ড্যাজলিং টীথ
০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট্ট বাচ্চা। স্কুলে পড়ার বয়স হয়নি এখনো। এক হাতে খামচে ধরে আছে মায়ের শাড়ি। আরেক হাতের বুড়ো আঙুল ঢুকে আছে মুখের ভেতর। রাস্তার ধারে দাঁড়িয়ে সেও রিকশার জন্য অপেক্ষা করছে। জানালার দু'টো শিক এবং মা-ছেলের পেছনের দিকটা আমার ক্যমেরায় দেখা যাচ্ছে। ছবিটির মূল উপজীব্য হবে - "নাগরিক শিশু"। জানালার শিক দু'টো থাকবে আউট অব ফোকাসে - অপরিচিত দাঁড়কাকের মতো। বাচ্চা ছেলেটা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। একটু পাশ ফিরলেই ছবিটা তুলে ফেলব - অপেক্ষা করছি।
অপেক্ষা করতে করতে কখন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ফিরে তাকাতেই দেখি দৃশ্যপট বদলে গেছে। বাচ্চা ছেলেটা এখন তরুণ। পাশে আকাশী রঙের শাড়িতে মায়ের বদলে এক তরুণী, তার ক্ষীণ কটিতে ঝিকমিক করছে তরুণের রোলেক্স। তারাও কি রিকশা খুঁজছে? নাকি তরুণের গাড়ি এসে নিয়ে যাবে দূরদেশে? আবার ক্যামেরায় চোখ রাখলাম; ফোকাস ঠিকঠাক করলাম। এবারের ছবির শিরোনাম "The Dazzling Teeth"।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন