somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ কড়চা ঃ ত্যাগ-ভোগ-ব্যাবসা-নৈতিকতা

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফজল সাহেব হাটে ঢুকতেই চোখে পড়ে একটা কালো-সাদায় চকরা-বকরা একটা নাদুস-নুদুস খাসী। বেশ পছন্দ হয় খাসীটি। দরদাম করে কিনেও ফেলেন। খাসীর মালিক জহুর আলি এসেছেন সুদুর পাবনা থেকে। বিনীত ভাবে বলে স্যার, খাসিটা খুব আদরের খাসী, আমার মেয়েটা খুব কেদেছে ওকে হাটে এনেছি বলে, বলতে বলতে তার চোখও ছল ছল করে ওঠে। স্যার ওকে দু-মুঠো ভাত খেয়ে দিয়েন, এক মুঠ চাল দিয়েন। আর স্যার, ও একা থাকতে পারে না, ওর কাছে কেউ যেন থাকে। খাসীর গাল নিজের গাল লাগিয়ে শেষ আদর করে দেন জহুর আলি। ফজল সাহেবের মন টা অন্য রকম ভাল হয়ে যায়, এরকম আদরের প্রিয় জিনিষই তো কুরবানি দিতে হয়। মনে মনে বলেন আল্লাহ আমার কুরবানি গ্রহণ করবেন কিনা জানিনা তবে জহুর আলির এই কুরবানি যেন তিনি কবুল করেন

বরকত সাহেব হাটে কিছুক্ষন ঘুরেই বুঝে গেলেন গরুর দাম বেশ পড়ে গেছে। খুশি মনে দর-দাম করে ভাল সাইজের একটা গরু কিনে ফেলেন। নির্ধারিত বাজেটে প্রত্যাশার চেয়ে বড় গরু পেয়ে যান, বেশি গোশতের লোভে চিক চিক করে উঠে চোখ, আনন্দের আতিশয্যেএক কলীগ কে, “হ্যালো রফিক ভাই, গরু কিনে ফেললাম, হ্যা, মাত্র ত্রিশ হাজার...” আসুন এর উলটো পিঠটা দেখি। মোবারক ধার দেনা করে ২ লাখ টাকায় দশটি গুরু কিনে ছিলেন ছয়মাস আগে, গরুগুলো পালতে গিয়ে বিগত ছয় মাসে আরো ১ লাখ টাকা খরচা করেছেন, আশা ছিল একেকটি গড়ে চল্লিশ হাজার করে বেচতে পারবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি...শেষ দিন বিকালে ছেড়ে দিতে হলো পচিশ থেকে ত্রিশের মধ্যে...মা ভক্ত ছেলে মাকে ফোন করে ডুকরে কেদে ওঠে “ মা আমার তো পুজি উঠল না...” মা স্বান্তনা দেন মন খারাপ কইর না বাবা, সামনে বার হবে...ভালায় ভালয় বাড়ি চলে আস। সামনে বার হবে এ আশায় বাচে বাংলাদেশের কৃষি খাতে জড়িত বেশির ভাগ মানুষ।

আট বছরের আবুল কলোনির পিছনের কাঠাল গাছ থেকে কয়েকটি ডাল কেটে নেয়...গত কাল এই পরিমান ডাল বেচে ৫০ টাকা পেয়েছিল। ডালগুলি নিয়ে ঘুরছিল অভিজাত এলাকার ফ্লাট গুলোর সামনে। এক সাহেব ডেকে দাম জিজ্ঞেস করেন, “স্যার, ৫০ টেকা দিয়েন...দেড় কেজি চাল হইব...।মায় আইজকা কামে যাইতে পারে নাই”...সাহেব পাতা গুলো নিয়ে কুড়ি টাকা ধরিয়ে দেন, যা ভাগ, এই কটা কাঠাল পাতার দাম চায় ৫০ টা, বেটা বড় হয়ে তো ডাকাইত হইবি... আবুল আরো কিছুক্ষন ঘ্যান ঘ্যান করে চলে আসে। সে জানেনা দশ হাজার টাকায় খাসী, ৫০ হাজার টাকায় গরু কিনলে এদের সমাজে দাম বাড়ে কিন্তু আবুল কে কাঠাল পাতা বাবদ ত্রিশ টাকা বেশী দিলে উনাদের ওয়ালেটে টান পড়ে।

ঈদের আগের দিন সন্ধ্যায় ধনে পাতা কিনতে বাজারে যান সুমন সাহেব, মহল্লার ছোট কাচা বাজার, ৫-৬ টি দোকান আছে এখানে। তবে আজ মাত্র দুইটি খোলা। পরিচিত জনের কাছেই যান তিনি। দোকানদার বলে, “স্যার সারদিন দুই জনে শসা বেচছি ৪০টাকা কেজি দরে। এখন আমারডা শেষ, উনি ষাট টাকা কেজি বেচতি শুরু করছেন...” কত ভাবেই না ব্যাবসা হয় ঈদ কে ঘিরে...গরুর হাটের ইজারা, গরু পরিবহন, টিকেটের কালোবাজারী্‌, আনফিট গাড়ি রাস্তায় নামানো, পুরনো বটি-দাও ধার দেয়া কিম্বা নতুন টা কেনা, একদিনের জন্য কসাই বনে গরু-ছাগল বানানো, জিনিস পত্রের দাম বাড়িয়ে দেয়া আরও কত কি?? লাভটাই আসল, নৈতিকতা তো বোকাদের বিষয়!!

এই ফাকে ব্যাবসা করে নেয় মোবাইল কোম্পানি গুলোও...গরু কিনে ছবি এমএমএস করা, আবার ফোন করে কনফার্ম করা যে এমএমএস পাইছে কিনা, গরু কেমন লাগল, ঈদ মোবারক জানিয়ে এসএমএস/এমএমএস পাঠানো...কিম্বা জ্যামে আটকে পড়া মানুষের অপেক্ষারত প্রিয়জন কে আপডেট দেয়া...”হ্যা মা, কালিয়াকৈর পার হইছি, তবে যে জ্যাম মনে হয় ঈদের দিন বিকাল হইব...দোয়া কইর...”


তবুও ঈদ আনন্দের। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার কয়েকটি লাইন দিয়ে লেখাটি শেষ করব।


শহীদের ঈদ এসেছে আজ
শিরোপরি খুন লোহিত তাজ
আল্লাহর রাহে চাহে সে ভিখ।

জিয়ারার চেয়ে পিয়ারা যে
আল্লাহর রাহে তাহারে দে
চাহিনা ফাকির মনি-মানিক।

চাহিনাক গাভী, দুম্বা, উট
কতটুকু দান? ও দান ঝুট!
চাই কোরবানী, চাইনা দান।

রাখিতে ইজ্জত ইসলামের
শির চাই তোর, তোর ছেলের
দেবে কি? কে আছ মুসলমান?

ধৈর্য্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×