আমার প্রিয় পোস্ট
- মেঘনা নদীর নামকরণ প্রসঙ্গে - ইমন জুবায়ের
- একদিন, দেখে নিও! - সুলতানা শিরীন সাজি
- পরীর দেশের বন্ধ দূয়ার দেই হানা মনে মনে.......... - অপ্সরা
- ক্ষণজন্মা নক্ষত্রদ্বয় তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ,তোমাদের অন্তর্যাত্রা শান্তিময় হোক... - আমিই রাকিব
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কি করে বাংলাদেশে নির্মিত হল সহস্রাধিক বিশ্বখ্যাত বিজ্ঞাপন ::: নোবেল , বিজরী ,শাহরুকীদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার - মেহরাব শাহরিয়ার
- বাতিওয়ালা! যে আমার নিজেরই অচেনা ছায়া - সুলতানা শিরীন সাজি
- কণা এবং তার প্রিয় বন্ধু ডায়েরি - হাসান মাহবুব
- এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন - আদনান_ফিরদাউস
- অন্য রকম মজার তিনটি মুভি ............ ( পর্ব - ১ ) ( ডাউনলোড লিঙ্ক সহ ) - নিশাচর ছেলে
- বৃত্তাচার - শ্রাবনের ফুল
- ছড়াকাব্য - ৪ - কালপুরুষ
- ছবি ব্লগ: আগুনের রঙ - পারভেজ
- পশুরা যখন মানবাধিকারের কথা বলে - তখন কানে খটকা লাগে : আবু সাঈদ জিয়াউদ্দিন (কপি পেষ্ট) - ডিস্কো ঘোড়া
- আমার আঁকা ছবি ও কিছু কথা - আরিয়ানা
- এবার বসন্তে মন্তত্রম্বল্য বেড়ানো................ - সুলতানা শিরীন সাজি
- গ্রিক মিথ: ফেড্রা - ইমন জুবায়ের
- গ্রিক উপকথার সেই ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা - ইমন জুবায়ের
- নস্টালজিয়া - পারভেজ
- উদ্ধরণ - আকাশ অম্বর
- গল্প: পাপ - ৮ (শেষ) - স্বদেশ হাসনাইন
- প্রতি: কেউ কথা রাখে নি - স্বদেশ হাসনাইন
- আকুতি - কালপুরুষ
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ( সেনা, নৌ, বিমান ) র্যাংক সমূহ - তালহা তিতুমির
- নরক - কল্প গল্প - পারভেজ
- মুখোশ- ছোট গল্প - পারভেজ
- এইটা একটা ভুতের গল্প হতে পারতো!! - আকাশচুরি
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- "উত্তর বঙ্গের কবিতা" থেকে কবিতা-৫ - মেঘ শূন্য দিন
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- (বাংলা) শব্দ-রাজ্যে অভিযান (২): অয়োময় - ম্যাভেরিক
- বাংলাদেশ মহিলা পরিষদের পোস্টারের বিশ্বের ৩৫ নারী মুখ -১ম পর্ব - হুতুম পেঁচার নকশা
- [Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…।১ম পর্ব |-(রিপোস্ট সংরক্ষণ) - রণদীপম বসু
- উইকিপিডিয়ায় ভাষা আন্দোলন - আর একটি কিশোরের স্বপ্ন - রাগিব
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- জোনাকরোড! জোনাকরোড!! - ছন্নছাড়ার পেন্সিল
- পছন্দের কয়েকটি রাগ (সংগীত) - মে ঘ দূ ত
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- থ্রি ইডিয়টস ও স্লামডগ মিলিয়নেয়ার: অতি প্রচারণার কাছে পরাজিত "কোয়ালিটি" - ফারহান দাউদ
- শার্লক হোমস ২০০৯ - ফুল মুভি ডাউনলোড লিঙ্ক (আপডেটেড) - ~স্বপ্নজয়~
- জলপরী - অপ্সরা
- তোমাকে শুনলাম আজ বহুদিন পর............. - সুলতানা শিরীন সাজি
- তিন গোয়েন্দা (কিশোর, মুসা, রবিন) মনে আছে তো? এইবার মুভি দেখেন
- বিডি আইডল
- মুভি ব্লগ: ২০ বছর আগের দেখা পাঁচ ক্লাসিক - শওকত হোসেন মাসুম
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৮ > ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল - মনজুরুল হক
- লিরিকঃ যেভাবে আমাদের গল্পগুলো শীতল হয়ে ওঠে - ছন্নছাড়ার পেন্সিল
- সানশাইনঃ সূর্যস্নানের মানবিক ছবি - ছন্নছাড়ার পেন্সিল
- ইনগ্লোরিয়াস বাস্টার্ডসঃ ওয়ান্স আপ’ন এ টাইম, ইন নাৎজি অকুপাইড ফ্রান্স - ছন্নছাড়ার পেন্সিল
- ভালোবাসা ( রম্য গল্প ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- 'ছুটির নিমন্ত্রণে আতসী' - ত্রেয়া
- আবোল তাবোল-৮ (জীবনের গল্প) - তায়েফ আহমাদ
- মুক্তগদ্য: ডেকালগ এবং আমরা ফিরে যাবো শুধু বিপরীত অশ্রুজল - নির্ঝর নৈঃশব্দ্য
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৬ > ঘন কুয়াশায় দুটি প্রাণের বিসর্জন - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৭ > যুদ্ধ বিভীষিকার বাইরের সেই মানুষগুলি - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৯ > কেঁপে ওঠা মাটিতে-বাতাসে বারুদের গন্ধ - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২০ > শুরু হলো মরণপণ লড়াই - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২১ > সেই রাতে যেন কেয়ামত নেমে এসেছিল - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৪ > শত শত মানুষের মৃত্যু আর বিভৎসতার গল্প....... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৫ > যুদ্ধ বাড়ছে...রাজাকাররা দলত্যাগ করছে... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৩ > ক্রমেই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে... - মনজুরুল হক
- শ্রদ্ধাঞ্জলি: সাধু টেলিমেকাস - ইমন জুবায়ের
- আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে উৎসর্গ: সামইন টিমকে, জন্মদিনের উপহার হিসেবে - অন্যমনস্ক শরৎ
- *দেড়ফুটি কোঁকড়া চুলওয়ালী আর লাল সবুজের স্বপ্ন ...* - অনন্ত দিগন্ত
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
সহজে ছবি এবং গান থেকে ভিডিও তৈরি করা
- সফট আইটি
- আলো ঝলমল, পানি টলটল, ঐ শাপলা দিঘীর কাছে , আমার অনেক ঋণ আছে - অপ্সরা
- গল্প: এক ধরনের নির্লিপ্ত মানুষ - ইমন জুবায়ের
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৪ > আশ্রয়হীনের আশ্রয় খুঁজে ফেরা - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৩ > নির্মম বাস্তবতার মুখোমুখি - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি > ২ > আমরা ছুটে চলেছি অচেনা গন্তব্যে.... - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- পারভার্ট! পারভার্ট! - আকাশ অম্বর
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয় > দ্বিতীয় পর্ব। - মনজুরুল হক
- আজ পেলাম ১৭০০০+৬০০ বই সম্পূর্ণ ফ্রি ।। আহা কী আনন্দ... !!! - পান্থ বিহোস
- টুনি গল্প > প্ল্যাটফর্ম এবং একজন অরুণিমা > - মনজুরুল হক
- মনে পড়ে অনুপমা! হারানো সেই সবদিন ........ - সুলতানা শিরীন সাজি
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা :: হতাশা , ক্ষোভ আর কষ্টের উপাখ্যান - মেহরাব শাহরিয়ার
- একজন লাখপতির উপঢৌকন!
- অপ্সরা
- কেককাহন - নুশেরা
- Qualia - আকাশ অম্বর
- আমার ছোট মার জন্মদিন আজ - শওকত হোসেন মাসুম
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- আপুনিদেরকে ভালোবেসে এই ঈদে......... - অপ্সরা
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- মাডি ওয়ার্টাস: অবিস্মরণীয় এক Blues মিউজিশিয়ান ... - ইমন জুবায়ের
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
* ~ * আমি আবার বই পোকা হব * ~ *
- বাবুনি সুপ্তি
- ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ৫ -- নাটোরের রাজবাড়ী হয়ে পাবনার পথে - রোহান
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- প্রার্থনা - আকাশ অম্বর
- হ য ব র ল - আকাশ অম্বর
- যানজট নিরসন নিয়ে কিছু আবোল-তাবোল 'ডিজিটাল' ভাবনা - জ্বিনের বাদশা
- মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৪ - মে ঘ দূ ত
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- বেবি এ্যালবাম - অপ্সরা
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- যে ছবি যায় দাগ কেটে মনে - রাগ ইমন
- একজন অভিনেতা, কিছু মুভি রিভিউ এবং আমার পাগলামি- ১
- ভেবে ভেবে বলি
- কবিতা বিষয়ে মহাত্মা ফরহাদ মজহার এর একটা লেখা: কবি ও স্বরস্বতী - নির্ঝর নৈঃশব্দ্য-২
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- শব্দরাজ্যে অভিযান (২৬): Narcissism ! - ম্যাভেরিক
- এশিয়া-আফ্রিকার মানচিত্র - তাজা কলম
- হলিউডের সেরা আইনি লড়াইগুলি - অপরিচিত_আবির
- || মায়াকল্প || [৪] - ঊশৃংখল ঝড়কন্যা
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- হাস্য উৎপত্তি - আকাশ অম্বর
- Rain Sound By Clapping - মে ঘ দূ ত
- প্রতিক্রিয়াশীলতার দীর্ঘতর ছায়ার নিচে - ছন্নছাড়ার পেন্সিল
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- পিটার কাস্টার্স : এক রহস্যময় বিদেশীর গল্প - অমি রহমান পিয়াল
- সিরাজ শিকদার ভুল বিপ্লবের বাঁশীওয়ালা- শেষ পর্ব - অমি রহমান পিয়াল
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- একটি আইরিশ মিউজ:: উৎসর্গ: আকাশ অম্বর - রুবাইয়াত ইসলাম সাদাত
- বিবর্তনের কণ্টক - আকাশ অম্বর
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- পোকা-মানব - আকাশ অম্বর
- একজন ‘মৃত’ ব্যক্তির গল্প - শওকত হোসেন মাসুম
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- । ইয়োগা: সুদেহী মনের খোঁজে |২৪| আসন: গোমুখাসন। - রণদীপম বসু
- প্রতিকাব্য : হাতখরচের জন্য রেখেছি কিছু জংলীফুল - শূন্য আরণ্যক
- তোমাদের জন্য - অপ্সরা
- ওয়েষ্টার্ন মুভির পোষ্ট | চর্বিত চর্বন নয় আশাকরি - শূন্য আরণ্যক
- জগলুল আর তার কীর্তিনামা । একজন মুগ্ধ মুভি দর্শকের উপলব্ধি - শূন্য আরণ্যক
- রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে - অপ্সরা
- তুমি নও চাঁদনি-রাতের সেই বাঁশরিয়া - নাজনীন খলিল
- দর্শকদের সরাসরি অংশগ্রহনে তারকা কথন (আজকের অতিথী সাঁঝু) - কঁাকন
- "বৃষ্টি পায়ে পায়ে" - শুভমিতার কয়েকটি গান - মে ঘ দূ ত
- আনোয়ার কবির উবাচ : এক দুঃসাহসীর কথকতা - অমি রহমান পিয়াল
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-২ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কোরিয়ান ছবির নাম 'বান্ধবী' - ফাহমিদুল হক
- জবানবন্দী - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- মীথবাজিঃ সিসিফাস ২ - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: ঝাঁপতাল - নির্ঝর নৈঃশব্দ্য
- তপুর গল্প - ভাঙ্গা পেন্সিল
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুইপা ফেলিয়া........... - অপ্সরা
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- দিনের আলো সঞ্চয় (Daylight Savings Time -DST)........অতঃপর - চিটি (হামিদা রহমান)
- মীথবাজিঃ সিসিফাস ১ - ছন্নছাড়ার পেন্সিল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ছোটগল্প: কালিদহের কূহক - আকাশচুরি
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- ছোটগল্প: কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ - আকাশচুরি
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৫| আসন: শশঙ্গাসন। - রণদীপম বসু
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- জুলিয়ান ভিগোর লেখা > মাইকেল জ্যাকসন : খ্যাতি, অবিচার আর কুৎসার বিষে মৃত্যু যাঁর - ফারুক ওয়াসিফ
- *||* ~অনন্ত দিগন্তের বর্ষপূর্তি পোষ্ট : এই দিন, সেই দিন ~ *||* - অনন্ত দিগন্ত
- আমার বান্দরবেলা..............৬ - তামিম ইরফান
- ফুলের নাম - Farewell-to-Spring (বসন্ত বিদায়???) - রাজামশাই
- খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে ! - তারেকবিডি
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী (শেষ অংশ) - ছন্নছাড়ার পেন্সিল
- তোমার আমার এই যে বিরহ একজনমের নহে - অপ্সরা
- কি হালে বেঁচে আছে আমাদের শিশুরা > শুধু পেটের দায়ে ৩৫ লাখ শিশুশ্রমিক অমানবিক শ্রমে নিয়োজিত > - মনজুরুল হক
- এসো বই পড়ি!!!
- নাফিস ইফতেখার
- প্রেস জোকস-৩
- বিপ্লব রহমান
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- একজন মা'কে বাঁচাই আর মা'য়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি - মিলটন
- মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ১৪: অপরাজেয় বাংলা - লাল দরজা
- সামহোয়্যারে বাংলা বানান বিভ্রাট: চাই একটু সচেতনতা - ফারহান দাউদ
- বিবাহ সংক্রান্ত পুস্ট (জুন মাস স্পেশাল
) - শওকত হোসেন মাসুম
- ইট হ্যাপেন্ড ওয়ান নাইট : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- এইটা একটা ব্যাপক উদ্দীপনামূলক পুস্ট - শওকত হোসেন মাসুম
- হিসেব - কালপুরুষ
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যাই বল না - তনুজা
- পরম্পরা (২) - তনুজা
- পিছনে পায়ের দাগ রেখে আসি - নাজনীন খলিল
- জঙ্গি মিজানকে না মেরে গল্পটা শুনুন, কাজে আসবে ... - আশীফ এন্তাজ রবি
- এন্টি গল্প > পেটকাটি চাঁদিয়াল > পর্ব-৩ > - মনজুরুল হক
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- সুরক্ষা - কল্পগল্প - পারভেজ
- মাননীয় অর্থমন্ত্রী, আইএমএফকে না বলুন - শওকত হোসেন মাসুম
- এত রঙ দেখে কে বলবে নানা কষ্ট আর না পাওয়ার দেশ আমার বাংলাদেশ?( পহেলা বৈশাখের ছবি ব্লগ) - এ. এস. এম. রাহাত খান
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- নারী দিবসে হেঁশেলছাড়া নারী পেলেন ‘রাঁধুনী’র পুরস্কার - ফাহমিদুল হক
- তিনটি ভিন্ন ঘটনা > তিনটি পরম্পরা > অতঃপর দে গরুর গা ধুইয়ে - মনজুরুল হক
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে পদার্পন এবং আগামী ১৮ এপ্রিল পর্যন্ত গৃহিত কর্মসূচী - মনজুরুল হক
- রঁদেভু - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পটি আপনি কিভাবে শেষ করবেন? - জ্বিনের বাদশা
- প্রকৃতি ও রঙ - ছবি ব্লগ - পারভেজ
- প্রকৃত অনুভূতির চরিত্র বিষয়ক - ছন্নছাড়ার পেন্সিল
- বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার হইলে কি লাভ হইবে? - জ্বিনের বাদশা
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- ওয়েস্টার্ন মুভি: এ ফিস্টফুল অফ ডলারস - দূরন্ত
- ভালোবাসার রঙেরা- সমাপ্তি পর্ব - পারভেজ
- যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী : জেনে নিন, চিনে নিন - আইরিন সুলতানা
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৪ - নুশেরা
- আসেন, এমনি এমনিই একটু মিষ্টি মুখ করি ...
- আইরিন সুলতানা
- দিনলিপি ৯: ঈর্ষা এবং ক্রোধ - ফারহান দাউদ
- এন্টিগল্প > বিটার মুন > পার্ট থ্রী - মনজুরুল হক
- আল্লাহর দোহাই এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে - লাল দরজা
- একাত্তরের এই দিনে (১৩ নভেম্বর) - বিষাক্ত মানুষ
- পুঁজিবাদী পোস্ট: টাকা কামানোর সহজ উপায় - জ্বিনের বাদশা
- একাত্তরের এই দিনে (৫ নভেম্বর ) - বিষাক্ত মানুষ
- আমার জীবন পাত্র উচ্ছলিয়া - রাশেদ
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- জ্ঞানপাপী - আইরিন সুলতানা
- তোর খেলাতে জীবন যে যায়............ - প্রতিফলন
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- পড়ে থাকা সময়গুলো........। - পারভেজ
- একটি প্রার্থনা - পারভেজ
- দিনলিপি ৬: ঈদের বাজারে ওভারব্রিজের ভেড়া - ফারহান দাউদ
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- জনৈকের কাছে জীবন-বিষয়ক প্রথম পাঠ - ছন্নছাড়ার পেন্সিল
- সতত জনম, মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- এক টুকরো মেঘের মত অবসর - রুখসানা তাজীন
- মেশিনগান: জন্ম ও বিবর্তন - ফারহান দাউদ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯) - আবদুর রাজ্জাক শিপন
যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু।

আমার রাজ রাজেশ্বরী
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:২০
![]()
আমার ছানাটা দিন দিন যত বড় হচ্ছে, আমার মধ্যে দেখি মায়া জাতীয় গরল পদার্থটা ততই বাড়ছে। প্রথম যখন হল, অপারেশন টেবিলে কোন এক নার্স আমাকে দেখালেন, 'এই দেখুন আপনার কি ফুটফুটে একটা মেয়ে হয়েছে," আমি অর্ধচেতন চোখ মেলে দেখলাম- মোমের মত অদ্ভূত এক দেব শিশু। আমি তো অবাক, এটা আমার বেবী,এত সুন্দর- ধ্যাত তাই হয় নাকি? নার্স নিশ্চই আমার ভ্যাবাচ্যাকা মুখ দেখেছিলেন, নইলে বলবেন কেন, কি খুশী হননি?
যতই খুশী হইনা কেন? প্রথম কয়েক দিন তো ওকে আমি আমার কাছে রাখিনি। আরে এত ছোট একটা বাচ্চা আমি রাখবো কি করে? আর আমার সাইজ তখন মাশাল্লাহ ছোটখাটো একটা হাতির মত।আর এখন? ওকে ছাড়া আমি ঘুমাতেই পারি না।মোদ্দা কথা আমার পুরো জগৎ টাই এখন ছানাময় হয়ে গেছে।
মা হিসেবে আমি অবশ্য আমি কখনই ততটা ভালো নই। তার নানান রকম সাক্ষ্য প্রমাণ ওর জন্মের পর থেকে দিয়ে যাচ্ছি, তবুও মেয়েটা কেন যে আমার ন্যাওটা বুঝতে পারি না।
আমি যে ভালো মা নই, তার একটা ঘটনা বলি, ওর তখন মাস ছয়েক হবে বা তারও কম।একদিন রাতে ওকে দুহাতে দাঁড় করিয়ে রেখে কথা বলছি. কারণ ও তখনও দাঁড়াতে শেখেনি। হঠাৎ এক বিশাল সাইজের তেলাপোকা কোত্থেকে উড়ে এসে আমার মুখের উপর পড়লো। আর আমিও আত্মরক্ষার জন্য আমার দুই হাত ব্যবহার করলাম। ব্যাস দেখি
আমার ছানা সরাসরি মেঝেতে। দুম করে শব্দ পেলাম শুধু। (পৃথিবীর সব মায়েরাই বাচ্চার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারেন অথচ আমি কিনা তেলাপোকার ভয়ে----------) যাই হোক মেয়ে তিনগুন বেশী নিরাপদ তার বাবার কাছে। কোন বাবা যে এতটা করতে পারেন, না দেখলে বিশ্বাস হয় না। মেয়েটা ক'দিন আগেও চাঁদ মামাকে বলতো, চাবান্না, চানাচুর কে তাতালুম। সেই মেয়েটা আমার চোখের সামনে বলা নেই কওয়া নেই অনেক বড় হয়ে গেল। এখন তার কল্পনা গুলোর সাথে, প্রশ্নের সাথে পেরে উঠি না। এই বলে মেঘ খেতে কেমন লাগে- ঐ বলে, আল্লাহ কেন সারাদিন জেগে থেকে সব দেখে- সাপ কেন কামড়ায়- ভূত কেন দুষ্টু হয়, ভালো
ভূত রা দেখতে কেমন হয়? সমস্যা আরও আছে, মেয়েটা হয়েছে খুবই নরম এক্কেবারে মাখনের মত। কোন দাবি দাওয়া নেই, খেলনা নিয়ে জেদ করেনা। কেউ চাইলেই নিজের খেলনা দিয়ে দেয়।খেলনা পিস্তল দেখলে ভয়াবহ ভয় পায়। ওর বয়স যখন আড়াই। তখন বেবী'জ ডে আউট ছবিটা
দেখে কেঁদে বুক ভাসালো, কেন বেবীটা ওর আম্মুকে খুঁজে পাচ্ছেনা।
শখ করে নাম রেখেছি রাজ রাজেশ্বরী---- যে কোন একদিন আমার ছানাটা রাজ হাঁসের মত গ্রীবা উঁচিয়ে চলবে। আপাততঃ তার কোন লক্ষণ ই নেই। আস্ত একটা ভীতুর ডিম। সেদিন ঘুম থেকে উঠে শোবার ঘর ছেড়েছি মাত্র হঠাৎ শুনি বেড়াল ডাকছে আমার পেছনে, আমি তো চমকে উঠে যেইনা ঘুরে তাকিয়েছি, অম্নি দেখি আমার মেয়েও চমকে উঠেছে। চুপি চুপি আমার পেছনে উঠে এসেছে মিহি গলায় মিউ মিউ করতে করতে। এত ভয় পেলে চলে নাকি? বেড়াল ছানা সাজতে ওর জুড়ি নেই। নিজেও সব আল্লাদ প্রকাশ করবে মিহি গলায় মিউ মিউ করে, আর আমাকেও মা বেড়াল বানিয়ে ছেড়েছে। ওর অভিমান হলে যখন কোন কিছুতে কাজ হয় না, তখন মিউ মিউ করে দুহাত বাড়িয়ে দিলেই কোলে ঝাঁপিয়ে পড়ে।
এটা ওর নিজের আবিস্কার। এ খেলায় আমার কোন কৃতিত্ব নেই।
ইদানীং স্কুলের বাচ্চাদের হাতে বেশ মার খায়। কিছু কিছু বিচ্ছু আছে, চান্স
পেলেই ছোটখাটো মার দেয়, আর আমার মেয়ে নাকি শুধু বলে, ইয়ামেতে ইয়ামেতে (থামো, আমাকে মেরো না টাইপের।) এটা ওর বাবা দেখেছে। ওর বাবা ক'দিন খুব ট্রেনিং দিল- কেউ তোমাকে মারলে, তুমি পাল্টা মার দেবে। মেয়ে শুধু বাবা কে বলে, বাবা কাউকে মারা তো দামে (খারাপ) কেন তমোদাচিদের (বন্ধুদের) মারবো। আমিও মেয়ের সাথে সহমত।
সেদিন মেয়েকে নিয়ে তার বাবা স্কুলে গেছে, একটা বাচ্চা ওর সামনেই আমার বাচ্চাটাকে মেরেছে। এবার মেয়ের বাবা ঐ ভিলেন বাচ্চাটাকে ভুলিয়ে ভালিয়ে স্কুলের এক কোনায় গিয়ে জোরে কান মলে দিয়ে, চুপ করে চলে এসেছে। শুনে আমি তো ভয়ে অস্থির। কেউ দেখে ফেল্লে কি কেলেংকারীই না হত।
আমি আবার খুব বাস্তববাদী। মেয়ের বয়স পাঁচ হল আর ক'দিন পর তো আমাকে পুছবেই না। মেয়ের এই একটা বিষয়ে মেয়ের বাবাও আমার সাথে এক মত। তাই মায়া টায়ার বেশী ধার ধারি না, কিন্তু বিচ্ছু টা যখন নরম কোমল হাত বাড়িয়ে আমাকে আঁকড়ে ধরে, আমাকে ছাড়তেই চায় না তখন মনে হয়------ ওকে ছাড়া আমার একটা মুহূর্ত
চলবে কি করে?
পুরোনো একটা লেখা। আবার রিপোষ্ট করলাম। লেখা টা মুছে ফেলেছিলাম। ব্লগার ছন্ন তার প্রিয় লেখার ভান্ডার থেকে ফিরিয়ে দিয়ে আমাকে বলেছিল, পারলে লেখাটা আবার দিও। আর ব্লগার তাজীন লেখাটা পড়ে বলেছিল, লেখা টা কখনই মুছবেন না। তাই নতুন বছরে একটা পুরোনো কে ফিরিয়ে আনলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কবি, ওর নাম রাজেশ্বরী।
এরকম কবি মামা পেলে আমার মেয়েটা বর্তে যাবে।
আমার রাজেশ্বরী চাঁদও দেখবে আর চাঁদ নিয়ে একটু কঠিন কিন্তু অদ্ভূত সুন্দর কবিতা শুনতে পারবে।
ধন্যবাদ কবি, আমার বাড়িতে বহুদিন পর পা রাখবার জন্য।
হাসান মাহবুব বলেছেন:
চারিপাশের সুখী মানুষদের, সাদা মানুষদের দেখতে ভালো লাগে। আপনার লেখাটা পড়ে অনেকদিন পর খুব আবেগাক্রান্ত হলাম। রাজেশ্বরীর জন্যে ভার্চুয়াল উপহার,
আর অন্তরের গভীর থেকে সত্যিকারের ভালোবাসা।
ভালো থাকুন সবসময়।
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ হামা, এমন সুন্দর করে রেখার জন্য। তোমার লেখা পড়ে আমিও আমিও আবেগতাড়িত হলাম।
তোমার কথা শুনে আবার আইয়ূব বাচ্চুর একটা গানের কথা মনে পড়ে গেল- "সুখের পৃথিবী, সুখের অভিনয়---------- আসলে কেউ সুখী নয়"
সুখের সংজ্ঞা বড় আপেক্ষিক বাছা।
তবে এটা ঠিক নিজের কাছের মানুষগুলোকে নিয়ে আমি ভীষন সুখী। তুমিও কিন্তু বন্ধু দূরের নও।
উপহারটা রাজেশ্বরীকে দেব কি? আমারই তো পছন্দ হয়েছে বেশী। তবুও ওটা আমার রাজের জন্যই থাকলো। কথা দিলাম ওটা নিয়ে আমি একটুও খেলব না।
তুমি ভালো থেকো। শুভেচ্ছা তোমাকে।
ধ্রুব তারা বলেছেন:
জীবনে অনেক সুখী হোক আপনার মেয়ে।
লেখক বলেছেন: আপনাদের শুভকামনা আমার মেয়েটাকে ঘিরে থাক।
আমি বিনীত।
রাজর্ষী বলেছেন:
লেখাটা পড়ে আবেগাক্রান্ত হলাম। ধন্যবাদ আপনাকে। আদর রাজেশ্বরীকে।
লেখক বলেছেন: রাজকে আদর জানিয়ে দেব।
আপনাকেও ধন্যবাদ লেখাটা পড়বার জন্য।
লেখক বলেছেন: এতো দেখি মেঘ না চাইতেই জল। আমার মেয়ের ভাগ্য তো দেখছি সত্যি খুব ভালো।
রাজ মামণি, তোমার এই মামাটা কখনও তোমার আম্মুর লেখা পড়েনি।
যেই না তোমার কথা বলেছি অম্নি সুড়সুড় করে আমার বাড়িতে ঢুকে পড়েছে--- "আমার মেয়ের খুব রাগ হলে খুব পানিশমেন্ট দেয়---"।
রাজ, এই মামাকে কি পানিশমেন্ট দেবে বলো তো?
আমি জানি এর উত্তরে ও কি বলবে?
বলবে--"আম্মু কেউ বাসায় আসলে কি এভাবে বলতে হয়? কষ্ট পাবে না? আমরা অন্য একদিন পানিশমেন্ট দেব।"
লেখক বলেছেন: সবগুলোই সসম্মানে পৌঁছে দেওয়া হল তার কাছে।
সাদা মনের মানুষ বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: চারিপাশের সুখী মানুষদের, সাদা মানুষদের দেখতে ভালো লাগে। আপনার লেখাটা পড়ে অনেকদিন পর খুব আবেগাক্রান্ত হলাম। রাজেশ্বরীর জন্যে ভার্চুয়াল উপহার,
আর অন্তরের গভীর থেকে সত্যিকারের ভালোবাসা।
ভালো থাকুন সবসময়।
আমি আইয়া পরছি
লেখক বলেছেন: আমি বিনীত সামমা। শুভেচ্ছা রইল আপনাকে । ভালো থাকুন।
অনন্ত দিগন্ত বলেছেন:
ভাইয়া তো এক কোনে ডেকে নিয়ে গিয়েছিল, আমি হলে তো নগদে কইস্যা উত্তম মধ্যম দিয়ে বুঝিয়ে দিতাম আমাদের লক্ষী সোনাটাকে মারার শাস্তি কেমন হয় ....লাল্টুবাবু কে অনেক অনেক আদর আর ভালবাসা .........
লেখক বলেছেন: ওরে পুসকু, অনেকদিন বাদে তোকে দেখে আমার নিজের চোখেই তো পানি এসে যাচ্ছে।
থাক আর মারামারি করতে হবে না! কেমন আছিস ভাই? নববর্ষের শুভেচ্ছা রইল।
হুম হিকারু নামে একটা ছেলে আছে, দেখতে খুবই মজার। গাবলু গুবলু। শুধু খায়। সেটা শুধু রাজকেই মারে। কারণ জানে, ওটাই নিরাপদ জায়গা। ওখানে পাল্টা মারের কোন সম্ভাবনা নেই।
গুতুদিয়া বলেছেন:
মায়াবতি হোক আপনার মেয়ে।
লেখক বলেছেন: আমি আমার নিজের জীবন দিয়ে জানি, জীবনে ভালো থাকতে গেলে মানুষের শুভকামনা কতটা জরুরী।
আপনাদের শুভকামনা আমার মেয়েটাকে ঘিরে থাক।
আপনাকে ধন্যবাদ এবং আমার বাড়িতে স্বাগতম।
অনন্ত দিগন্ত বলেছেন:
না রে আপি ভালো নাই, বেশ জ্বর আর গলা ব্যাথা নিয়ে রাত দুপুরে পিসিতে বসে আছি ... শুলে একে তো ঘুম আসবে না, উপরন্তু জ্বর বাড়বে, এ জন্য এই অভিনব "রাত-জাগা" চিকিৎসা চলছে .... তবে এর মাঝে একটা মজার কান্ড হয়েছে ... আমি কখনো জ্বর মাপিনা বলে দেশ থেকে আমাকে থার্মোমিটার পাঠিয়েছিল কিছুদিন আগে ... এখন ৯ বছর পরে দেশের থার্মোমিটারে জ্বর মাপতে বেশ মজাই লাগছে ... ৯৯ - ১০১ - ১০২, বিশেষ করে পারদের ওঠা নামা গুলো দেখতে বড়ই সৌন্দর্য ... খিক খিক লেখক বলেছেন: আহারে! ভাইটা আমার। মনটা খারাপ হয়ে গেল। তোর জন্য তো দেখি পাত্রী দরকার।
নারে! জ্বরের ওষুধ হিসেবে খাবার জন্য নয়। তোর যত্ন আত্তি করার জন্য।
ইস! আমার রাজ কাছে থাকলে তার মামাটার জন্য অনেক কিছু করতো।
আমার জ্বর এলেই ও পাগলের মত ছুটোছুটি করতে থাকে। দৌড়ে তার বাবার কাছ থেকে সরিষার তেল নিয়ে আসে।
মাম্মা আমি তোমার পায়ে দিয়ে দেই। পায়ে তেল দিয়ে দেবে। একদিন ভীষন জ্বরের ঘোরে দেখি ও ফ্লাওয়ার ভাস থেকে পালস্টিকের ফুল এনে, আমার মাথার কাছে রেখে বলছে--আম্মু তুমি তো ফুল ভালোবাসো--তাই রাখলাম।
মাঝে মাঝে ওর বাবা বাড়িতে না থাকলে ছোট্ট হাতে আমার ঘরের দরোজা বন্ধ করতে করতে বলে, মাম্মা তোমার জ্বর তুমি ঘুমাও। আমি এই ঘরে বসে টিভি দেখছি্ একটুও ভয় পাবো না----------------তখন আমার ওর কথা শুনে বিছানায় শুয়ে শুয়ে আনন্দে কাঁদতে খুব ভালো লাগে।
চাঙ্কু বলেছেন:
এই রকম সুন্দর একটা পোষ্ট আপনি মুছে ফেলছিলেন ?? মায়াবতী সারাজীবন সুন্দর মায়াময় থাকুক ।
লেখক বলেছেন: আর তোকে এতদিন পরে আমার বাড়িতে পেয়ে আনন্দে যে আমার চোখে পানি এসে গেল
তার কি হবে?
টাইরেশিয়াস বলেছেন:
ইসসসস!!!!খুবই লোভ হচছে নিজের একটা মেয়ের জন্যে।আপনাকে খুবই হিংসা হচছে।আপনার রাজেশবরি ভালো থাকুক,অনেক অনেক।
লেখক বলেছেন: সৃষ্টিকর্তার কাছে আপনার জন্য প্রার্থনা রইলো।
যদিও আমি খুব খারাপ একটা মানুষ।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
এমন লেখা পড়ে কান্না ছাড়া উপায় থাকে না। মানুষের মত মানুষ হোক ও।
লেখক বলেছেন: আমার শুধু একটাই চাওয়া, ও একজন মানুষ হোক। একজন ভালো মানুষ হোক।
আপনার শুভ কামনা আমার মেয়ের চলার পথ, মানুষ হবার পথ প্রশস্ত করুক।
চাঙ্কু বলেছেন:
নন-নাডা আপুদের চোখে পানি দেখলে আমার চোখেও পানি চলে আসে। আমার চোখে পানি নিয়ে আসলে কিন্তু খেলপো না আমার মাথার দুইডা গাট্টা মেরে দেন । আপনার চোখের পানি বাষ্প হয়ে সপ্ত-আসমানে চলে যাপে
লেখক বলেছেন: আমি যার পাংখা তার মাথায় গাট্টা দেই আর সে আবার নিখোঁজ হোক--- তাই না!!
এসব চলবে না। বরং একটা কাজ করতে পারিস। তুই যদি চীনে থাকিস তাহলে এই বোনটার বাড়িতে বেড়িয়ে যা। খুব একটা দূরে নয়। আমি জাপানে আছি।
শুধু চলে আয়। বাকীটা আমরা তিনজনে মিলে করবো। অনেক মজা হবে।
অনন্ত দিগন্ত বলেছেন:
তোমার কমেন্টের উত্তর দেখেই তো এখন আমার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে ... কি আজিব, যে আমি সপ্তাহখানেক ধরে সারা রাত ঘুমাইনা সেই আমার এখন ঘুম পাচ্ছে .... তোমাকে আর লাল্টুমনিকে অনেক অনেক ভালবাসা ....আজকের মত টা টা .... ভাল থেক, সবসময় ...
লেখক বলেছেন: তুই ঘুমা ভাইয়াটা। তোর একটা ছোট্ট দস্যি আছে না, ওকে বলে দিচ্ছি।
"কোকড়া চুলওয়ালী আজ কিন্তু আমার ভাইটাকে বেশী বিরক্ত করো না। ঠিক আছে বেবী। ওকে আদর করে ঘুম পারিয়ে দাও।"
লেখক বলেছেন: এই লেখাটা ব্লগ জীবনের শুরুতে লিখেছিলাম। তাও প্রায় দু বছর হয়ে গেল।
এবার ৭ এ পা দেবে।
নারে! আমি মায়াবতী নই। আমি মানুষটা খুবই খারাপ।
সব সময়ই চাই আমার ত্রুটি গুলো আমার আত্মজা না পাক। ও মায়াবতী হোক।
চাঙ্কু বলেছেন:
ডেইলি একটা করে গাট্টা দিবেন, তাইলে ডেইলি অন্তত একবার করে হলেও আপনার বাড়িতে ঘুরে যাব। আর সমস্যা কি !!!! ভাই হারাই গেলে বোন খুঁজে নিয়ে আসপে না !!!! এশিয়ার দিকে যখন আছিলাম, তখন যাইতে বলেন নাই, এখন সাত-সমুদ্র পনেরো নদী পার আসার পরে বলতেছেন জাপান যাওনার জন্য ??
পারলে আমারে একটা মেইল দিয়েন । আমার ব্লগের উর্পে আমার এড্রেস আছে। মায়াবতীকে ভাগ্নীকে দেখতে মঞ্চায় ।
লেখক বলেছেন: ওক্কে বাচ্চু।
এ এস এ পি.
লেখক বলেছেন: ম্যান ইজ মরটাল, মানুষ মাত্রেই ভুল হয়। আমারে মাফ কইরা দেওন যায়না!
লেখক বলেছেন: উপরের ছবিটা যদি আপনার বেবী হয়, তাহলে বলবো সে সব চেয়ে সুন্দর বেবী। আর যদি কোন গৃহীত ছবি হয় তাহলে বলবো
জগতের সব শিশুরাই সুন্দর কিন্তু মা'র কাছে তার সন্তান হল পৃথিবীর শ্রেষ্ঠ বেবী।
বিবেক সত্যি বলেছেন:
অসময়ে অপ্রত্যাশিতভাবে এই লেখাটা আমাকে লগিন করালো.. এটা আমি আগে পড়েছিলাম... আমার খুব ভালো লাগে এই লেখাটা...
লেখক বলেছেন: হুম, আপনি প্রথম আমার এই লেখায় মন্তব্য করেছিলেন। কতদিন আপনি আসেন না আমার বাড়ি।
ইনফ্যাক্ট আমিও যাই না।
কেমন আছেন আপনি? শুভেচ্ছা রইল আপনাকে।
লেখক বলেছেন: আরে! আপনি সব লেখা মুছে ফেলেছেন কেন? কি হয়েছে?
লেখক বলেছেন: হুম, তা তোমাদাচি তুমি কার তোমোদাচি গো?
কোথায় থাকা হয়----জানাবেন এবং চলে আসবেন।
মা মেয়ে বাবা তিনজনেই সুস্হ সুন্দর আর ভালো থাকুক। শুভকামনা রইল।
লেখক বলেছেন: আপনিও সুস্থ এবং সুন্দর থাকুন।
আমি বিনীত।
তোমোদাচি বলেছেন:
আমরা ওসাকাতে। আমার ও একটা ছানা আছে, রাদিল। ও কিছুদিন হলো ওর মার সাথে দেশে গেছে, কি যে কষ্টে কাটছে দিনগুলো!এই ছানা-পোনা নিয়ে হচ্ছে যত জ্বালা, কাছে থাকলে সারাক্ষন জ্বালায়, আর দূরে থাকলে তো--- কি আর বলব!
আপনার ছানাটার জন্য আদর।
লেখক বলেছেন: আমার রাজ, স্বামী-স্ত্রীর জটিল সম্পর্ক টা বোঝে না। ও জানে ওমুক আন্টির তমোদাচি হল অমুক আন্কেল। যেমন ছায়মা আন্টির তমোদাচি হল সুমন আন্কেল। ।ভাবেই সবাইকে চেনে।
আপনার তমোদাচি আর ছানা দেশে গেছে শুনে মনটা কিঞ্চিত খারাপ হল আপনার জন্য। খুব যে ওদের মিস করছেন, আপনার লেখাতেই তা টের পাচ্ছি।
কি আর করা! রোজ দুবেলা করে খোঁজ নিন।
আপনারা সুস্থ থাকুন।
কালপুরুষ বলেছেন:
রাজনন্দিনীর জন্য দোয়া রইলো।
লেখক বলেছেন: দাদা তোমাদের মত মানুষদের দোওয়া আমাদের মা -মেয়ের চলার পাথেও হয়ে থাকবে।
লেখক বলেছেন: ধন্যবাদ পুরাতন্। ভালো আছেন তো? নববর্ষের শুভেচ্ছা রইল।
সামহোয়াইন বলেছেন:
মেয়ের বাপ তো দেখি মস্ত বড় ক্যাডার!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: আর বলবেন না, আমার অবস্থার যা কন্ডিশন
সারাদিন ক্যাডারের ভয়ে ভীত থাকি।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
ভেবে ভেবে বলি'র পক্ষ থেকে রাজেশ্বরীকে অনেক অনেক ভালোবাসা।ভালো থাকুক ও। বড় হোক অনেক।
লেখক বলেছেন: কেন রে ভেবে ভেবে বলি গেল কই?
পুসকিটাকে অনেক দিন দেখি না।
~স্বপ্নজয়~ বলেছেন:
ছুডু মানুষেরে অসত্য তথ্য দেয়া ঠিক না আপনার লেখা যে পড়েছি, শুধু তাই না, পিডিএফ এও যোগ করেছিলাম
প্রমাণ এইখানে Click This Link
মামনিটাকে একটা গিফট দিয়ে যাই
আর ওর মা'কে
লেখক বলেছেন:
আমার মেয়ের রূপকথা খুব প্রিয়। ঠিক আছে মা'কে পাঠানো এই ব্যাঙটা দিয়ে ওকে ব্যাঙ রাজপুত্রের গল্প শোনাবো।
লেখক বলেছেন: আপনি সৈয়দ মুজতবা আলীর বই কেনা গল্পটা পড়েছেন নিশ্চই। তাতে জনৈক ভদ্রলোক "বই একখানা আমারও ছিল" এই টাইপের উদ্ধৃতি দিয়েছেন,
আপনি তো দেখি আমার একখানা লেখা পড়েই শেষ--------------এসব চলবে না।
পড়া না গেলেও পড়তে হবে--হে হে
হে
লেখক বলেছেন: তোমাদের ভালোবাসায় আমি বিনীত বন্ধু।
বড় বিলাই বলেছেন:
আরে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমিও শুধু মার খেতাম স্কুলে। পরের বছর ছোট বোন এসে সব গুলোকে ঝাড়ি মেরে সোজা করে দিয়েছে।
লেখক বলেছেন: আপনাকে রাজকীয় ওয়েলকাম বড় বিলাই, আমার বাড়িতে আসার জন্য।
আপনাকে মারত? কার এত সাহস! নাকি তখন মিঁউ মিঁউ করা ছোট বিলাই ছিলেন, আমার রাজের মত?
হুম স্কুলে অবশ্য ছোট বিলাই ই ছিলেন্
লেখক বলেছেন: ধন্যবাদ ১ ডজন মম
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
একটা স্বাক্ষর দিয়া না গেলে খারাপ দেখায়! (ঠা ঠা হাসি)
রাজমণির জন্যে অনেক অনেক অনেক অনেক আদর!
লেখক বলেছেন: তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাচ্চু।
কঁাকন বলেছেন:
সুন্দর লিখা
লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন, আপনাকে দেখ ভালো লাগছে।
শওকত হোসেন মাসুম বলেছেন:
খুবই সুন্দর লেখা। নামটাও ভাল দিছের। মা রাজেশ্বরী হয়েই খাকুক
লেখক বলেছেন: ধন্যবাদ বস।
অপ্সরা বলেছেন:
তোমার ছানার বাবার কান মলে দেবার গল্প শুনে হাসতে হাসতে শেষ আমি আপুনি।
লেখক বলেছেন: বাবা! আমার ছোট্ট অপ্সরাটাকে পাওয়া গেল তাইলে।
তোর বাড়িতে যেতে পারিনা কারণ এত ভীড় থাকে! আমি কেবল ভীড়ে হারিয়ে যাবার ভয় পাই।
কিন্তু তুই আমার বাড়িতে না আসলে আমার সত্যি মন খারাপ হয়।
নীলচে তারা বলেছেন:
বিড়াল বাচ্চাটির জন্য মিউ মিউ আদর।
লেখক বলেছেন: বাহ! নীল তারা তো অনেক সুন্দর।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা----আপনার নিকের ছবিটা এই গানের মতই সুন্দর।
চিকনমিয়া বলেছেন:
ওরেরের!! কত্তো কিউট বাবুরেএ, বাবুরে আদর দিছি
লেখক বলেছেন: চিকনা তুমি কৈ থেকে বের হও বলো তো!
নির্ঝরিনী বলেছেন:
খুবই মায়াবতী আর লক্ষী মেয়ে আপনার রাজ রাজেশ্বরী...দোয়া করি আপনার ছানাটা অনেক বড় হোক, একদিন রাজহাঁসের মত গ্রীবা উচিঁয়ে চলুক....
এত সুন্দর করে লিখেছেন, পড়েই মনটা কেমন করে উঠে!!!!!!
অফটপিক: আপু আগের পোস্ট "যুদ্ধ শেষের গল্প" সরিয়ে ফেললেন যে...ঐ লেখাগুলোতো আমাদের বার বার পড়তে হবে...ফিরিয়ে আনুন আপু প্লিজ!!!!!!!
জানতে চেয়েছিলেন কোথায় থাকি?
আপনার কাছাকাছিই টোকিওতে থাকি...সাইতামায় একবারই যাওয়া হয়েছিল বছর খানেক আগে...ভাইয়া আর রাজেশ্বরীর সাথে দেখা হয়েছিল....ভাইয়ার ধৈর্য্য ধরে মেয়েকে খাওয়ানো দেখে আমি বিষ্ময়াভিভূত হয়েছিলাম!!! খুব কম বাবারাই এমন করে পারে....
আপনি সেই অনুষ্ঠানে আসেননি, নইলে দেখা হয়ে যেত...
লেখক বলেছেন: ইস এত সুন্দর করে লিখলে যে চোখে পানি এসে গেল।
একবার সাইতামায় এসে বেড়িয়ে যাও। এখন তো তোমাকে খুব খুব দেখতে ইচ্ছা হচ্ছে।
নির্ঝরিনী বলেছেন:
সময় নামক পাগলা ঘোড়াটাকে একটু বাগে আনতে পারলে, অবশ্যই যাবো আপু আপনাদের ওখানে...শুভকামনা থাকলো, ভালো থাকবেন।
শান্তির দেবদূত বলেছেন:
আপনার পিচ্চিটার জন্য অনেক অনেক শুভেচ্ছা, মাশাআল্লাহ বেশ কিউট। অন্তর থেকে দোয়া রইলো ওর জন্য।
লেখক বলেছেন: আপনাদের এই আন্তরিক দোওয়া আমার মেয়ের চলার পথকে মসৃণ করবে।
আপনাকেও শুভেচ্ছা রইল।
আপনার আদর ছানাটিকে গাল ধরে খুব আদর করলে কি রাগ করবে ? রাগ করলেও আমি ওভাবেই আদর দিলাম।
মায়ের রাজ রাজেশ্বরী রাজত্ব করুক তার জীবনে স্বমহিমায়।
অনেক শুভকামনা।
লেখক বলেছেন: না রে! আমার মেয়ের এটা সৌভাগ্য।
আমি মনে প্রাণে বিশ্বাস করি, মানুষের শুভকামনা ছাড়া আসলে জীবনে কোন কিছু করা সম্ভব নয়।
মে ঘ দূ ত বলেছেন:
ছবিটা দেখে প্রথম অনুভূতিটা হচ্ছে - কি মিষ্টি চেহারার ছোট্ট একটা পরী!জাপানে থাকা হয়! বেশ বেশ।
লেখাটা বেশ লেগেছে। পিচ্চিটার জন্য অনেক অনেক আদর।
লেখক বলেছেন: ধন্যবাদ মেঘদূত।
আপনার আদর আমার মেয়েকে পৌঁছে দেব।
নীরজন বলেছেন:
আমিও ছোটবেলায় খুব মার খেতাম............আর বাসায় ছোটবোনটার কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম(যে কিনা তখনও ঠিকমতো কথা বলতে পারে না!)রাজেশ্বরীর কষ্টটা অনুভব করলাম............
ওর জন্য অনেক আদর..........(সেই মফস্বলের গাট্টা গোট্টা.......হাবলু গাবলু নিঃশব্দে মার খেয়ে যাওয়া মেয়েটার পক্ষ থেকে........)
লেখক বলেছেন: আহারে! বাচ্চাটা আমার।
ভালো থাকিস ভাই।
লেখক বলেছেন: আপনি আসছেন, তাতে আমারও ভালো লাগছে।
অপ্সরা বলেছেন:
লেখক বলেছেন: বাবা! আমার ছোট্ট অপ্সরাটাকে পাওয়া গেল তাইলে।
তোর বাড়িতে যেতে পারিনা কারণ এত ভীড় থাকে! আমি কেবল ভীড়ে হারিয়ে যাবার ভয় পাই।
কিন্তু তুই আমার বাড়িতে না আসলে আমার সত্যি মন খারাপ হয়।
ও তাই না???? ভীড় থাকে তাই ঢুকতে পাওনা??????????????
তোমার বাড়ী আসবোনা আর । যত মন খারাপ হোক তোমার।
লেখক বলেছেন: ধন্যবাদ টেনি দা।
লেখক বলেছেন: ওরে তোকে আর কি বলবো! তুইও আমার অনেক আদরের।
সোহায়লা রিদওয়ান বলেছেন:
জীবন ছানাময় ......... কি যে ভাল্লাগলো ! মাশাআল্লাহ , আম্মু হওয়ার ব্যাপারটাই অনেক নেয়ামতের !
সুইটু রাজেশ্বরীর জন্য অনেক অনেক আদর ! :-)
লেখক বলেছেন: ধন্যবাদ সোহেল, আপনাদের এই স্নেহ আমার মেয়ের জন্য আশীর্বাদ হয়ে থাকেবে।
তাজা কলম বলেছেন:
লেখাটি অনেক ভাল লাগল। আপনার ছানাটির জন্য আমারো যে মায়া ধরে এল। শুভকামনা এর জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ তাজা। সব সময় সতেজ থাকুন।
অপ্সরা বলেছেন:
আপুনি আমার পোস্টে বিদায় অভিশাপ নিয়ে বলা তোমার কথা শুনে আমার কবির উপর কবিপাড়ী( চোরের উপর বাটপাড়ী) করতে ইচ্ছে হলো। দেবযানী । ক্ষমা কোথা মনে মোর।
করেছ এ নারীচিত্ত কুলিশকঠোর
নেই কোনো ক্ষমা তোর করেছিলি এই মন কুলিশ কঠোর , দলেছিলি ফুলদল দুই পদতলে , আজ এ সায়াহ্নছায়ে সেই মনে পড়ে
হে ব্রাহ্মণ। তুমি চলে ষাবে স্বর্গলোকে
সগৌরবে, আপনার কর্তব্যপুলকে
সর্ব দুঃখশোক করি দূরপরাহত ;
আমার কী আছে কাজ, কী আমার ব্রত।
আমার এ প্রতিহত নিষ্ফল জীবনে
কী রহিল, কিসের গৌরব
ফিরে গেলি তারপর তোর সুখলোকে আপন ভুবন, আর আপন আলোকে কর্তব্য বোধ আর সর্ব দুঃখশোক প্রগাঢ় রইলো সেথা আমার কি রইলো শেষে? শপথ প্রতিজ্ঞা আর বিফল বেদনা কেঁদে কেঁদে ফেরে আজ নিস্ফল প্রান্তরে।
এই বনে
বসে রব নতশিরে নিঃসঙ্গ একাকী
লক্ষ্যহীনা। যে দিকেই ফিরাইব আঁখি
সহস্র স্মৃতির কাঁটা বিঁধিবে নিষ্ঠুর;
লুকায়ে বক্ষের তলে লজ্জা অতি ক্রূর
বারম্বার করিবে দংশন।
বসে রই একাকীনি তেপান্তর মাঠে স্মৃতির কালনাগিনীরা যেথা দংশনে বাঁধে যেদিকে ফিরাই আখি দূর অতি দূর সুপ্ত লজ্জা আর গুপ্ত পাষানপূর।
ধিক্ ধিক্ ,
কোথা হতে এলে তুমি, নির্মম পথিক,
বসি মোর জীবনের বনচ্ছায়াতলে
দণ্ড দুই অবসর কাটাবার ছলে
জীবনের সুখগুলি ফুলের মতন
ছিন্ন করে নিয়ে, মালা করেছ গ্রন্থন
একখানি সূত্র দিয়ে। যাবার বেলায়
সে মালা নিলে না গলে, পরম হেলায়
সেই সূক্ষ্ম সূত্রখানি দুই ভাগ করে
ছিঁড়ে দিয়ে গেলে। লুটাইল ধূলি-’পরে
এ প্রাণের সমস্ত মহিমা।
ধিক ধিক তোরে আজ পাষান অধিক কোথা হতে এসেছিলি অজানা সেদিক। নীপবন মোর মন বীথিছায়া তলে, কেঁটেছিলো কিছুক্ষণ তোর খেলাছলে। কুড়ায়ে নিয়েছিলি যত ছিন্ন মুকুল মালিকার ছলে দেখা ছিলো মোর ভুল বিনে সুতো দিয়ে গাঁথা সেই মালা খানি ছিন্ন আজ পথ পরে আজ তাহা জানি।
এই মোর অভিশাপ— যে বিদ্যার তরে
মোরে কর অবহেলা, সে বিদ্যা তোমার
সম্পূর্ণ হবে না বশ— তুমি শুধু তার
ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ;
শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ।
সাধ জাগে অভিশাপ লুটাক ধুলায়, যত দর্প গরব আর মোহন মায়ায়, ভেসে যাক আজ সব এ জগত হতে কুড়াইলি যত ফুল গেঁথেছিলি মালা- সূচী সেথা বিঁধে থাক , থাক কিছু জ্বালা । যে বিদ্যা শিখেছিলি মোরে ভালোবেসে , অনেক তপস্যায় আর তার অবশেষে এ জীবনে সে বিদ্যা যেথা করিবি প্রয়োগ হোক সেথা বিফলতা, সব দৈব যোগ!!!
মাইর দিতে এসোনা যেন আপুনি!!!!!!!!!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চঞ্চল। আপনার লিংকটা দেখে এসেছি।
অনেকসুন্দর লিখেন আপনি।
শুভকামনা রইল।
লেখক বলেছেন: তুমিও অনেক সুন্দর রাত্রী।
তোমাকেও শুভকামনা রইল।
লেখক বলেছেন: আমার মেয়ে তোমার মত কবি হোক
আমার মেয়ে তোমার মত কবি হোক
আমার মেয়ে আমার মত পাখি হোক।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:তোমার মেয়ে তোমার মতো পাখি হোক
তোমার মেয়ে তোমার মতো পাখি হোক
লেখক বলেছেন: ওর জন্য দোওয়া করো ভাই। মানুষের শুভকামনা ছাড়া খুব বেমীদূর এগুনো যায় না।
লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান। কেমন আছ ভাই?
পড়াশুনা কেমন চলছে?
শাহ্ নাজ বলেছেন:
আমি কিছুদিন Kumon এ পড়িয়েছিলাম. তখন দেখেছি জাপানি বেবি গুলো কি রকম দুষ্টু।বাইরে থেকে দেখলে এত কিউট লাগে যে বিশ্বাস করতেই কষ্ট হয় যে, বেশির ভাগ গুলি মহা পাজি।
আপনার লেখা পড়ে মজা পেলাম।
লেখক বলেছেন: হুম জাপানিজ বাচচা গুলো এক একটা ক্ষুদে বদমাশ।
আপানি জাপানের কোথায় থাকেন? আসুন আমার এখানে একবার ঘুরে যান।
রোবোট বলেছেন:
"ইদানীং স্কুলের বাচ্চাদের হাতে বেশ মার খায়। কিছু কিছু বিচ্ছু আছে, চান্সপেলেই ছোটখাটো মার দেয়, আর আমার মেয়ে নাকি শুধু বলে, ইয়ামেতে ইয়ামেতে (থামো, আমাকে মেরো না টাইপের।)"
আমার ভাগনের বয়স সাত। বাসায় খুব দুরন্ত। স্কুলে মার খেয়ে আসে। ওকে বলা হয় তুমি কিছু বলনাই। ভাগনের উত্তর, "বলসি তো। উঁ"
লেখক বলেছেন: হা হা হা অনেক মজা পেলাম। আমারটা অবশ্য ঘরেও অনেক বেশী শান্ত।
নিমা বলেছেন:
সে তো সুন্দর তার নাম টা ও অনেক সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ নিমা।
শাহ্ নাজ বলেছেন:
টোকিও তে আছি।গতবছর সাইতামা গিয়েছিলাম গোলাপ মেলা দেখতে আর এক আপুর বাসায় বেড়াতে, আপুরাও দেশে চলে গেলেন।
গত পরশু তোলা জাপানি বাচ্চার ছবি দিলাম। রাস্তায় একটা বাড়িতে অন্যরকম একটা ফুল দেখে ঐটার ছবি তুলছিলাম। তখন মেয়ে বাচ্চাগুলোর উৎসাহ দেখে ওদের ছবি তুললাম।
ছেলে বাচ্চাগুলোকেও বললাম ওকে আস তোমাদেরও তুলে দেই , তখন দেখুন কি পোজ দিয়েছে, দুষ্টামির আরেক নমুনা ।
লেখক বলেছেন: দারুন তো!
চন্দন-১ বলেছেন:
কখনই মুছবেন না...
লেখক বলেছেন: ঠিক আছে ভাই কখনই মুছবো না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















.gif)


(ছানামণি, আমলা একদিন চাত দেকপো একসাতে।