অবশেষে ঢাকা ভাগ হয়ে গেল। যদিও এখন পর্যন্ত এর পক্ষে কাউকে (সরকারের মন্ত্রীরা ছাড়া) কথা বলতে শুনা যায়নি।সাথে এসেছে সকল সিটি কর্পোরেশনে মেয়াদ উত্তীর্ণের পর প্রশাসক নিয়োগের বিধান।
সিটি কর্পোরেশন একটি নির্বাচিত পরিষদের মাধ্যমে চলার কথা। যারা গনতান্ত্রিকভাবে জনগনের ভোটে নির্বাচিত হবেন। জন গনের কাছে জবাবদিহিতা থাকবে। আবার নির্বাচিত হতে হলে পাচ বছর পর তাদের জনগনের কাছে ফিরে যেতে হবে।
এরকম নির্বাচিত পরিষদের অনির্বাচিত লোকদের প্রশাসক নিয়োগ কি জনগনের ক্ষমতা কেড়ে নেয়া নয়? অনির্বাচিত কেয়ারটেকার সরকার যদি অবৈধ হয় তবে সিটি কর্পোরেশনের এ ধরনের নিয়োগ কেন অবৈধ হবে না? এরকম বিধান থাকলে সরকার তার পছন্দের প্রার্থীকে জনগনের ভোটে বিজয়ী করে আনতে পারবে না এরকম আশংকা করলে নির্বাচন না দিয়ে তার পছন্দের লোকদের প্রশাসক নিয়োগ দিবে। (ঠিক যা হতে যাচ্ছে ঢাকার ক্ষেত্রে, ঢাকার কপাল অবশ্য তার চেয়েও বেশি খারাপ, ঢাকা ভাগ হয়ে যাচ্ছে, হয়ত নামও বদলে যেতে পারে)।দেখা যাবে একে একে সব জায়গায় অনির্বাচিতরা বসে সরকারের তোষামোদি করবে।
সরকার ঢাকায় নির্বাচন দিয়ে তার পছন্দের/দলের প্রার্থী জিতিয়ে আনতে পারবে বলে আত্মবিশ্বাস অর্জন করতে পারেনি কখনই, তাই ঢাকাবাসীর কিম্বা বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা না করে আইন পরিবর্তন করে নিজের লোক কে নিয়োগ দিতে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


