আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

হৃদয়ে বাজে নূপুর

১২ ই আগস্ট, ২০০৬ রাত ১১:০৭

শেয়ারঃ
0 0 0

দেখো, শব্দ কৃপাণ কীভাবে কাটে ভাবের শরীর
দলিত মথিত করে, দক্ষ এক কুমারের হাতে
কীভাবে সুডৌল মহিমা গড়ায় নকশী হাড়ির!
কতোটুকু ঝড়ে, কী রকম ঝরে হৃদয় প্রপাতে

অমিয় প্রেমের স্রোত- এইখানে এসে দেখে যাও
তুমি লাস্যময়ী নারী; সপ্তডিঙা মধুকর মাঝে
কাঁদে একা মদন মোহন। একটিবার শুধাও
হৃদয় নীলিমা কার ছবি আঁকে সকাল ও সাঁঝে।

কালির আঁচড় দেখো, কান রাখো এই শব্দতলে
হৃদয় টংকারে বাজে ওই কার ঝংকৃত নূপুর!
অযুত নক্ষত্র আছে- তবু কেন গাঢ় অমা জ্বলে
নেই যেন ধ্রুবতারা, ইশারায় কোন্ সে সুদূর?

এইবার এসে দেখো, সু-ফসল সুদ চাষীর
বাগান বাড়িতে কোন্ ফল ধরে সুমিষ্ট মধুর।
সাহারায় ব'সে কাঁদে প্রাণ একা তৃষ্ণায় অধীর
'লাইলী' 'লাইলী' ব'লে ডাকে কোন্ বেদনা বিধূর!

নির্ঝরের শব্দ তোলে, ভাঙে লাজ- নিসর্গের ঘুম
সুদুর সাগর আর কতো দূর- মিলন প্রয়াসী
মন- কলকল নিরালায় বহে- নিশ্চুপ নিঝুম
কোথায় সে হাসি, আর সেই ভালোবাসাবাসি!?

28.06.84

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরীপুরনো কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:১০
অতিথি বলেছেন: 13 নম্বর লাইনে
এইখানে এসে দেখো, সু-ফসল সুদক্ষ চাষীর....পড়তে হবে।
২. ১৩ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:০৩
কালপুরুষ বলেছেন: কঠিন কবিতা! পড়লাম। অন্যরকম স্বাদ।
৩. ১৩ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:২১
অতিথি বলেছেন: যাউকগা, আমার ভাইজানের মন্তব্যটা তো পেলাম।
ধন্যবাদ কালপুরুষ ভাই।
৪. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৬
পারভিন সুলতানা বলেছেন: পাকা হাতে লেখা মনে হচ্ছে। ধন্যবাদ। লেখা চালিয়ে যান।
৫. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:০২
অতিথি বলেছেন: অনবদ্য। আপনার কবিতার বই কিনতে হবে আমার।
৬. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:৫৫
অতিথি বলেছেন: পারভিন সুলতানা,
পাকা হাতের কী না ভেবে দেখিনি! তবে বিশ্বাস করবেন কী না জানি না!-এ লেখাটি আমার 18 বছর বয়সের লেখা। মাঝে মাঝে নতুন লেখার মাঝে পুরাতন লেখা হাতরিয়ে বের করে এখানে পোস্ট করি। শুধুমাত্র নতুনের সাথে আমার পুরাতন লেখার নিজকে নিজের তুলনার জন্য।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৭. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:৫৯
অতিথি বলেছেন: কৌশিক,
সবেধন নীলমণি একটি বই-দুঃখ, তোমার অভিসারে যাবো- বেরিয়েছে আমার! তারও কপি প্রকাশকের হাতে আছে কী না জানি না। তবে বাংলাবাজার গেলে খোঁজ নিতে পারেন-
ন্যাশনাল প্রকাশন
38/4, বাংলা বাজার, ঢাকা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮. ১৩ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:১৩
ঝরা পাতা বলেছেন: খুব সুন্দর একটি কবিতা।
৯. ১৩ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১৫
অতিথি বলেছেন: ঝরাপাতাকে ধন্যবাদ।
১০. ১৪ ই আগস্ট, ২০০৬ রাত ১:১১
ফজল বলেছেন: অদ্ভুত এঁকেছেন, কিভাবে স্বপ্ন থেকে বাস্তবের দেয়ালে ঝুলে উঠে এক-একটি কবিতা...।

 

মোট সময় লেগেছে ১.০০৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ