somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের চল্লিশ বছরে একটি আকাংখাঃ মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা কি থাকতে পারে না?

১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয়ের চল্লিশ বছর পার হলো। আশা নিরাশা পরাপ্তি-অপ্রাপ্তির হিসাব নিকাশ চলছে সবখানে। বিলম্বে হলেও শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার। মুক্তিযোদ্ধাদের তালিকা আছে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে, তবে তা ঠিক করবার উদ্যোগও আছে।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের একটি তালিকা কি করা যায় না? এটি হয়ত অনেক কঠিন কাজ কিন্তু বর্তমান উন্নত তথ্য-প্রযুক্তির ব্যাবহার করে এটা করা একদম অসম্ভব হবে বলে মনে হয় না।

যুদ্ধ পরবর্তী যে কোন আদমশুমারীর সাথে ট্যাগ করে খানাগণনার মাধ্যমে এটা করা যেত। এখনো বিশেষ আদমশুমারীর মাধ্যমে এটা করা সম্ভব। প্রত্যেক বাড়িতে যেয়ে তথ্য সংগ্রহ করা হবে। নিকটজন (ছেলে-মেয়ে-স্ত্রী, ভাই, বোন কিম্বা প্রতিবেশী/প্রত্যক্ষদর্শী)এর মাধ্যমে এটা সংগ্রহ করে তা ইঊনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে ভেরিফিকেশন করা যেতে পারে। তারপর তা ডিজিটালি সংরক্ষন করা হবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে শহীদদের ডাটাবেজ থাকবে। ওয়েব সাইটের মাধ্যমে সাধারন মানুষ তা দেখতে পারবে। নাম, পিতার নাম ও ঠিকানার সাথে কখন কিভাবে শহীদ হলেন সেটা থাকবে, তার কবর কোথায় কিভাবে দেয়া হয়েছে সেটা থাকবে। এর সাথে সম্পর্কিত কোন বিশেষ ঘটনা থাকলে সেটাও থাকবে। জেলা/থানা/ইউনিয়ন হিসাবে ফিল্টার করে দেখার সুযোগ থাকবে। মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন গবেষনার কাজে এটা ব্যাপকভাবে ব্যাবহার হতে থাকবে। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা তাদের নাম জানতে পারবে এবং তাদের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়নে এটা সহায়ক ভুমিকা পালন করতে পারবে।

কেয়ারটেকার সরকার যদি দুই বছরে ছবি সম্বলিত ভোটার তালিকা ও ন্যাশনাল আইডি কার্ডের ব্যাবস্থা করতে পারে, মুক্তিযুদ্ধের সপক্ষের এই সরকার কেন মুক্তিযুদ্ধের শহীদ দের তালিকা তৈরী করতে পারবেনা? এখনো উদ্যগ নিলে এ সরকার তার মেয়াদেই এই কাজ সম্পন্ন করতে পারবে বলে আশা করা যায়।

শহীদ দের সংখ্যা নিয়ে স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন রকম সংশয় তৈরীর চেষ্টায় থাকে। এরকম একটি তালিকা তৈরি করা গেলে এই অপচেষ্টা চিরতরে বন্ধ করা যাবে।

হয়ত আমার কথায় কিছু হবে না, তবু আমার মনের আকুতিটুকু লিখলাম। আরো বেশী দেরী হয়ে গেলে হয়ত এই সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×