আমার প্রিয় পোস্ট

ইতিহাস বারবার ফিরে আসে...

চোখের জলের বাধ মানেনা-a stream of tears - Nada sou sou

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৯

শেয়ারঃ
0 0 0

Ryōko Moriyama

জাপানীজ ফোক আর জ্যাজ সংগীত শিল্পী।
ধারনা করা হয়, তার ভাই যখন মারা যায়, উনি গানটা লিখেন...সবচেয়ে আপন মানুষটাকে কাছে না পাবার একটা আকুলতা নিয়ে গানটির বিষয়বস্তু..


নাদা সও সও : অশ্রু বয়ে যায় চিরন্তর (A Stream of Tears)






ইটালিক করা অংশটুকু জাপানি ভাষার উচ্চারন, ঐটুকু না পড়লেই চলে..


Transliteration furui arubamu (album) mekuri arigatou tte tsubuyaita itsumo itsumo mune no naka hagemashite kureru hito yo harewataru hi mo ame no hi mo ukabu ano egao omoide tooku asete mo omokage sagashite yomigaeru hi wa nada sousou ichiban hoshi ni inoru sore ga watashi no kuse ni nari yuugure ni miageru sora kokoro ippai anata sagasu kanashimi ni mo yorokobi ni mo omou ano egao anata no basho kara watashi ga mietara kitto itsuka aeru to shinji ikite yuku harewataru hi mo ame no hi mo ukabu ano egao omoide tooku asete mo samishikute koishikute kimi e no omoi nada sou sou aitakute aitakute kimi e no omoi nada sou sou


ইংরেজী অনুবাদ :


I whisper “thank you”, as I leaf through this old photograph album,
to one who always cheered me on, within my heart
And should the memories of that smile I think of, *1
come rain or shine, fade away into the distance
They return in the days I search for a glimpse of your face, a stream of tears
Almost a habit now, I wish upon the very first star *2
Looking within the evening skies for you with all my heart
The memories of that smile I think of, in sorrow or joy
And if you can see me, from where you are
I’ll live on, believing that someday we’ll meet again
And should the memories of that smile I think of,
come rain or shine, fade away into the distance
In loneliness and yearning – my feelings for you, a stream of tears
If only we could meet, if only we could meet – my feelings for you, a stream of tears


নাদা সও সও ( Nada Sou Sou) গান টা, গায়িকা রিমি নাতসুকাওয়া, ব্যান্ড Begin। Click This Link



আমার করা বাংলা অনুবাদ :

পুরানো এ্যলবামের পাতায় যখন দীর্ঘশ্বাস, তোমার জন্য শুধু ভালোবাসা..
তোমার শত অনুপ্রেরনা..
স্মৃতিতে ভেসে ওঠা তোমার শত হাসি..
আবার নাহয় ফিরে আসো একবার বৃষ্টি হয়ে, কিংবা সূর্যোধোয়া,
তারপার নাহয় হারিয়ে যেয়ো আরেকবার।
তোমার ফিরে পাবার এতটা আকুতি যখন, প্রতিটি ক্ষন,
তোমার মুখ খুঁজে ফিরি।

চোখের জলের যে বাধ মানেনা (Nada sou sou)

প্রতিটা সন্ধ্যায়, প্রতিবার সন্ধ্যা তারায়..
আমার প্রতিটা পলে, সব-গুলো সুখে দু:খে,
তোমার সে হাসি ভরা ভরসা মুখটুকু খুঁজে মরি।

দেখে নিও তুমি, থাকো যেখানেই,
বেঁচে আছি অফুরান, আবার কখনও
তোমার দেখা পাবো বলেই,
তুমি থাকো যেখানেই।

তবুও
আবার নয় ফিরে আসো একবার বৃষ্টি হয়ে, কিংবা সূর্যোধোয়া,
তারপার নাহয় হারিয়ে যেয়ো আরেকবার।

আমার একা বেলা কিংবা তোমাকে খুব খুব চাওয়া..

চোখের জলের যে বাধ মানেনা (Nada sou sou)

আরেকবার যদি ফিরে পেতাম তোমায়, আর একটি মাত্র বার..

চোখের জলের যে বাধ মানেনা (Nada sou sou)।

..............................................
..............................................


একই থীমের কাছাকাছি ঘটনা দিয়া এরপর তৈরি হয় ছিনেমা, সেই একই নামে (Nada sou sou) ।

Nada sou sou : মুভি :


ইয়োতা, তার মায়ের মৃত্যু শয্যায় কথা দেয়, যেকোনো উপায়েই হোক সে তার ছোটো বোনের দেখা শোনা করবে। তাই করে সে...
ছোটো বোন দ্বীপে দাদীর কাছে বড় হতে থাকে, আর ভাই জীবন সংগ্রাম ইত্যাদি ইত্যাদি..
বোনের ইউনিতে পড়ার সময় দ্বীপ থেকে মূল শহরে ভাইয়ের কাছে এসে থাকবে, লেখাপড়া করবে..
সেই সময়ে ভাইয়ের ইয়োতা'র উৎসাহ দেখে বোনের প্রতি টানটা বোঝা যায়..
বোন ও ভাই অন্ত প্রান...ছোট্ট ঘরে ফিরে ফিরে আসে ছেলেবেলার সব ভালো লাগা স্মৃতি...
ইয়োতা'র(ভাইটার) স্বপ্ন, একদিন নিজের একটা ভালো রেস্তোরা খুলবে..তখন ছোটো বোনের আর কোনো অসুবিধা হবেনা..
তাই প্রানপনে কাজ করে চলে, রেস্তোরাতেই ।

এর মাঝে তাদের জীবনে নেমে আসে গুরুতর জটিলতা, জমানো টাকা শেষ হয়ে যায়..ইয়োতাকে নামতে হয় কঠোর জীবন সংগ্রামে..দিনরাত পরিশ্রমে শুধু বোনের জন্য ...এমনকি এর জন্য তার বাগদত্তার সাথেও ছাড়াছাড়ি হয়ে গেলো...

বোন বড় হয়েছে, ভর্তির জন্য পড়ালেখা...কিন্তু ভাইয়ের কষ্ট সহ্য হয়না..তাই পার্ট টাইম জব আর ভাইয়ের কাছ থেকে সেটা লুকিয়ে রাখা..

কিন্তু একসময় দুজনেই দুজনের গোপনীয়তা টের পায় আর অতি ভালো বাসার জটিলতা..

এই সময় ছোটো বোন ছোটোবেলার আপছা স্মৃতি ঘেঁটে হাযির হয় একটা বারে(Bar), এইখানে সে খুঁজে পায় তার বাবাকে, জান্তে পারে, তার বাবা মারা যায়নি, আর তার ভাই এবং ভাইয়ের মা, তার আপন নয়, সৎ মা ও ভাই..
অতি ভালোবাসায় তখন জটিলতা অন্য মাত্রা পায়...
বোন চায় আলাদা হয়ে যেতে, ভার্সিটির কাছাকাছি কোথাও থেকে পড়ালেখা করবে..ইয়োতা অবাক হয়, দু:খ পায়..কিন্তু যখন জানতে পারে তার সৎ বাবা বেঁচে আছে, এবং ছোটো বোন সেটা জানতে পারছে, তখন সেও রাজী হয়ে যায়.......ইমোশনাল মোচড় মুভির।
তারপর আলাদা হয়ে যায়..
এর পর অনেক দিন তাদের যোগাযোগ নেই...
তারপর মুভির আর খুব বেশী বাকীও নেই..


মুভিটার সাবটাইটেল সহ স্ট্রীমিং ভিডিও খুব সহজেই পাওয়া যায়..
চাইলে দেখা যায়..



 

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩
জেরী বলেছেন: Apni japan e theke study korcen boji??
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: নাহ, আমি জাপানে না, কিন্তু ইদানীং জাপানি মুভি আর ড্রামা দেখার বাতিক উঠছে...:)

২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: বাহ্! চমৎকার!

(ছবি নামানো শুরু করলাম, হে)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: হ, এইটা দেইখা ভালো লাগলে আর কৈবেন, এর চেয়েও মারাত্মক একটা আছে হাতে....:)

৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪
ভেবে ভেবে বলি বলেছেন: ল্যাখা তো ভালাই হইছে ভাইডি, কিন্তুক ম্যালাডি টাইপো আছে যে! :(
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: ঠিক কথা, আমি তো লেখায় অমনোযোগী, কিছু ঠিক করার ট্রাই করছি, বাকী গুলা ধরাইয়া দিলে ভালো হয় আর কি...

৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো...........
বাংলা অনুবাদটাও..............
"চোখের জলের যে বাধ মানেনা"

শুভেচ্ছা শাওন।
জাপানী ছবি একসময় খুব দেখতাম.............দেখি ছবিটা দেখবো সুযোগ করে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপু....
দেইখেন পারলে ছবিটা, আশা করি ভালো লাগবে...

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: কুনটা? মুভ্যি টা নাকি?? আগেই দেইখালছেন???;);)

৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪
হাসান মাহবুব বলেছেন: চোখের জলের যে বাধ মানেনা (Nada sou sou) ব্রাকেটে এই কথাটা লেখে দেয়ায় অনুবাদটা অন্য মাত্রা পাইসে। একটা সম্পূর্ণ অপরিচিত বাক্যেরও অন্যরকম একটা ফিল পাওয়া যায়।
গানটা শুনলাম। অসাধারণ!

টাইপো গুলা ঠিক কৈরা নিও।

কাল্কের সুলতানা বিবিয়ানা পোস্টের চেয়ে তো দেখি এটা ব্যাপক হিট ;) মন খারাপ কৈরোনা, এমনই হয়। একটা চমৎকার পোস্টের জন্যে অভিনন্দন গ্রহণ কর। তোমার কাছ থেকে এরকম পোস্ট আরো বেশি চাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: একদম পয়েন্টে ধরছো....যাক, এইটাই ইচ্ছা ছিলো, ব্রাকেটে Nada sou sou লিখে দেয়ার.....
মাঝে মাঝে মনে হয়, ছোটো বেলায় ইংরেজী যখন অনেক কম বুঝতাম, তখন মুভি গুলার অন্য মাত্রা ছিলো,..মানে ভাষাটা সঠিক আয়ত্টে না থাকলে কিছু কিছু জিনিষ না বুঝা থাইকা যায়...তখন খুব আঁকু-পাঁকু লাগে...

আমিও তোমার কথায় চিন্তা কৈরা দেখলাম..ইমেজটার ব্যাপারে, তাই সুলতানা বেবিয়ানা ড্রাফ্টে..:P
ব্লগার হিসেবেও বয়সী হৈছি...ঠিক না..এইরকম পোষ্ট আরো কয়েকটা দেয়ার ইচ্ছা....

৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
নুশেরা বলেছেন: মন-ছোঁয়া লিরিক। নেটের কোটা শেষ; সামনের মাসে সুরটা শুনবো।

এমন পোস্ট আরও আসুক।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ইদানীং জাপানি গানের পিছনে আছি, খালি জাপানী শুনি, কিছু না বুইঝাই..
গানটা শুইনেন আর পারলে মুভিটা দেইখেন আপ...

৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
মমমম১২ বলেছেন: অসম্ভব রকম সুন্দর কথাগুলো
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ছিনেমা দেইখেন এইটা..ভালো আছে..

৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮
নিষণ্ণ বেদন বলেছেন: গানটা শুনে আমার Nada sou sou। :(

ছবিটার কাহিনী পড়ে মনে হচ্ছে ভালই হবে। :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: আহারে, Nada sou sou

হুম, যতটা লিখতে পারছি, তার চেয়ে তো ভালো হবেই ছবিটা, সেইটা নিশ্চিৎ।

১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২
অপ্‌সরা বলেছেন: বাহ !! এত সুন্দর!!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: কিয়া? কুনডা ?? বোঝলাম্না!!

১১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
হেমায়েতপুরী বলেছেন: Nada sou sou লাইনটার জাপানি উচ্চারন কি?
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: পোষ্টে দেয়া গানের লিন্ক টা একটু কষ্ট কৈরা শুনলেই, নাদা সও সও য়ের উচ্চারন টা পাইয়া যাইবেন...;)

১২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
সাদা কালো এবং ধূসর বলেছেন:
আবার নাহয় ফিরে আসো একবার বৃষ্টি হয়ে, কিংবা সূর্যোধোয়া,
তারপর নাহয় হারিয়ে যেয়ো আরেকবার।


প্রতিটা সন্ধ্যায়, প্রতিবার সন্ধ্যা তারায়..

বাংলাটা পড়তে অনেক শান্তি-শান্তি, সুখ-সুখ লাগছে। অনুবাদ পড়ার সেই চেনা কষ্ট তো পেলাম না।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: খাইছে, এইটা কি প্রশংসা করলা নাকি অনুবাদের চেনা কষ্ট টা মিস করছি কৈতে চাইলা...তাইতো বুঝলাম্না...:(

১৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:১৬
সাদা কালো এবং ধূসর বলেছেন:
প্রশংসা করলাম :(
পোলাপাইন প্রশংসাও বুঝে না :(
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: আহা, বড় বৈনেরা মশকরাও বুঝে না...:((

১৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৫
কঁাকন বলেছেন: অনুবাদ মন ছুয়ে গেলো

এখন বল তোমার ওপেন্টি বায়োস্কোপ কই
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: ঐটা ড্রাফ্টাইছি...হাবিজাবি লেখা রাইখা কি হৈবো? ঠিক না?

১৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪০
হাসান মাহবুব বলেছেন: ৬ নং কমেন্টের রিপ্লাইয়ের শেষের অংশটা দেখেন কঁাকন =p~
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: দেখ দেখি, মানুষ কমেন্ট পড়েনা...:P:P:P

১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
ভেবে ভেবে বলি বলেছেন: ওপেনটি বায়স্কোপ পোস্টে আমি একটা কমেন্ট দিয়েছিলাম, আমার খুব জানতে ইচ্ছে করছে রিপ্লাইটা কি ছিলো। :(
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: কৈছিলাম, চুল এম্নেও টানতে পারি..;)

১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭
আহমেদ রাকিব বলেছেন: কিযে সুন্দর হইছে লেখাটা। মনডা পুরাই ভালা হইয়া গেল। রোশোমন দেখছেন? আর ওজু আর আকিরা কুরাসাওয়ার সব গুলা মুভি নিয়া বইসা পরেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: রশোমন দেখিনাই...আর এখন মুভ্যি ডাউলোডের উপ্রে আছি...কুরোসাওয়াও লোডামু....
পড়ার জন্য ধন্যবাদ রাকিব...

১৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০১
তাজা কলম বলেছেন: বিষন্ন মাখা করুণ কথামালা-- মনকে আপ্লুত করলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: হুমম, মুভ্যিটা দেখলে আরো আপ্লুত হয় মন...ভালো থাকবেন!!

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: আহা, কান্দেনা...ভালো থাকেন...
আছেন কেমন?

২০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯
হাসজারু বলেছেন: আবার নাহয় ফিরে আসো একবার বৃষ্টি হয়ে, কিংবা সূর্যোধোয়া,
তারপর না হয় হারিয়ে যেয়ো আরেকবার।

মায়াভরা অনুবাদে মনটা ভেজা ভেজা হয়ে গেল। সুন্দর।
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ...ভালো থাকবেন..)

২১. ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
কঁাকন বলেছেন: কি যেন আমার আবার হাবিজাবির প্রতিই টান বেশি
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: না, আড্ডাই বেশি ভালো লাগে, সেইটা ঠিক...কিন্ত তখন আমার সত্যিকারে, আড্ডার মুড ছিলোনা....

০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকবেন...

২৩. ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৮
আইরিন সুলতানা বলেছেন: অনুবাদটা পড়তে ভাল লাগলো।

মুভিটা তো পুরাটা বল্লেন না !!!!!!!!!!!!!!!!!
০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: অনুবাদ ভালো লাগার জন্য ধন্যবাদ...

মুভিটা পুরা বল্লে কারো দেখার ইচ্ছা থাকলে মজাটা নষ্ট হবেনা??;)

২৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: লিংকে আমার নাম থিকা ১৮+ কাইটা দেয়ার তীব্র দাবী জানাইতাসি :( আমি অহন ভালা পুলা :)
০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: আগে বুঝাইয়া কও, ১৮+ কি খারাপ পুলা নাকি?
মানুষ ১৭ বছরের পর ১৮ বছর হবে সেইটাই তো নিয়ম, নাকি??
এর পরও আপত্তি থাকলে আওয়াজ দিও...অন্য বিশেষন দিমু নে..;)

২৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:১৬
অদৃশ্য বলেছেন: শাওন........আপনার অনুবাদটুকু পড়লাম ........ঘটনাটাও জানলাম কিছুটা........বেশ ভালো লেগেছে


শুভকামনা,....
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ অদৃশ্য, ভালো থাকবেন সবসময়...

২৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
ভাঙ্গন বলেছেন: Nada sou sou..
..........
বাংলা নাডা শাওন ক্যামুন গো?
০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: শাওন জ্যাডা থেইকা নাডা শাওন??
নিজের খবর নাই, আমারে জিগায়...হুইৎ...

১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: কাইৎ.....কি হৈছে?

২৮. ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫
আহমেদ রাকিব বলেছেন: দূরের পাখী আর লীনা দিলরুবার পোষ্ট কি আপ্নে ড্রাফট করছেন? নাকি মডারেটররা সরাইছে?
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: ড্রাফ্ট....;)
আস্তে আস্তে সব....

২৯. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪০
চিটি (হামিদা রহমান) বলেছেন: জাপানী ভাষা বুঝিনা :( :(

আপনার অনুবাদটা বেশ চমৎকার! কবিতাটা বেশ সুন্দর।

আশাকরি ভালো আছেন?
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: আমিও বুঝিনা....মুভ্যির সাথে সামন্জস্য রেখে সুরটা শুনতে ভালো লাগে...
ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন।

৩০. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২১
আহমেদ রাকিব বলেছেন: লেখক বলেছেন: ড্রাফ্ট....
আস্তে আস্তে সব....
----------------------------------
কি কারন? ড্রাফট মারেন কেন? পোষ্টগুলান কি দুষ করছে?
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: দুষ নাই, ভাল্লাগেনা দুনিয়াদারী...:(

৩১. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৭
আহমেদ রাকিব বলেছেন: ইতিহাস বারবার ফিরে আসে...
--------------------------------------------
হ দেখলাম, বিলাই ইজ ব্যাক। :)
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: হ, বিলাই বিদেশ ফেরৎ...:)

৩২. ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: বিল্লিভাইর অ্যালবামে একটা কোরিয়ান আমি লাইক করছি :`>
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: কুনডা? কমেন্ট করিস, হেরা বাংলা ইংলিশ কিছু বুঝেনা...;)
আর শরমের কিছু নাই, বয়স হৈছে, এখন এইসব...ব্যাপারনা...

৩৩. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২
রুমমা বলেছেন: হাই শাওন কেমন আছ?
১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ব্যাপারটা বুইজাহ নেই...!!

৩৪. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২২
রুমমা বলেছেন: কি ভাইয়া কোন ব্যপার বুজতে চাও?
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ওরে, ব্যাপারটা জটিল, নিজে না বুইঝা নিলে তোমারে কি কৈরা বুঝাই?

৩৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৩
মমমম১২ বলেছেন: আমার চেয়েও আইলস্যা
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: আমি তো অনেক ব্যাস্ত মানুষ..ইউ নো..
তারপরও করা উচিৎ ছিলো, মাই ব্যাড....:P:P:P:P

৩৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: :``>>
-----------------------

চোট্টা পোস্ট গায়েব কৈরা দিছে পেরমানের বদলে =p~ =p~
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: খুব মনোকষ্ট পাইলাম...মজাক পাতিছিলেম কাগুর সাথে আলাপ করে...
কেউ আমামর মজাক সহ্য করতে পারেনা রে...:((

৩৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
তাজা কলম বলেছেন:
আমার এক ফান পোষ্টে আমন্ত্রণ রইল: Click This Link
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: ফান পোষ্টে ফান করে আসলাম..

৩৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৫
রুমমা বলেছেন: কি ব্যপারটা কি মাথায় ঢুকছে?ঢুকলে আমাকে জানাইও।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: এডো ব্যাপার আমি নিজে বুঝতে গলদঘর্ম হতিছি গো বুইনডি...
এডো আমি আমার কাকারে সলুশন করতে দিলাম, ফলাফল জানার সাথে সাথে ইন্টার্নেটে পাবলিশ করে লিন্ক দিয়ে দেবোখন...

৩৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
তাজা কলম বলেছেন: তাজা কলম প্রসূত লুল গবেষণা:
Click This Link
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: আপনেও লুল??

৪০. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৬
ভাঙ্গন বলেছেন: কোই হারালেনগো,কিছু নতুন দ্যানগো নাডাজি!
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ক্যারে জ্যাডা, এডো কি মুখস্ত করা শেষ??

৪১. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
তাজা কলম বলেছেন:
লুল নিয়ে গবেষণা করছিরে ভাই, লুল হতে যাব কোন দু:খে?
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ও, তাইলে ঠিকাছে, আমি আবার ভাবলাম ফকির নিয়া রিসার্চ করতে গেলে মানুষ ফকির হৈয়া নেয়না? তাই আরকি....;)

৪২. ২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৮
হাসান মাহবুব বলেছেন: তখন ক-খ-গ এর কথা কি জিগাইসিলা যেন?
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: ক-খ-গ নিক টা'র কথা কৈছিলামার্কি..

৪৩. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪
হাসান মাহবুব বলেছেন: বিবাহ কৈরা তফাৎ গেসে গা।
২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:০৯

লেখক বলেছেন: আহা, আমি যখন আসি, দেখতাম তোমরা আড্ডাও...আমিও আড্ডায় ঢুকলাম...এখন একে একে কতজন চৈলা গেলো...ইরামই রে দুনিয়াডা...:(

৪৪. ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:১৫
হাসান মাহবুব বলেছেন: আসলেই....যে পরিমাণ গ্যাছে সেই পরিমাণ আসেনাই। আমিও কবে না চৈলা যাই.... :(
২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:২২

লেখক বলেছেন: তাইলে আমিও, দেশে গিয়া ছাইড়া দিমু নে...:(

৪৫. ৩০ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৭
শাহানা বলেছেন: এই প্রথম কোন জাপানীজ গানের অর্থ বুঝলাম। ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত যে কটা জাপানীজ সিরিয়াল দেখেছি সবই খুব ইমোশনাল।
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: এতদিনে অনুবাদটা একজনের কাজে লাগলো.....খুব ভালো লাগছে...
ভালো থাকবেন, ধন্যবাদ...:)

৪৬. ৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯
জটিল বলেছেন: গানটা নামাচ্ছি এখনই , চমৎকার রিভিউ
৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ জটিল ভাই, মুভি দেখলেও দেখতা পারেন..:)

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ১.০২১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.choturmatrik.com/blogs/শাওন৩৫০৪
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই