somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় কারণ এখন রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের কাছে সীমান্তটাই বড় সমস্যা । কী নিয়ে চিন্তা করে রাষ্ট্র??

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না।আজ শনিবার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। (সুত্রঃ প্রথম আলো, ২২ জানুয়ারি, ২০১২)
Click This Link

এটা নিয়ে উনাদের চিন্তা করার কিছু নেই। কারন মাথা থাকলে যেমন মাথা ব্যাথা হবে, সীমান্ত থাকলে এরকম ঘটনা ঘটবেই। সুতরাং সীমান্তটা উঠিয়ে দিতে পারলেই ভাল তখন তো আর এসব ঘটনা হবে না। কখনো শুনেছেন ভারতের দুই প্রদেশের সিমান্তে এ ধরনের ঘটনা ঘটেছে? সুতরাং রাষ্ট্রের উচিত হবে সীমান্ত উঠিয়ে দেবার জন্য ব্যাস্ত হওয়া। বাংলাদেশ কে ভারতের রাজ্য বানিয়ে দেন, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে।

ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সাহস করে সত্য কথাটা বলে ফেলার জন্য। কারন আপনারা কোথা থেকে কিভাবে নিয়ন্ত্রিত হন, তা বুঝা গেল। আপনাদের মত দেশ প্রেমিক সরকার পেয়ে আমরা গর্বিত। ভবিষ্যতে ইতিহাসের পাতায় আপনাদের অবদান সোনার হরফে লিখা থাকবে, যেমন আমরা এখন স্মরণ করি মীরজাফর কে।

হযরত ওমর (রাঃ) ব্যস্ত হতেন, কাদতেন এই ভয়ে যে দজলার তীরে যদি একটি গাধাও না খেয়ে মারা যায়, তবে রাষ্ট্র প্রধান হিসাবে আমাকে আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে।

আর এখন গণতন্ত্রের নামে, জনগণের কথা বলে মুখে ফেনা তুলে ফেলি অথচ এত বড় অনাচার প্রতিরোধে নাকি রাষ্ট্রের কিছু করার নাই। হায় কত দক্ষ আর দেশ প্রেমিক আমাদের নেতৃত্ব!! সীমান্তে রাষ্ট্রের নাগরিক মারা যাচ্ছে, বিজিবি সদস্যকে পর্যন্ত বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে, এসব নিয়ে যদি রাষ্ট্রের ব্যাস্ত হবার সময় না থাকে, তবে রাষ্ট্রের দ্বায়িত্ব কি? রাষ্ট্রের চিন্তা কি নিয়ে?

দুর্ণীতির দায়ে পদ্মা সেতু আটকে গেছে, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভ পড়ে যাচ্ছে, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়

প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়

রাস্তা ঘাট ভেংগে পুকুর হয়ে যাচ্ছে, গাড়ি চলতে পারে, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়

শেয়ার বাজারে সর্বস্ব হারালো ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তাদের সকল সঞ্চয় সিস্টেম করে লুটে নিল কিছু রাঘব বোয়াল, নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়।

দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাষ্ট্র চিন্তিত নয়।

সীমান্তে কি ঘটছে, রাষ্ট্র চিন্তিত নয়।

কী নিয়ে চিন্তা করে রাষ্ট্র??
:((X(X((
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×