আমার প্রিয় পোস্ট
- মেঘনা নদীর নামকরণ প্রসঙ্গে - ইমন জুবায়ের
- একদিন, দেখে নিও! - সুলতানা শিরীন সাজি
- পরীর দেশের বন্ধ দূয়ার দেই হানা মনে মনে.......... - অপ্সরা
- ক্ষণজন্মা নক্ষত্রদ্বয় তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ,তোমাদের অন্তর্যাত্রা শান্তিময় হোক... - আমিই রাকিব
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কি করে বাংলাদেশে নির্মিত হল সহস্রাধিক বিশ্বখ্যাত বিজ্ঞাপন ::: নোবেল , বিজরী ,শাহরুকীদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার - মেহরাব শাহরিয়ার
- বাতিওয়ালা! যে আমার নিজেরই অচেনা ছায়া - সুলতানা শিরীন সাজি
- কণা এবং তার প্রিয় বন্ধু ডায়েরি - হাসান মাহবুব
- এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন - আদনান_ফিরদাউস
- অন্য রকম মজার তিনটি মুভি ............ ( পর্ব - ১ ) ( ডাউনলোড লিঙ্ক সহ ) - নিশাচর ছেলে
- বৃত্তাচার - শ্রাবনের ফুল
- ছড়াকাব্য - ৪ - কালপুরুষ
- ছবি ব্লগ: আগুনের রঙ - পারভেজ
- পশুরা যখন মানবাধিকারের কথা বলে - তখন কানে খটকা লাগে : আবু সাঈদ জিয়াউদ্দিন (কপি পেষ্ট) - ডিস্কো ঘোড়া
- আমার আঁকা ছবি ও কিছু কথা - আরিয়ানা
- এবার বসন্তে মন্তত্রম্বল্য বেড়ানো................ - সুলতানা শিরীন সাজি
- গ্রিক মিথ: ফেড্রা - ইমন জুবায়ের
- গ্রিক উপকথার সেই ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা - ইমন জুবায়ের
- নস্টালজিয়া - পারভেজ
- উদ্ধরণ - আকাশ অম্বর
- গল্প: পাপ - ৮ (শেষ) - স্বদেশ হাসনাইন
- প্রতি: কেউ কথা রাখে নি - স্বদেশ হাসনাইন
- আকুতি - কালপুরুষ
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ( সেনা, নৌ, বিমান ) র্যাংক সমূহ - তালহা তিতুমির
- নরক - কল্প গল্প - পারভেজ
- মুখোশ- ছোট গল্প - পারভেজ
- এইটা একটা ভুতের গল্প হতে পারতো!! - আকাশচুরি
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- "উত্তর বঙ্গের কবিতা" থেকে কবিতা-৫ - মেঘ শূন্য দিন
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- (বাংলা) শব্দ-রাজ্যে অভিযান (২): অয়োময় - ম্যাভেরিক
- বাংলাদেশ মহিলা পরিষদের পোস্টারের বিশ্বের ৩৫ নারী মুখ -১ম পর্ব - হুতুম পেঁচার নকশা
- [Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…।১ম পর্ব |-(রিপোস্ট সংরক্ষণ) - রণদীপম বসু
- উইকিপিডিয়ায় ভাষা আন্দোলন - আর একটি কিশোরের স্বপ্ন - রাগিব
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- জোনাকরোড! জোনাকরোড!! - ছন্নছাড়ার পেন্সিল
- পছন্দের কয়েকটি রাগ (সংগীত) - মে ঘ দূ ত
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- থ্রি ইডিয়টস ও স্লামডগ মিলিয়নেয়ার: অতি প্রচারণার কাছে পরাজিত "কোয়ালিটি" - ফারহান দাউদ
- শার্লক হোমস ২০০৯ - ফুল মুভি ডাউনলোড লিঙ্ক (আপডেটেড) - ~স্বপ্নজয়~
- জলপরী - অপ্সরা
- তোমাকে শুনলাম আজ বহুদিন পর............. - সুলতানা শিরীন সাজি
- তিন গোয়েন্দা (কিশোর, মুসা, রবিন) মনে আছে তো? এইবার মুভি দেখেন
- বিডি আইডল
- মুভি ব্লগ: ২০ বছর আগের দেখা পাঁচ ক্লাসিক - শওকত হোসেন মাসুম
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৮ > ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল - মনজুরুল হক
- লিরিকঃ যেভাবে আমাদের গল্পগুলো শীতল হয়ে ওঠে - ছন্নছাড়ার পেন্সিল
- সানশাইনঃ সূর্যস্নানের মানবিক ছবি - ছন্নছাড়ার পেন্সিল
- ইনগ্লোরিয়াস বাস্টার্ডসঃ ওয়ান্স আপ’ন এ টাইম, ইন নাৎজি অকুপাইড ফ্রান্স - ছন্নছাড়ার পেন্সিল
- ভালোবাসা ( রম্য গল্প ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- 'ছুটির নিমন্ত্রণে আতসী' - ত্রেয়া
- আবোল তাবোল-৮ (জীবনের গল্প) - তায়েফ আহমাদ
- মুক্তগদ্য: ডেকালগ এবং আমরা ফিরে যাবো শুধু বিপরীত অশ্রুজল - নির্ঝর নৈঃশব্দ্য
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৬ > ঘন কুয়াশায় দুটি প্রাণের বিসর্জন - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৭ > যুদ্ধ বিভীষিকার বাইরের সেই মানুষগুলি - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৯ > কেঁপে ওঠা মাটিতে-বাতাসে বারুদের গন্ধ - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২০ > শুরু হলো মরণপণ লড়াই - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২১ > সেই রাতে যেন কেয়ামত নেমে এসেছিল - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৪ > শত শত মানুষের মৃত্যু আর বিভৎসতার গল্প....... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৫ > যুদ্ধ বাড়ছে...রাজাকাররা দলত্যাগ করছে... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৩ > ক্রমেই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে... - মনজুরুল হক
- শ্রদ্ধাঞ্জলি: সাধু টেলিমেকাস - ইমন জুবায়ের
- আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে উৎসর্গ: সামইন টিমকে, জন্মদিনের উপহার হিসেবে - অন্যমনস্ক শরৎ
- *দেড়ফুটি কোঁকড়া চুলওয়ালী আর লাল সবুজের স্বপ্ন ...* - অনন্ত দিগন্ত
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
সহজে ছবি এবং গান থেকে ভিডিও তৈরি করা
- সফট আইটি
- আলো ঝলমল, পানি টলটল, ঐ শাপলা দিঘীর কাছে , আমার অনেক ঋণ আছে - অপ্সরা
- গল্প: এক ধরনের নির্লিপ্ত মানুষ - ইমন জুবায়ের
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৪ > আশ্রয়হীনের আশ্রয় খুঁজে ফেরা - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৩ > নির্মম বাস্তবতার মুখোমুখি - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি > ২ > আমরা ছুটে চলেছি অচেনা গন্তব্যে.... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- পারভার্ট! পারভার্ট! - আকাশ অম্বর
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয় > দ্বিতীয় পর্ব। - মনজুরুল হক
- আজ পেলাম ১৭০০০+৬০০ বই সম্পূর্ণ ফ্রি ।। আহা কী আনন্দ... !!! - পান্থ বিহোস
- টুনি গল্প > প্ল্যাটফর্ম এবং একজন অরুণিমা > - মনজুরুল হক
- মনে পড়ে অনুপমা! হারানো সেই সবদিন ........ - সুলতানা শিরীন সাজি
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা :: হতাশা , ক্ষোভ আর কষ্টের উপাখ্যান - মেহরাব শাহরিয়ার
- একজন লাখপতির উপঢৌকন!
- অপ্সরা
- কেককাহন - নুশেরা
- Qualia - আকাশ অম্বর
- আমার ছোট মার জন্মদিন আজ - শওকত হোসেন মাসুম
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- আপুনিদেরকে ভালোবেসে এই ঈদে......... - অপ্সরা
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- মাডি ওয়ার্টাস: অবিস্মরণীয় এক Blues মিউজিশিয়ান ... - ইমন জুবায়ের
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
* ~ * আমি আবার বই পোকা হব * ~ *
- বাবুনি সুপ্তি
- ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ৫ -- নাটোরের রাজবাড়ী হয়ে পাবনার পথে - রোহান
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- প্রার্থনা - আকাশ অম্বর
- হ য ব র ল - আকাশ অম্বর
- যানজট নিরসন নিয়ে কিছু আবোল-তাবোল 'ডিজিটাল' ভাবনা - জ্বিনের বাদশা
- মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৪ - মে ঘ দূ ত
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- বেবি এ্যালবাম - অপ্সরা
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- যে ছবি যায় দাগ কেটে মনে - রাগ ইমন
- একজন অভিনেতা, কিছু মুভি রিভিউ এবং আমার পাগলামি- ১
- ভেবে ভেবে বলি
- কবিতা বিষয়ে মহাত্মা ফরহাদ মজহার এর একটা লেখা: কবি ও স্বরস্বতী - নির্ঝর নৈঃশব্দ্য-২
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- শব্দরাজ্যে অভিযান (২৬): Narcissism ! - ম্যাভেরিক
- এশিয়া-আফ্রিকার মানচিত্র - তাজা কলম
- হলিউডের সেরা আইনি লড়াইগুলি - অপরিচিত_আবির
- || মায়াকল্প || [৪] - ঊশৃংখল ঝড়কন্যা
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- হাস্য উৎপত্তি - আকাশ অম্বর
- Rain Sound By Clapping - মে ঘ দূ ত
- প্রতিক্রিয়াশীলতার দীর্ঘতর ছায়ার নিচে - ছন্নছাড়ার পেন্সিল
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- পিটার কাস্টার্স : এক রহস্যময় বিদেশীর গল্প - অমি রহমান পিয়াল
- সিরাজ শিকদার ভুল বিপ্লবের বাঁশীওয়ালা- শেষ পর্ব - অমি রহমান পিয়াল
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- একটি আইরিশ মিউজ:: উৎসর্গ: আকাশ অম্বর - রুবাইয়াত ইসলাম সাদাত
- বিবর্তনের কণ্টক - আকাশ অম্বর
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- পোকা-মানব - আকাশ অম্বর
- একজন ‘মৃত’ ব্যক্তির গল্প - শওকত হোসেন মাসুম
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- । ইয়োগা: সুদেহী মনের খোঁজে |২৪| আসন: গোমুখাসন। - রণদীপম বসু
- প্রতিকাব্য : হাতখরচের জন্য রেখেছি কিছু জংলীফুল - শূন্য আরণ্যক
- তোমাদের জন্য - অপ্সরা
- ওয়েষ্টার্ন মুভির পোষ্ট | চর্বিত চর্বন নয় আশাকরি - শূন্য আরণ্যক
- জগলুল আর তার কীর্তিনামা । একজন মুগ্ধ মুভি দর্শকের উপলব্ধি - শূন্য আরণ্যক
- রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে - অপ্সরা
- তুমি নও চাঁদনি-রাতের সেই বাঁশরিয়া - নাজনীন খলিল
- দর্শকদের সরাসরি অংশগ্রহনে তারকা কথন (আজকের অতিথী সাঁঝু) - কঁাকন
- "বৃষ্টি পায়ে পায়ে" - শুভমিতার কয়েকটি গান - মে ঘ দূ ত
- আনোয়ার কবির উবাচ : এক দুঃসাহসীর কথকতা - অমি রহমান পিয়াল
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-২ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কোরিয়ান ছবির নাম 'বান্ধবী' - ফাহমিদুল হক
- জবানবন্দী - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- মীথবাজিঃ সিসিফাস ২ - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: ঝাঁপতাল - নির্ঝর নৈঃশব্দ্য
- তপুর গল্প - ভাঙ্গা পেন্সিল
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুইপা ফেলিয়া........... - অপ্সরা
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- দিনের আলো সঞ্চয় (Daylight Savings Time -DST)........অতঃপর - চিটি (হামিদা রহমান)
- মীথবাজিঃ সিসিফাস ১ - ছন্নছাড়ার পেন্সিল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ছোটগল্প: কালিদহের কূহক - আকাশচুরি
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- ছোটগল্প: কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ - আকাশচুরি
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৫| আসন: শশঙ্গাসন। - রণদীপম বসু
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- জুলিয়ান ভিগোর লেখা > মাইকেল জ্যাকসন : খ্যাতি, অবিচার আর কুৎসার বিষে মৃত্যু যাঁর - ফারুক ওয়াসিফ
- *||* ~অনন্ত দিগন্তের বর্ষপূর্তি পোষ্ট : এই দিন, সেই দিন ~ *||* - অনন্ত দিগন্ত
- আমার বান্দরবেলা..............৬ - তামিম ইরফান
- ফুলের নাম - Farewell-to-Spring (বসন্ত বিদায়???) - রাজামশাই
- খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে ! - তারেকবিডি
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী (শেষ অংশ) - ছন্নছাড়ার পেন্সিল
- তোমার আমার এই যে বিরহ একজনমের নহে - অপ্সরা
- কি হালে বেঁচে আছে আমাদের শিশুরা > শুধু পেটের দায়ে ৩৫ লাখ শিশুশ্রমিক অমানবিক শ্রমে নিয়োজিত > - মনজুরুল হক
- এসো বই পড়ি!!!
- নাফিস ইফতেখার
- প্রেস জোকস-৩
- বিপ্লব রহমান
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- একজন মা'কে বাঁচাই আর মা'য়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি - মিলটন
- মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ১৪: অপরাজেয় বাংলা - লাল দরজা
- সামহোয়্যারে বাংলা বানান বিভ্রাট: চাই একটু সচেতনতা - ফারহান দাউদ
- বিবাহ সংক্রান্ত পুস্ট (জুন মাস স্পেশাল
) - শওকত হোসেন মাসুম
- ইট হ্যাপেন্ড ওয়ান নাইট : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- এইটা একটা ব্যাপক উদ্দীপনামূলক পুস্ট - শওকত হোসেন মাসুম
- হিসেব - কালপুরুষ
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যাই বল না - তনুজা
- পরম্পরা (২) - তনুজা
- পিছনে পায়ের দাগ রেখে আসি - নাজনীন খলিল
- জঙ্গি মিজানকে না মেরে গল্পটা শুনুন, কাজে আসবে ... - আশীফ এন্তাজ রবি
- এন্টি গল্প > পেটকাটি চাঁদিয়াল > পর্ব-৩ > - মনজুরুল হক
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- সুরক্ষা - কল্পগল্প - পারভেজ
- মাননীয় অর্থমন্ত্রী, আইএমএফকে না বলুন - শওকত হোসেন মাসুম
- এত রঙ দেখে কে বলবে নানা কষ্ট আর না পাওয়ার দেশ আমার বাংলাদেশ?( পহেলা বৈশাখের ছবি ব্লগ) - এ. এস. এম. রাহাত খান
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- নারী দিবসে হেঁশেলছাড়া নারী পেলেন ‘রাঁধুনী’র পুরস্কার - ফাহমিদুল হক
- তিনটি ভিন্ন ঘটনা > তিনটি পরম্পরা > অতঃপর দে গরুর গা ধুইয়ে - মনজুরুল হক
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে পদার্পন এবং আগামী ১৮ এপ্রিল পর্যন্ত গৃহিত কর্মসূচী - মনজুরুল হক
- রঁদেভু - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পটি আপনি কিভাবে শেষ করবেন? - জ্বিনের বাদশা
- প্রকৃতি ও রঙ - ছবি ব্লগ - পারভেজ
- প্রকৃত অনুভূতির চরিত্র বিষয়ক - ছন্নছাড়ার পেন্সিল
- বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার হইলে কি লাভ হইবে? - জ্বিনের বাদশা
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- ওয়েস্টার্ন মুভি: এ ফিস্টফুল অফ ডলারস - দূরন্ত
- ভালোবাসার রঙেরা- সমাপ্তি পর্ব - পারভেজ
- যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী : জেনে নিন, চিনে নিন - আইরিন সুলতানা
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৪ - নুশেরা
- আসেন, এমনি এমনিই একটু মিষ্টি মুখ করি ...
- আইরিন সুলতানা
- দিনলিপি ৯: ঈর্ষা এবং ক্রোধ - ফারহান দাউদ
- এন্টিগল্প > বিটার মুন > পার্ট থ্রী - মনজুরুল হক
- আল্লাহর দোহাই এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে - লাল দরজা
- একাত্তরের এই দিনে (১৩ নভেম্বর) - বিষাক্ত মানুষ
- পুঁজিবাদী পোস্ট: টাকা কামানোর সহজ উপায় - জ্বিনের বাদশা
- একাত্তরের এই দিনে (৫ নভেম্বর ) - বিষাক্ত মানুষ
- আমার জীবন পাত্র উচ্ছলিয়া - রাশেদ
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- জ্ঞানপাপী - আইরিন সুলতানা
- তোর খেলাতে জীবন যে যায়............ - প্রতিফলন
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- পড়ে থাকা সময়গুলো........। - পারভেজ
- একটি প্রার্থনা - পারভেজ
- দিনলিপি ৬: ঈদের বাজারে ওভারব্রিজের ভেড়া - ফারহান দাউদ
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- জনৈকের কাছে জীবন-বিষয়ক প্রথম পাঠ - ছন্নছাড়ার পেন্সিল
- সতত জনম, মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- এক টুকরো মেঘের মত অবসর - রুখসানা তাজীন
- মেশিনগান: জন্ম ও বিবর্তন - ফারহান দাউদ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯) - আবদুর রাজ্জাক শিপন
যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু।

দুঃখ দিনের গান - শেষ পর্ব।
২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৭
![]()
দুঃখ দিনের গান-১
বনি আর আমি যখন পালিয়ে বিয়ে করি, তখন আমাদের আর কতই বয়স?
আমরা দুজন সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে বসে আছি।
পালিয়ে না গিয়ে আসলে আমাদের কোন উপায় ছিল না। কারণ আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দেবার মত তখন কেউ ছিল না।
তাছাড়া বনি আর আমাদের সামাজিক অবস্থান এক ছিল না। বনিদের ছিল স্বচ্ছল পরিবার। বনি ছিল একমাত্র মেয়ে। প্রচন্ড সুন্দরী। অতটুকু মফঃস্বল শহরে, ওকে এক নামে সবাই চিনতো। ওদের সামাজিক প্রতিপত্তিও ছিল বিস্তর।
আর আমি? ছোট বেলায় হারিয়েছি মা'কে। বাবা আরেকটা বিয়ে করে আলাদা থাকেন। থাকি বড় বোনের আশ্রয়ে। যদিও বড় বোন যথেষ্ট আদর করেন।
অন্যদিকে চেহারায় আমার বনির মধ্যে ছিল আকাশ-পাতাল তফাৎ।
আমাকে সৃষ্টিকর্তা তৈরীই করেছেন কালো মাটি দিয়ে, আর রেখেছেন চির অন্ধকারে। এই জীবনে শুধু অন্ধকারেই পথচলা আমার।
চেহারায় শ্রী বলতে কিছুই নেই। তবুও বনি আমার প্রচন্ড প্রেমে পড়েছিল।
আসলে এখন বুঝতে পারি, যতটা ও আমায় ভালো বেসেছিল- তার চেয়ে ও মুগ্ধ পাঠক ছিল আমার লেখার। আমি নাকি খুব ভালো লিখতে পারি।আমাকে বনি বলতো, "হ্যামিলনের বাঁশীওয়ালা।"আমার কবিতায় বনির মত নরম মেয়েরা দুর্বল না হয়ে পারেনা।
ইশ্বর আমাকে দিয়েছিলেন, প্রচন্ড ভালোবাসার ক্ষমতা। যার অধিকাংশই আমি ব্যায় করেছিলাম, বনির পেছনে।
বিয়ে করে যখন বড় আপার বাসায় উঠলাম, সে রাতটা ছিল বড় ঝড়-জলের রাত। তারিখটা ছিল ১৪ শ্রাবণ। সে রাতে আমি বনিকে আমার নয়, মহাদেব সাহার কাছ থেকে ধার করে শুনিয়েছিলাম--
"তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো
আবার নতুন হয়ে উঠি,
হই সূর্যোদয়
আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই ।"
মেয়েটা সারারাত আমার বুকের মধ্যে নুড়িসুড়ি মেরে শুয়েছিল। আমি ওর গায়ের গন্ধ, চুলের গন্ধ শুঁকে পার করেছি শ্রাবণের সেই আনন্দময় রাত।
আমরা দুজন কাছাকাছি এসেছিলাম, পরদিন। সমস্তটা দিন ওর হাত ধরে ছিলাম। কোথাও যাইনি। কিছু করিনি। শুধু আমি আর বনি, একটা ঘরে। আমাদের স্বপ্নে ঘরে।
১৬ ই শ্রাবণ বনির মা অনেক কষ্ট করে ঠিকানা খুঁজে এলেন, আমরা তখন গোছগাছ করছি--দূরে কোথাও পালিয়ে যাব।
প্রথমে বনি কিছুতেই মা'র সাথে দেখা করবে না। আমিউ ওকে পাঠালাম, কথা বলে আস--ভয় কি? আমি জোর করে ওর হাত থেকে আমার হাতটা সরিয়ে নেই। মা- মেয়েতে কি কথা হয়েছিল, জানি না।
শুধু এইটুকু জানি, এর কিছুক্ষণ পর; মেহের বানু আমার কাছে এলেন, "হাত জোর করে বল্লেন, বাবা তোমরা তো বিয়ে করেই ফেলেছ। আমার তো আর করার কিছু নেই-- তবে আমার একটাই মেয়ে। আমার একটা মান-সম্মান আছে। তাই একটা সামাজিক অনুষ্ঠানটা করে-মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারবে না? তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা।"
মা মারা গেছেন অনেকদিন-- আরেকজন মা হাতজোর করছেন, কেন যেন সেটাকে কিছুতেই ফেরাতে পারিনি। বনি, মা'র সাথে যাবে না বলে অনেক কেঁদেছিল। আমি ওকে বুঝিয়ে পাঠাই। সবার সামনে আমি বনিকে স্পর্শ করতে পারিনি কিন্তু সেদিন ওর চোখের জল ছুঁয়েছিলাম।
চোখের জল মুছিয়ে আমি আমার নববধুকে তার মা'র সঙ্গে পাঠিয়ে দেই, একটা সুন্দর দিন দেখবো বলে।
সেই বনির সঙ্গে আমার শেষ দেখা। এরপর অনেক চেষ্টা করেছি, বনিকে শুধু একনজর দেখবার জন্য। বনির মা-বাবা, পুলিশকে ইনফর্ম করে রেখেছিল, ঐ এলাকায় আমাকে দেখা মাত্র যেন এ্যারেষ্ট করা হয়।
কতবার পুলিশের তাড়া খেয়ে দৌড়েছি। মার খেয়েছি, একদিন জেলেও ছিলাম। সেই পুলিশেরা আজও আমার পিছু ছাড়েনি। আমি স্বপ্নে, দুঃস্বপ্নে বাঁচার জন্য দৌড়ে বেড়াই।
শুনেছি, বনি নাকি প্রথম প্রথম কাঁদতো-- তারপর একদিন রাস্তায় ওর সঙ্গে আমার দেখা হল। বনি আমাকে চিনতে পারেনি। বনি তাকায়নি আমার দিকে।
বনির ১১৭ টা চিঠি আছে আমার কাছে। প্রতিটা চিঠিতে কত আবেগ, কত প্রেম, সেগুলোকে উপেক্ষা করে, আমাকে উপেক্ষা করে বনি চলে যায় অনাগত ভবিষ্যতকে সুন্দর করতে।
পেছনে পরে থাকি আমি সেই কালো ছেলে--"মুঠো মুঠো কবিতা বুকের ভেতর জমিয়ে।" আমার ক্ষত বিক্ষত হৃদয় জুড়ে থাকে শুধু ঘৃণা।
তারপর যা হয়, পা বাড়াই আরেক অন্ধাকার জগতে, প্রথমে নেশা-- তারপর রাজনীতি। অস্ত্রবাজি, নীতির অবক্ষয়, সব কিছুই আমার চরিত্রের সাথে নোটিশ বোর্ডের মত ঝুলতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের সেই কালো দিনগুলো থেকে আমাকে মুক্ত করে যুথি। শর্ত একটাই, যৌথ জীবনের প্রতিশ্রুতি।
যুথি আমার ক্ষতের মলম হয়ে এলও,একটা দিনের জন্যও আমি বনিকে ভুলতে পারিনি। সেটা কি আমার দোষ? চাইলেই জীবন থেকে মুছে ফেলা যায়, প্রথম প্রেমের স্মৃতি? সেই ১১৭ টা চিঠি? কদম গন্ধ মেশানো তুমুল ভালোবাসা?
না, আমি আসলে ঠিক কাউকেই ধরে রাখার উপযুক্ত না। আজকাল এটুকু বুঝতে পারি, আবেগ দিয়ে হৃদয় দোলানো যায়। কবিতা লিখে, কবিতা পড়ে মোহ তৈরী করা যায়--- কিন্তু ভালোবাসার গহীন জল সেঁচে মুক্তো আনা যায় না।
হয়তো আমি ঠিক পুরুষ না। শক্তি প্রয়োগে ঘৃণা ছিল বলেই কি, আমার জীবনে ভালোবাসারা দেশান্তরী? আমি ঠিক বুঝতে পারি না।
আজকেও ১৬ শ্রাবণ, যুথি চলে গেল একটু আগে। আর ফিরবে কিনা আমার জানা নেই।
এ জীবনে আমারই তো আর ফিরতে ইচ্ছা করে না, যুথিকে ফেরাবো কি? ঘরের আলো গুলো নিভিয়ে, জানালা খুলে দেই। বাইরে বৃষ্টি ধোওয়া আকাশ আর জোৎস্না জলে মাখামাখি। খোলা জানালায়--বুক ভরে তুলে নেই মুক্ত বাতাস।
তারপর চাঁদের আলোতে আমি বনির ১১৭ টা চিঠি পোড়াই।
আমার ব্যাক্তিগত বাক্সে লুকিয়ে রাখা চিঠির পাশে শুয়ে থাকা, ক্ষুদে অস্ত্রটাকে তুলে নেই আলগোছে। বড় যত্নে এতদিন যুথির চোখ এড়িয়ে ওটাকে রেখেছিলাম।
খুব ঠান্ডা মাথায় অস্ত্রটাকে পর পর দুবার নিশানা করি নিজের দিকে।
একবার শুধু ঘুমাতে চাই, আরামের ঘুম।
আমি পড়ে থাকি আমার বোধর বাইরে।
বোধহীন শূণ্যতায় এবার বনি কিম্বা যুথির কথা বলি না, আমি জীবনানন্দকে স্মরণ করি, বিড়বিড় করে বলি---
"ধানসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম--পউষের রাতে--
কোনদিন আর জাগবো না জেনে
কোনদিন জাগবো না আমি --কোনোদিন জাগবো না আর--"
আজ ১৬ শ্রাবণ, এবার আমি পালাবোই।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পানকৌড়ি বলেছেন:
লেখক বলেছেন: এটা কি হল পানকৌড়ি? গল্পটা ভালো লাগেনি বুঝি?
কি আর করা?
লেখক বলেছেন: আচ্ছা ভিজিয়ে দিলাম।
তোমার বাড়িতে দুটো পড়া বাকী, পড়ে আসবো তাড়াতাড়ি।
হারুন আল নাসিফ বলেছেন:
হা প্রেম! হা জীবন!
লেখক বলেছেন: হা প্রেম! হা জীবন!
অপ্সরা বলেছেন:
একদিন এলো চিঠি ডিভোর্স তুমি চাইলে আদালতে আমায় দেখে নীরব হয়ে রইলে।
তারপর একা হয়ে একাকী পথ চলা
সময় গেলো বয়ে এলো গোধুলীবেলা
আবার প্রিয়তে আপুনি।তুমি তো আমার প্রিয়োই প্রিয়োই একাকার হয়ে গেলে।
লেখক বলেছেন: বন্ধু তুমি কেঁদো না, আমারও কান্না আছে
কাঁদিনা তোমার জন্য--তুমি ভেসে যাও পাছে।
কীির্তমান বলেছেন:
এক টানে নিয়ে গেলেন অগনিত চন্দ্রাস্ত আর সূর্যোদয়ের স্মৃতিতে....অগনিত ভোরের অভ্যর্থনায় থাকা আমার রক্তিম দৃষ্টির জ্বালাধরা সময়ে....তারপর আর ঘুমাইনি কতদিন.....দুচোখ রেখেছি মেলে শুধু নীল মেয়ের দেখা পাওয়ার আশায়....দেখা পাওয়া হয়নি বহুদিন....ক্লান্ত চোখের বিশ্বাসঘাতকতায় একসময় প্রতারণা করি নিজেকেই...
লেখক বলেছেন: ভালো থাকুন কীর্তিমান।
কালপুরুষ বলেছেন:
মন খারাপ করে দিলি। তুই একদম খারাপ। তবুও তোর ব্লগে আসবো।
লেখক বলেছেন: দাদা আজ কি রান্না করলে? তাড়াতাড়ি তোমার বাড়ি যাব।
লেখক বলেছেন: ধন্যবাদ জানপরী।
আলাউদ্দীন বলেছেন:
আবার আসিব ফিরে তোমার জন্য বনি আর বিথিদের নিয়ে।
লেখক বলেছেন: জাহিদ তো আর ফিরবে না ভাই।
কালপুরুষ বলেছেন:
আমার পোস্টটা পড়লেই জেনে যাবি কি রান্না করলাম। তোর জন্য সেই কবে থেকেই দরজা খোলা রেখেছি। সোজা এসে মাদুর পেতে বসে যাবি। যা যা খেতে চাস হাজির হয়ে যাবে।
লেখক বলেছেন: হুম পড়ে, তোমার বাড়িতে যাইতে না পেরে হিন্দীতে বাতচিত করে আসলাম।
পানকৌড়ি বলেছেন:
আমার এই মন্তব্যটা পড়ে মুছে দিলে খুশি হবো ।
লেখক বলেছেন: খুব অনিচ্ছাসত্বেই মন্তব্যটা মুছলাম।
ভালো থাকুন পানকৌড়ি।
লেখক বলেছেন: এটা কি হল বস? দুই একটা ভুল ত্রটি শুধরে দেবেন, কিছু বলবেন--
তাইলে না, ফলোয়ার রা শিখবে---
তা না এসে খালি ইমোটিকন দিয়ে কেটে পড়েন। আপনি তো মহা ফাঁকিবাজ।
'যৌথ জীবনের প্রতিশ্রুতি'- কথাগুলোচমৎকার! ভাল লাগল।
-ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য। এত সুন্দর যে মানুষটি লিখতে পারে তারতো কোন দুঃখ থাকতে পারে না।
লেখক বলেছেন: ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্যের জন্য।
এটা নিছকই গল্প। হয়তো কারো জীবনের গল্পের সাথে মিলে যেতে পারে আবার নাও পারে।
আর কষ্ট সে তো আপেক্ষিক ব্যাপার। কে যে কখন কিভাবে কষ্টে থাকে সে গল্প তো সহজে জানা যায় না ভাই।
তামিম ইরফান বলেছেন:
হু
লেখক বলেছেন: হুম হুমাহুম।
আছ কেমুন অধ্যাপক গুলাবী? ভাই আমার, লেখা দাও একখান।
অনন্ত দিগন্ত বলেছেন:
ঠিক এইরকম একটা প্লটে অনেক দিন ধরে একটা লেখা লিখতে চেয়েও পারিনি ... কতবার যে শুরু করেও আবার মুছে দিয়েছি তার ইয়াত্তা নেই ... হৃদয় ছুয়ে যাওয়া লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল লেখক বলেছেন: ধ্যাত! কি যে বলিস। তোরা কত ভালো লিখিস।
আমি লেখার চেষ্টা করি মাত্র।
তবে গল্পটা মন ছুঁয়ে গেলে আমার কষ্টটা স্বার্থক হবে।
নাজনীন খলিল বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: আপা তোমার এত্তগুলা + বিনয়ের সাথে গৃহীত হইল।
আইরিন সুলতানা বলেছেন:
দারুণ পরিণত একটা লেখা ...একটা টান টান, ভয় ভয় উত্তেজনা ছিল, শেষটুকুতে পরিণতি কি হতে পারে !
বেশ লিখেছেন ...আসলেই বেশ ।
লেখক বলেছেন: ধন্যবাদ আইরিন। আপনি এমন করে বল্লে, কেন ভালো লাগবে না বলুন?
নতুন রাজা বলেছেন:
ভাইয়া, আমি তো আপনাকে চিনে ফেললাম... কেমন আছেন?
লেখক বলেছেন: মানে কি হল?
হ্যাঁ আমি ভালো আছি।
লেখক বলেছেন: রামু এত দুঃখের গল্পে তুমি হাসতে পারলা?
সত্যি সেলুকাস! কি বিচিত্র মানব মন।
লেখক বলেছেন: হুম।
লেখক বলেছেন: কি আর করুম কও? হইয়া গেল।
লেখক বলেছেন: থ্যান্কস বাচ্চু।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
লেখক বলেছেন: আমারও সুখের গল্প ভালো লাগে।
সহেলী বলেছেন:
শুরু থেকে কেমন হারিয়ে গিয়েছিলাম লেখায় .........শেষটা কেন অমন করে দিলে ? দাও না একটা অন্য গল্পের শেষে সুন্দর , সুখময় সমাপ্তি ।
লেখক বলেছেন: ঠিক আছে লিখবো।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
অফলাইনে লেখাটা একটানে পড়ে ফেলেছিলাম। খুবই মন ছুঁয়ে গিয়েছিল। ভালোবাসার গল্পগুলো কত বিচিত্র আর বহুমুখী। আমি নিজেই অবাক হয়ে যাই!পরিণতিটা সবচেয়ে ভালো লেগেছে। পড়তে পড়তেই মনে হচ্ছিল এমন একটা নিরুপায় পরিণতি ছাড়া চরিত্রটার মুক্তি নাই।
লেখক বলেছেন: তুই কোত্থেকে উদয় হলি? তোর তো কোন সাড়াশব্দই নেই---------।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
কে বলেছে? আছি চুপচাপ। লেখা না হলে সাড়া শব্দ কম করাই ভালো। খালি কলসি তো, বাজবে বেশি! নতুন লেখা দিয়েছি, পড়িও।
লেখক বলেছেন: ওক্কে পড়ুমনে।
শান্তির দেবদূত বলেছেন:
মনটা ফুরফুরে ছিলো, অনেক দিন পর ভোর হওয়া দেখলাম, লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেলো .... বনির উপর প্রচন্ড রাগ হচ্ছে .....গল্প হিসাবে চমৎকার .....
লেখক বলেছেন: ধন্যবাদ দেবদূত এবং মন খারাপ করানোর জন্য দু:খিত।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শেষটায় এসে মন খারাপ হয়ে গেলো।
এমনই হয়।
তবু অন্যরকম হতে পারতো................
খুব ভালো লিখেছো পাখি।
শুভেচ্ছা নিও।ভালো থেকো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু, তোমর এমন মন্তব্য আমাকে লিখতে সাহস জোগায়।
লেখক বলেছেন: হুম গল্পকে খুব নির্মোহ করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না।
ধন্যবাদ এত মনোযোগ দিয়ে পড়ার জন্য।
দ্রোহি বলেছেন:
জীবন চিত্রের বিষাদ ব্যঞ্জনা। ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ দ্রোহি।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। তোমাকে কষ্ট তোমাকে না ছুঁক, সেই কামনাই করি।
পারভেজ বলেছেন:
হুম।গল্পটা গল্পই মনে হলো।
ভালোবাসাকে কেন যেন শব্দের বাইরে অনেকটুকুই অন্যরকম লাগে।
সমাপ্তিটা কি তাই ছুঁয়ে গেলো না?!
হয়তোবা!
লেখক বলেছেন: বস জটিল একটা মন্তব্য করছেন, আমি এইটার তল খুঁজতেছি।
লেখক বলেছেন: আমি ভালো , তোমার খবর কি?
লেখক বলেছেন: তোমাকেও শুভেচ্ছা রইলো।
সাইফুর বলেছেন:
লেখার স্টাইলটাও ভালো লাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ কাছিম। আছুইন কেমুন?
মুক্ত বয়ান বলেছেন:
আপনার ব্লগে প্রথম আসলাম। প্রথম গল্প পর্লাম। সেটাই প্রিয়তে!!! গল্প নিয়া আর কিছু বলার নাই।
লেখক বলেছেন: ধন্যবাদ মুক্ত বয়ান। আমি কৃতজ্ঞ।
লেখক বলেছেন: শুনিয়া বড়ই খুশী হইলাম বৎস।
ফেরারী পাখি বলেছেন:
হুম। একটু মন খারাপ করা লেখা বটেই।
রিমি (স. ম.) বলেছেন:
+নচিকেতার পৌলমী গানটা মনে পড়ে গেল। দুঃখ পেলাম পড়ে। আর দুঃখ পেলাম বলেই ভাল লাগল।
নসটাল-জিয়া বলেছেন:
অসাধধারনভাবে শেষ করেছেন। যদি সময় ও সুযোগ হয় তবে
The Death of Ivan Ilyich
-Leo Tolstoy
পড়ে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে। ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ নসটাল-জিয়া, খুব দ্রুত চেষ্টা করবো পরে ফেলার জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















