২ - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: ঝাঁপতাল - নির্ঝর নৈঃশব্দ্য
- তপুর গল্প - ভাঙ্গা পেন্সিল
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুইপা ফেলিয়া........... - অপ্সরা
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- দিনের আলো সঞ্চয় (Daylight Savings Time -DST)........অতঃপর - চিটি (হামিদা রহমান)
- মীথবাজিঃ সিসিফাস ১ - ছন্নছাড়ার পেন্সিল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ছোটগল্প: কালিদহের কূহক - আকাশচুরি
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- ছোটগল্প: কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ - আকাশচুরি
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৫| আসন: শশঙ্গাসন। - রণদীপম বসু
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- জুলিয়ান ভিগোর লেখা > মাইকেল জ্যাকসন : খ্যাতি, অবিচার আর কুৎসার বিষে মৃত্যু যাঁর - ফারুক ওয়াসিফ
- *||* ~অনন্ত দিগন্তের বর্ষপূর্তি পোষ্ট : এই দিন, সেই দিন ~ *||* - অনন্ত দিগন্ত
- আমার বান্দরবেলা..............৬ - তামিম ইরফান
- ফুলের নাম - Farewell-to-Spring (বসন্ত বিদায়???) - রাজামশাই
- খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে ! - তারেকবিডি
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী (শেষ অংশ) - ছন্নছাড়ার পেন্সিল
- তোমার আমার এই যে বিরহ একজনমের নহে - অপ্সরা
- কি হালে বেঁচে আছে আমাদের শিশুরা > শুধু পেটের দায়ে ৩৫ লাখ শিশুশ্রমিক অমানবিক শ্রমে নিয়োজিত > - মনজুরুল হক
- এসো বই পড়ি!!!
- নাফিস ইফতেখার
- প্রেস জোকস-৩
- বিপ্লব রহমান
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- একজন মা'কে বাঁচাই আর মা'য়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি - মিলটন
- মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ১৪: অপরাজেয় বাংলা - লাল দরজা
- সামহোয়্যারে বাংলা বানান বিভ্রাট: চাই একটু সচেতনতা - ফারহান দাউদ
- বিবাহ সংক্রান্ত পুস্ট (জুন মাস স্পেশাল
) - শওকত হোসেন মাসুম
- ইট হ্যাপেন্ড ওয়ান নাইট : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- এইটা একটা ব্যাপক উদ্দীপনামূলক পুস্ট - শওকত হোসেন মাসুম
- হিসেব - কালপুরুষ
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যাই বল না - তনুজা
- পরম্পরা (২) - তনুজা
- পিছনে পায়ের দাগ রেখে আসি - নাজনীন খলিল
- জঙ্গি মিজানকে না মেরে গল্পটা শুনুন, কাজে আসবে ... - আশীফ এন্তাজ রবি
- এন্টি গল্প > পেটকাটি চাঁদিয়াল > পর্ব-৩ > - মনজুরুল হক
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- সুরক্ষা - কল্পগল্প - পারভেজ
- মাননীয় অর্থমন্ত্রী, আইএমএফকে না বলুন - শওকত হোসেন মাসুম
- এত রঙ দেখে কে বলবে নানা কষ্ট আর না পাওয়ার দেশ আমার বাংলাদেশ?( পহেলা বৈশাখের ছবি ব্লগ) - এ. এস. এম. রাহাত খান
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- নারী দিবসে হেঁশেলছাড়া নারী পেলেন ‘রাঁধুনী’র পুরস্কার - ফাহমিদুল হক
- তিনটি ভিন্ন ঘটনা > তিনটি পরম্পরা > অতঃপর দে গরুর গা ধুইয়ে - মনজুরুল হক
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে পদার্পন এবং আগামী ১৮ এপ্রিল পর্যন্ত গৃহিত কর্মসূচী - মনজুরুল হক
- রঁদেভু - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পটি আপনি কিভাবে শেষ করবেন? - জ্বিনের বাদশা
- প্রকৃতি ও রঙ - ছবি ব্লগ - পারভেজ
- প্রকৃত অনুভূতির চরিত্র বিষয়ক - ছন্নছাড়ার পেন্সিল
- বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার হইলে কি লাভ হইবে? - জ্বিনের বাদশা
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- ওয়েস্টার্ন মুভি: এ ফিস্টফুল অফ ডলারস - দূরন্ত
- ভালোবাসার রঙেরা- সমাপ্তি পর্ব - পারভেজ
- যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী : জেনে নিন, চিনে নিন - আইরিন সুলতানা
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৪ - নুশেরা
- আসেন, এমনি এমনিই একটু মিষ্টি মুখ করি ...
- আইরিন সুলতানা
- দিনলিপি ৯: ঈর্ষা এবং ক্রোধ - ফারহান দাউদ
- এন্টিগল্প > বিটার মুন > পার্ট থ্রী - মনজুরুল হক
- আল্লাহর দোহাই এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে - লাল দরজা
- একাত্তরের এই দিনে (১৩ নভেম্বর) - বিষাক্ত মানুষ
- পুঁজিবাদী পোস্ট: টাকা কামানোর সহজ উপায় - জ্বিনের বাদশা
- একাত্তরের এই দিনে (৫ নভেম্বর ) - বিষাক্ত মানুষ
- আমার জীবন পাত্র উচ্ছলিয়া - রাশেদ
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- জ্ঞানপাপী - আইরিন সুলতানা
- তোর খেলাতে জীবন যে যায়............ - প্রতিফলন
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- পড়ে থাকা সময়গুলো........। - পারভেজ
- একটি প্রার্থনা - পারভেজ
- দিনলিপি ৬: ঈদের বাজারে ওভারব্রিজের ভেড়া - ফারহান দাউদ
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- জনৈকের কাছে জীবন-বিষয়ক প্রথম পাঠ - ছন্নছাড়ার পেন্সিল
- সতত জনম, মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- এক টুকরো মেঘের মত অবসর - রুখসানা তাজীন
- মেশিনগান: জন্ম ও বিবর্তন - ফারহান দাউদ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯) - আবদুর রাজ্জাক শিপন
যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু।

এই আমি তোমার জন্য।
২৭ শে মে, ২০০৯ রাত ১১:৩৮
ব্লগার ফারহান আমাকে বলে, আমি নাকি শুধু বড়দের সংসারী গপ্পো লিখি।
আজ ওর জন্য একটা প্রেমের গল্প লিখলাম। রামু এটা তোমার জন্যও।
ইয়াকুত আজ একটা বড় বিপদে পড়েছে। ছোটি খাটো বিপদে পড়লে ও সাধারণত রবীন্দ্রনাথকে স্মরণ করে। কিছু ক্ষণ আগেও তাই রবীন্দ্রনাথের কবিতা আওড়েছে---- "বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা।বিপদে আমি না যেন করি ভয়।" কারণ ভেবেছিল- বিপদটা বুঝি বেশ ছোট খাটো।
কিন্তু অবস্থাদৃষ্টে এখন আর সেরকম মনে হচ্ছে না। রবীন্দ্রনাথ এই মুহূর্তে কোন কাজেই আসছে না। তাই আল্লাহকে ডাকা শুরু করেছে। ওর যে বিপদ তাতে এখন আল্লাহই একমাত্র ভরসা।
এই সকালবেলা ইয়াকুত একটা মিশন নিয়ে বের হয়েছে। অফিস যাবার বদলে যাচ্ছে মিরপুরে। সঙ্গে তার ব্যাক্তিগত ড্রাইভার। মানে পৈত্রিক সূত্রে প্রাপ্ত গাড়িখানা নিয়ে বের হয়েছে। ইযাকুত জানে, এই মিশনের উপর নির্ভর করছে ওর সমগ্র জীবন।
আপা এইটা তো একটা চিপা গলি, গাড়ি নিয়া ঢুকতে পারমু কিনা সন্দেহ আছে।
একটু চেষ্টা করে দেখেন না- মালেক ভাই। ইয়াকুত নরম কণ্ঠে বলে। এই এলাকাটা খুবএকটা চেনে না সে। আজই প্রথম এসেছে।
ছেলেটা যে কই থাকে, আল্লাহই জানে। আধাঘন্টার উপরে মিরপুর সাড়ে এগারো তে গাড়ি নিয়ে ঘুরছে। ঢাকা শহরে বাড়ি খোঁজা যে এত কষ্টের, ইয়াকুত আগে বুঝতে পারেনি।
চেষ্টা করেও মালেক গাড়ি ঢোকাতে পারে না। অগত্যা গলির মুখে গাড়ি ছেড়ে দিয়ে পায়ে হেঁটে আরও কিছুটা পথ সামনে এগোয় ইয়াকুত। গলির শেষ মাথায় চায়ের দোকানটার পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, ইয়াকুত ডাকে- এই যে ভাই শোনেন?
এখানে ছোটনদের বাসাটা কোথায়? বলতে পারবেন। এই যে বাসা নম্বর।
ইয়াকুত একটা কাগজ এগিয়ে দেয়।
ছেলেটা বাসাটা দেখিয়ে দেয়। যাক বাবা পাওয়া গেল তাহলে। এটা এখন সে যাকে খুঁজছে সেই ছোটনদের বাসা হলেই হয়।!
দুবার ডোরবেল দেবার পর, মৃদু আওয়াজে দরোজাটা খুলে যায়। সামনে দাঁড়িয়ে আছেন ছোটখাটো একজন মধ্যবয়সী নারী। চেহারায় কেমন সেলিনা হোসেন, সেলিনা হোসেন ভাব আছে। মুখটা মায়াময়। ওঁর যৌবনে বেশ সুন্দরী ছিলেন - দেখলেই বোঝা যায়।
ইয়াকুতের চিনতে ভুল হয় না। সব মায়ের চেহারাই অনেকটা এরকমই হয়।
খালাম্মা স্লামালেকুম।
এটা কি ছোটনদের বাসা?
মহিলা ইতিবাচক মাথা নাড়েন।
মহিলার কপালে অস্পষ্ট অপরিচিত জনকে দেখার ছায়া পড়ে, তোমাকে তো ঠিক--
খালাম্মা আমার নাম ইয়াকুত। আমি ছোটনের সঙ্গে কাজ করি। ছোটন তিন দিন ধরে অফিস যাচ্ছেনা, তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই।
একদমে কথা শেষ করে সে।
ও আচ্ছা, এসো মা ভেতরে এসো। মহিলার কণ্ঠে উষ্ণতা ঝরে পড়ে।
ছোট্ট ছিমছাম ড্রইং রুমের একটা সোফায় বসতে বসতে- ইয়াকুত আবার প্রশ্ন করে, ছোটন কি বাসায় আছে? ওর শরীর ভালো?
মহিলা ইয়াকুতের উৎকণ্ঠায়, স্নেহের হাসি হাসেন।
হ্যাঁ মা ও ভালো আছে। ও ঘুমাচ্ছে। তুমি বসো আমি ডেকে দিচ্ছি।
মহিলা যাবার জন্য উদ্যত। ইয়াকুত আবার থামায়---- খালাম্মা, আমি কি ওর সঙ্গে ওর ঘরে কিছুক্ষণ কথা বলতে পারি?
মহিলা, এক পলক ওর মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন-- তারপর মৃদু হেসে বল্লেন-- ঐ যে মা ঐদিকে ওর ঘর।
তীর একবার ছোড়া হয়ে গেছে। ওর আর কিছুই করার নেই।
খুব অস্বস্তি নিয়ে, ধীর পায়ে ইয়াকুত দরোজায় টোকা দেয়।
বেশ ক'বার টোকা দেবার পর-- দরোজাটা খুলে যায়। ছোটন ভূত দেখার মত চমকে ওঠে।
তোতলায়-- আ আপনি? এত সকালে? এখানে?
-যান তো ফ্রেশ হয়ে আসুন। তারপর কথা হবে।
ছোটন ভীষন বিব্রত ভঙ্গিতে ঘরের এদিক ওদিক তকিয়ে কোন সিদ্ধান্তে আসতে না পেরে, বের হয়ে যায়।
-ঘরের ভেতর ঢুকতেই বিপরীত দেয়ালে ঝোলানো, চে গুয়াভারার বিপ্লবী মুখটা চোখে পড়ে ইয়াকুতের।
মেঝেতে বিছানা। মশারীটা খুব অযত্ন করে লাগানো। মশারীর একটা কোনা অসমানভাবে ঝুলে আছে। ঘরময় নানান বইয়ের স্তুপ।
কোনায়, ছোট্ট স্টিরিও সেটটার কাছে ছড়ানো অনেক সিডি। স্টিরিওটার পেছনে পুরানো একটা গীটার দাঁড় করানো। কম্পিউটারটা মাথার কাছে। সিঙ্গল ওয়াড্রোবটার একটা ড্রয়ার আধখোলা।
এ্যাশট্রে উপচে পড়ছে-- সিগারেটের শেষাংশে। এখনও এই ঘরটিকে এক্কবারে পারফেক্ট একজন ছাত্রর ঘর বলা যায়। কোথাও বসবার জায়গা না পেয়ে, বিছানার এক কোনায় চাদরটা একটু টেনে ঠিক করে আয়েস করে বসে ইয়াকুত অপেক্ষা করে ছোটনের জন্য।
বেশ অনেকক্ষণ পরে ছোটন একটা ট্রেতে দু কাপ চা আর হাল্কা নাস্তা নিয়ে ঢোকে।
শোভন দূরত্ব রেখে ছোটন বিছানায় ইয়াকুতের মুখোমুখি বেশ লাজুক ভঙ্গিতে বসে।
এটা আপনার ঘর?
প্রশ্নের ধরণে ছোটন হাসে।
আপনি হঠাৎ কি মনে করে?
আপনাকে গান শোনাতে এসেছি।
মানে? এটা আবার কি ধরণের কথা হল?
হল না? তাহলে বলি, আপনাকে দেখতে এসেছি।
আপনি আজ তিন দিন অফিসে যান না । কেন?
ও আচ্ছা আমি তো চাকরীটা ছেড়ে দিয়েছি।
বাহ! দারুণ তো। একদম মিলে যাচ্ছে।
মানে?
তখন থেকে মানে মানে করছেন কেন?
আপনাকে আমি আসলে একটা কথা বলতে এসেছি।
মনে মনে ছোটন একটু বিরক্ত হয়। এই হল বড় লোকের বাচ্চা-কাচ্চার একটা সমস্য।
নিজেরা যে অন্যের সমস্যা তৈরী করে, এটা তারা কখনই ধরতে পারে না। মন যা চায়, তাই করার জন্য ব্যাকুল হয়ে থাকে।
মাকে সামলাবে কি করে, সেই চিন্তায় ছোটন অস্থির, আবার এই মেয়ে এখন নাটক করছে।
কি বলবেন, প্লীজ তাড়াতাড়ি বলুন। নিন চা নিন। তারপর যা বলবার সংক্ষেপে বলে, বিদায় হন।
ছোটন বুঝতে পারে ওর মেজাজ চড়ে যাচ্ছে। একেতো হঠাৎ ঘুম থেকে উঠেছে, আবার ঘুম থেকে ওঠার পর এখন পর্যন্ত একটা সিগারেটও খাওয়া হয়নি।
আচ্ছা আমি সরাসরি বলছি। ইয়াকুত স্পষ্ট চোখে তাকায়, ছোটনের দিকে।
আপনার সাথে কাজ করছি, তিনমাস হল। এই তিনমাসে আপনাকে যতটুকু দেখেছি, আপনাকে আমার খুব ভালো লেগেছে।
আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি রাজী থাকলে আমি আমার মাকে পাঠাবো, আপনার মা'র কাছে।
এই পাগল বলে কি? আপনার মাথার ঠিক আছে? আর তিনমাসেই আমাকে চিনে ফেল্লেন?
-সারাজীবন এক সঙ্গে থাকলেই কি মানুষ চেনা যায়?
আপনার কি মনে হয় না, আপনি একটু বাড়াবাড়ি করছেন?
-হ্যাঁ, একটু না অনেকখানি বাড়াবাড়ি করছি। সেইজন্য আমি দুঃখিত। কিন্তু আপনাকে এইভাবে বলা ছাড়া আমি আর কোন পথ পাচ্ছিলাম না।
কেন? ছোটনের কণ্ঠে পরিষ্কার বিস্ময়!
-আপনি রবীন্দ্রনাথের লিপিকা পড়েছেন?
ঐ যে একটি লোককে স্বর্গের দূতরা মার্কা ভুল করে, কেজোদের স্বর্গে নিয়ে আসে। এরপর লোকটি যেখানেই যায়, সবাই তাকে সরে যেতে বলে--কারণ সবাই খুব ব্যাস্ত।শুধু এ লোকটিরই কোন কাজ নেই।
অকেজো লোকটি আর কি করবে? ঝর্ণাতলায় গিয়ে বসে থাকে। সেই ঝর্ণায় রোজ স্বর্গের মেয়েরা জল নিতে আসে।
অকেজো লোকটি মেয়েদের জল তোলার পাত্রে ছবি এঁকে দেয়। চুল বাঁধার রঙ্গিন ফিতা বুনে দেয়। এমন সব কাজ করে, যার কোন মানে নেই।
মেয়েরা এসব দেখতে গিয়ে কাজে ভুল করে বসে। মন উদাস করে থাকে।
তারপর কেজোদের স্বর্গে ঐ ভুল লোকটির বিচার হয়। তারা লোকটিকে বিদায় করে দেয়--- লোকটি চলে যাবার সময় দেবতারা দেখলেন, স্বর্গের মেয়েরাও লোকটির সাথে স্বর্গ ছেড়ে চলে যেতে চায়। স্বর্গে এই প্রথম এমন একটি ঘটনা ঘটে যার কোন মানে নেই।
আপনি আমার চোখে সেই ভুল লোক। যার জন্য আমি স্বর্গ ছাড়তে রাজি আছি।
এই আমার ফোন নাম্বার-- ০১৭১------
যদি আমাকে কখনও ফোন করেন, আমি ধরে নেব- আপনি রাজী। আর আমার মাকে বলবো আপনার মা'র সঙ্গে দেখা করতে।
এরপর ছোটনকে কোন কথা বলার সুযোগ না দিয়ে ইয়াকুত বিদায় নেয়।
গত ১৫ দিন ধরে ছোটনের প্রায় দূর্দিন চলছে। দিনে কম করে হলেও মা একবার মেয়েটার খোঁজ নিচ্ছে। এখন পর্যন্ত তারপরও ছোটন সব চালিয়ে নিচ্ছে কারণ মা এখনও বাংলা সিনেমার ডায়ালগ দেওয়া শুরু করেনি।
"ছেলের বউ না দেখে মরতে চাইনা টাইপের--"
মা রীতিমত গোয়েন্দাগিরি শুরু করেছে। কাছের বন্ধুদের বলে বেড়াচ্ছে, মেয়েটার একটু খোঁজ নাওতো? সেই যে গেল ---- ইত্যাদি নানান রকমের যন্ত্রনা।
ছোটনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সম্প্রতি বিয়ে করেছে। বউ যখন থাকে তখন তার টিকির নাগাল পাওয়া যায়না।
ক'দিনের জন্য বউ গেছে বাপের বাড়ি। এবার বান্দার দেখা মিললো। সে রাত্রি যাপনের উদ্দেশ্যে একদিন এলো আমার বাড়িতে। ছোটন ভেবেছিল, ওকে একটু বুঝিয়ে বলবে। বল্লো- মাকে একটু বল্ আমার চালচুলোর ঠিক নেই- চাকরী নেই। বউকে খাওয়াবো কি?
এসব সাত-পাঁচ শুনে বন্ধু দা'ত কেলিয়ে বল্লো--- তোর তো উইকেট পড়ে যাচ্ছে হে!
মানে?
মেয়েটার কোন খোঁজই নিচ্ছিস না আবার বিয়ে করে খাওয়াবি কি এসব নিয়েও ভাবছিস। কথার এখানেই ইতি টানতে হল।
ছোটন মনে মনে ভাবে, আসলেই কি আমি খোঁজ নিচ্ছিনা?
এ মেয়ে ভারী ডেঞ্জারাস। ইদানীং আমার স্বপ্নেও হানা দিচ্ছে। কিন্তু বন্ধুকে বলার সাহস হচ্ছে না। তাহলে মা'র কান পর্যন্ত ঠিক পৌঁছে যাবে।
এত দূরাবস্থার মাঝেও একটা ছোট্ট সুখবর হল ছোটন এর মধ্যে একটা চাকরী আবার কেমন করে যেন জুটিয়ে ফেলেছে। সব প্রায় ঠিক হয়ে যাচ্ছিল-- হঠাৎই একটা দূর্ঘটনা ঘটে যায়-- আসলে নিয়তির উপর কারও হাত নেই------------
ছোটন নতুন অফিসের কাজে মোটামুটি ব্যস্ত। এর মধ্যেই একটা বিশেষ প্রয়োজনে ইয়াসীন ভাইকে ফোন করতে গ্রামীণের নম্বরটা ঘোরায়।
হ্যালো কে? ইয়াসীন ভাই?
- না দুঃখিত আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। আপনি সেই ভুল লোকটা না?
আমি ইয়াকুত। আমি জানি আপনি আমাকে ভুল করে হলেও ফোন করবেন। এতদিন আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম।
শোন ইয়াকুত-----
বলুন, তবে কাল সকালে আমার মা আপনার সঙ্গে দেখা করতে যাবে।
ইয়াকুত শোন
বলুন?
তোমাকে নিয়ে এক'দিন আমি খুব ভেবেছি।
---কি পেলেন?
সত্যি শুনতে চাও?
খুব খু---উ---ব শুনতে চাই। আপনার কথা শুনবো বলেই তো এমন তৃষ্ণার্ত হয়ে আছি।
যদি কোন কঠিন কিছু বলি---
--- আমি কঠিনের সাথে একবার লড়াই করতে চাই। শুধু একবার সংশপ্তক হতে চাই।
---শোন মেয়ে, আমি ভুল করে নয়- সত্যি সত্যি স্বর্গচ্যূতি চাই।
যাবে আমার সঙ্গে?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
পড়ার জন্য উঠিয়ে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা, পড় কিন্তু সময় করে।
রাতমজুর বলেছেন:
ব্রেশ।
লেখক বলেছেন: ওক্কে ব্রেশ।
লেখক বলেছেন: আর কইয়েন না, আজকাল দেশে যে হারে সব বাচ্চাদের কঠিন নাম রাখে। আর বড়লোকের বাচ্চা-কাচ্চা হলে তো কথাই নেই।
নামটা আসলে দিয়েছিলাম এই জন্য যে, ছোটন নামটা নিয়ে মজা করবে। কিন্তু সময় পাইনি।
ইয়াকুত মানে একটা দামী পাথর।
লেখক বলেছেন: হুম হইছে কিনা জানিনা। তবে ফারহানদের মত ভালো ছেলেগুলানের একটা নাছোড়বান্দা টাইপের ভালো মেয়ে দরকার।
নাইলে এদের ভবিষ্যত অন্ধকার----হা হা হা
ফেরারী পাখি বলেছেন:
সত্যিই এই প্রথম কেউ আমার এই গল্পের এত সুন্দর প্রশংসা করলো।দোমাকেও দারুণ ধন্যবাদ।
পারভেজ বলেছেন:
দ্বিতীয়বার পড়ার পর ভালোলাগাট বাড়লো-ইয়াকুত যদি এই প্রজন্মের প্রতিনিধি হয়, তার চরিত্র চিত্রণ টা অনেকটাই মিলেছে মনে হয়।
ছোটনকে অবহেলা করেছে লেখক। ১৫ দিনের ভেতর তাদের ভাবনাগুলি এড়িয়ে যাওয়াটা ফাঁকি বাজি হয়েছে
গল্পটা উপভোগ্য
লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।
আপনি ঠিকই ধরেছেন। আসলে এত অল্প সময়ে সব ঠিক লেখা যায় না।
বকুল০৮ বলেছেন:
বেশ তো... হঠাৎ যেন শেষ হয়ে গেলো... উপভোগ্য!
লেখক বলেছেন: ধন্যবাদ বকুল। ইহাকেই বলে ছোট গল্প।
হা হা হা মজা করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ এস রহমান। এমন প্রশংসা পেলে কার না ভালো লাগে বলুন।
আমার খুবভালো লাগছে।
খড় কুটো বলেছেন:
চমৎকার একটা ফাঁকি দিয়েছেন। পারভেজে'র কথার সাথে আমি একমত।একটানা টাইপ করার ক্লান্তির কারনেই কি হটাৎ গল্পের ইতি টানলেন।
লেখক বলেছেন: আমি মানুষটাই মহা ফাঁকিবাজ। তাতে আবার ক্লান্ত। মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে--- কিন্তু এই লেখাটার জন্য সময়ের সাথে কি পরিমাণ যে লড়াই করতে হয় বলে বোঝানো যাবে না।
আপনার বাড়িতে দুবার গেলাম। কোন পোষ্ট নেই। লিখুন, পড়ি।
সহেলী বলেছেন:
ভাল লিখে দিলে ছোটন ইয়াকুতের গল্প । আরো লেখ হাত খুলে -- আমরা পড়তে চাই ।
ফেরারী পাখি বলেছেন:
হাত খুলে লিখলেও, কেউ মন খুলে পড়ছে না। ভাবছি কবিতা তো লিখতে পারি না।গল্পও তেমন চলে না--- তাই কিছু জ্ঞানী পোষ্ট দেব।
হা হা হা
অধমকে নিয়ে এই পরিশ্রম করায় খুবই লজ্জা পাইলাম,কৃতজ্ঞতা জানানোর চেষ্টাও করলাম না। মানুষ যখন এভাবে স্নেহ করে,তখন মনে হয় জীবনের কোন ছোট ছোট কাজই বৃথা যায় না,মানুষের জীবনটা খুব বেশি অর্থবহ। ভালো থাকবেন সবসময়।
আর হ্যাঁ,সংসারী গল্পের ভারে একটু দমবন্ধ হচ্ছিলাম,এটা খোলা হাওয়া
ফেরারী পাখি বলেছেন:
যাক শেষ পর্যন্ত যে পড়েছ, এতেই আমি খুশী।তার সঙ্গে এত সুন্দর একটা মন্তব্য ফাও। দারুণ ব্যাপার।
ফেরারী পাখি বলেছেন:
ওহে ক্ষুদে এখন মনে হচ্ছে তোমার চরিত্রটাকে ঠিকটাক আঁকতে পারিনি।তোর এই হঠাৎ হঠাৎ ট্যুরে যাবার ব্যাপারটা বাদ পড়ে গেছে।
কি করি বলতো, নায়িকার নামটা বদলে দেব নাকি?
আমার ধারণা মধ্যবিত্ত ঘরের আদরের ছোট ছেলেদের ছোটন মার্কা নামই হয় সাধারনত। আবার তোদের জেনারেশনে কঠিন এবং জটিল মান এক্সেপশনাল নাম রাখাটা একটা ফ্যাশন---- দুটোর কম্বিনেশন করলাম।
আবার মনে হচ্ছে ইয়াকুত নামটা যাচ্ছে না।
ফেরারী পাখি বলেছেন:
আহারে! তোকে আর হুবহু কপি করা যাচ্ছে না। তাহলে তো নায়কের নাম ফারহান করে দিতে হয়।যাই হোক, একটা সমস্যার কথা বল্লাম--- সেটার কথা কিছুই বল্লি না।
ভালো থাকিস ভাই।
আমার ছোট ভাইটাও এক পিস। মানে ভাইয়ের মধ্যে । খানিকটা তোর মতই।
মনজুরুল হক বলেছেন:
ডিসক্লেইমারঃ মনযোগ দিয়ে পড়ার মত সুস্থির অবস্থায় নেই। তাই শুধু চোখ বুলিয়ে গেলাম। পরে পড়ব। তবে "ইয়াকুত" নামটা পছন্দ হলো।
শেষ রাতের শুভেচ্ছা।
ফেরারী পাখি বলেছেন:
শেষ রাতের শুভেচ্ছা শুধু নয়, এটা আমার জন্য সম্মাননাও বটে। ধন্যবাদ মনজু ভাই।একটা সমস্যার সমাধান পেলাম।
লেখক বলেছেন: হুম।
আশরাফ মাহমুদ বলেছেন:
ইয়াকুত আজ একটা বড় বিপদে পড়েছে। এর মধ্যেই বেশ কয়েকবার আল্লাহকে ডেকেছে। কিন্তু তাতে ওর ভয় কাটছে না। তাই রবীন্দ্রনাথের কবিতা আওড়ানো শুরু করেছে। "বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা।বিপদে আমি না যেন করি ভয়।"-------------ইয়াকুত আজ একটা বড় বিপদে পড়েছে। রবীন্দ্রনাথের কবিতা আওড়ানো শুরু করেছে। "বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা।বিপদে আমি না যেন করি ভয়।" কিন্তু তাতে ওর ভয় কাটছে না। তাই আল্লাহর নাম ডাকা শুরু করেছে।
-----------------
এভাবে পড়তে ভাল্লাগে, ছন্দ থাকে (ব্যাক্তিগত অভিমত)।
-----------------
প্রাণবন্ত লেখা, তবে বিকশিত হতে পারত আর-ও।
ফেরারী পাখি বলেছেন:
ধন্যবাদ আপনাকে। এই লেখা কারও ব্যাক্তিগত অনুভূতিকে আঘাত করবে, বুঝতে পারিনি।সমস্যাটা আরও বড় হতে পারে তাই ঠিক করে দিচ্ছি।
কালপুরুষ বলেছেন:
গল্পের প্রতি নেশা কম। পড়লাম। চমৱকার লিখেছো। তুমি সব রকমের লেখাতেই সমান স্বাচ্ছন্দ্যবোধ করো বুঝতে পারি। কিছু ছন্দ রেখে গেলাম। সুর দেয়া যায় কিনা ভাবছি--
আকাশের শুকতারা নয় বেশী দূর,
তুমি আজ আমায় ছেড়ে আছো যতদূর।
কাঁদে যদি আকাশ তবে বৃষ্টি ঝরায়,
আমার কান্না সেতো নদী হয়ে যায়।
দুঃখের সাথে আমি করেছি যে ভাব,
এই বেশ ভুলে থাকা তোমার অভাব।
রাতের কপালে আঁকি আঁধারের টিপ,
ভালবাসায় জ্বেলে রাখি মঙ্গলদীপ।
লেখক বলেছেন: চমৎকার দাদা, সত্যি সুর দিয়ে ফেল।
আর সুর দিলে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। শুনতে চাই।
লেখক বলেছেন: ধইন্যা। গল্প তো একটু বড়ই হয়ে যায়।
আশরাফ মাহমুদ বলেছেন:
আপনি মন্তব্য পাঠ করে ভুল উপলব্ধি করেছেন। আমি রচনার স্রোত সম্পর্কে বলেছি, অর্থ্যাৎ আমার কাছে ঐভাবে পাঠ করলে টান পাওয়া যাচ্ছিল। এখানে ধর্ম কিংবা আনুষঙ্গিক বিষয়াদির উপস্থিতি নাই। ব্যক্তিগত জীবনে আমি ধর্ম-সচেতন নই।
লেখক বলেছেন: যাক তাও একদিকে রক্ষা। আর আসলে যখন আমার লিখতে ইচ্ছে করে, তখন যে ভাবে মাথায় আসে সেই ভাবেই টাইপ করি এবং পুনঃবিবেচণা করি না। তাই অসঙ্গতি থেকেই যায়।
থাকে প্রচুর মুদ্রণ প্রমাদ। কিন্তু ব্লগে একটা সুবিধা যে কেউ না কেউ সেটা ধরিয়ে দেয়।
এতে দুটো সুবিধা হয় আমার- ১. ভালো লেখকদের সৎ পরামর্শ পাই আর ২. নিজের অভিজ্ঞতাকে ঋদ্ধ করতে পারি।
ধন্যবাদ আপনাকে। আমি আপনার মতামতকে ভুল বুঝিনি।
আবারও শুভেচ্ছা রইলো।
তনুজা বলেছেন:
পড়ার জন্য উঠিয়ে রাখলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
অপ্সরা বলেছেন:
চোরকাঁটা বলেছেন: কুত কুত আবার কেমন নাম আফা আমিও ঠিক এই খোঁচা দেওয়া কাঁটাটার মতই ভাবছিলাম এটা কেমন নাম দিলো আপুটা?
তবে তুমি একজন বড় গল্প লেখিকা সেটাই বুঝলম।
লেখক বলেছেন: অপ্সরা একটা সুন্দর নাম ধার দেবে নাকি গো?
শেষের লাইন টা তো "গরুর খাঁটি দুধ না খাঁটি গরুর দুধের মত আউলা লাগতাসে"
বড় গল্প লেখিকা মানে কি?
আমি কি আসলেই বেশী বড় গল্প লেখি?
রাতমজুর বলেছেন:
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ৮টি
* মন্তব্য করেছেন: ১৩০২টি
* মন্তব্য পেয়েছেন: ২৯১টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৪ সপ্তাহ
* ব্লগটি মোট ১৫১২৫ বার দেখা হয়েছে
একটা কুয়েচ্চেন আছিলো, গরমমসল্লা দিয়া বাগাড় দিয়া পেশ করুম না পাঁচফোড়োন দিয়া?
লেখক বলেছেন: ওক্কে পাঁচফোড়ন বেশী ভালা পাই, তয় গরমমসল্লা মিশাইলেও অসুবিধা নাই।
মে ঘ দূ ত বলেছেন:
ভালো লাগলো।
ফেরারী পাখি বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: জনাব রে একটা লেখা উৎসর্গ করসিলাম। পড়িলে বাধিত থাকিব।
চিকনমিয়া বলেছেন:
ইয়াকুত নামডা ভালা লাগেনাই আরো দেন এইরম
ভালোবাসা বলিয়া কিচুই নাই
মাইনাচ
ফেরারী পাখি বলেছেন:
ওরে কত্ত বড় সাধনা করিলে, চিকন মিয়ারে আমার বাড়িতে পাওয়া যায়---------রেআমার বাড়িতে তৈলাসা।
একটু আগে আম্নের বাড়িতে ঘুরলাম।
আম্নেও নাই তাজিন সানও নাই। তাজিন লিখসে আর আপ্নে কম্ন্টোন নাই, এই রকম দেহি নাই।
দুইজনরেই খুবই ভালা পাই।
ভালো থাইকেন জেডা (সবাই বলে)
চিকনমিয়া বলেছেন:
এই লেকাডার পরের পর্ব দেন আফা
ফেরারী পাখি বলেছেন:
কিরুম পর্ব চান--------- অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল নাকি এট্টু ঝাল টক?
চিকনমিয়া বলেছেন:
টক মিষ্টি দেন আফা
ফেরারী পাখি বলেছেন:
আমার বাড়িতে আম্নের বারবার ভরমনে আমার চোখে আনন্দে জল আসিতেছে। এই সময় তাজিনরেও বড্ড মিস করিতেসি।দিমু মানে খুবই চেষ্টা করমু।
ভালো থাইকেন। আর পার্লে আমার খোঁজ খবর এট্টু রাইখেন।
রাতমজুর বলেছেন:
ব্লগ লিক্তেছেন: ১ বছর ৪ সপ্তা, এত বুইরা ব্লগার আপনে, একটা চেহারায় একটা খোমা ঝুলান না ক্যালা? 
(গরম মসল্লা, মানে ঝাড়ি সহযোগে)
লেখক বলেছেন: নামকরা ব্লগের হার্টথ্রব ব্লগার রামুরে দেইখাই তো শিখছি। হের চেহারায় কিছু নাই অন্ধকার।
চেহারায় খোমা কেমনে ঝুলায় বিশেষ জানিনা।
চিকনমিয়া বলেছেন:
তাজিন আফারে মিচ করিআফনেও ভালা থাইকেন, তয় পুষ্ট দেন , পড়তাম চাই
লেখক বলেছেন: গতরাতে আমি যে কার মুখ দেখেছিলাম, আল্লাহই জানে। এত সৌভাগ্য কই রাখি------------------
ধন্যবাদ তাজিনসান।
সেদিন ফোন করেছিলাম। রিং হল কেউ ধরল না।
কতদিন হয়ে গেল, তোমার হাসিমাখা মুখটা দেখি না।
লেখক বলেছেন: হুম তোমার রিয়েল প্রেমের কাছে আমার এইসব গল্প সবই ভূয়া।
দেবে নাকি একখানা অরিজিনাল প্রেমের পোষ্ট ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সুন্দর গল্প । তেমন সুন্দর, যেমন সুন্দর কল্পণায়, স্বপ্নে নায়িকারা এসে যায়, শুধু বাস্তবে কদাচ ঘটে..এমন সুখকর ঘটনা । বাস্তবটা যে বাস্তব, একটু বেশীই কঠিন ।
সাইফুর বলেছেন:
নতুন লেখা দেন
লেখক বলেছেন: দিলাম ভাইডি।
লেখক বলেছেন: হুম ইয়াকুত নামটা শোনানোর জন্যই তো এত আয়োজন। আজ থেকে ২০ বছর আগে শুনেছিলাম নামটা, তারপর আর শুনিনি।
নীরজন বলেছেন:
শোন মেয়ে, আমি ভুল করে নয়- সত্যি সত্যি স্বর্গচ্যূতি চাই। যাবে আমার সঙ্গে?
+++++++++++++
লেখক বলেছেন: আমার বাড়িতে স্বাগতম এবং +++++++++++++++++ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ র হাসান।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















