somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[গাঢ়]বিরানপুরেরসহযাত্রী-2: শামসুল ফয়েজ[/গাঢ়]

১৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সব লোহা লক্করের মুখ/ আমি দেখতে চাই না/ ওদের মুখের দিকে তাকালে আমার/ মনে হয় অ-আ-ক-খ শেখার দরকার ছিলো নাতো/ এই সব মুখ দেখলে আমার গলায়/ গন্ডারের আওয়াজ ওঠে-/ কেরেল্লা বালুতে দা' ঘষার শব্দ উঠে/ ওদের মুখের দিকে তাকালে আমার/ জিভ উপড়ে ফেলতে ইচ্ছে করে/ এই সব লোহা লক্করের মুখ/ আমি দেখতে চাই না।..এ শব্দগুলো এবারকার বিরানপুরের সহযাত্রী শব্দ-সৈনিক কবি শামসুল ফয়েজ-এর।

বিরানপুর ছোট্ট একটি গ্রামের নাম- যা বাংলাদেশের শাশ্বত গ্রামের প্রতীক। প্রতিদিনের অভাব, অনাহার এবং দারিদ্রতার সাথে সংগ্রাম করেও বিরানপুর গ্রামের শব্দ-সৈনিকরা লিখে যাচ্ছেন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস কিংবা গান। আমার দৃষ্টিতে এইসব শব্দ-সৈনিকরাই বিরানপুরের সহযাত্রী। তাঁরা বেঁচে থাকবেন দেশের সিংহভাগ মানুষের প্রাণে। কিন্তু অনেকের কাছেই হয়তো থাকবে অজানা অচেনাই তাদের জীবন। আমার শ্রদ্ধা প্রতিনিয়ত নত হয় সেইসব কবি-সাহিত্যকদের প্রতি। এই পর্বে আমি আমার শ্রদ্ধেয় কবি, বন্ধু এবং দীক্ষাগুরু শামসুল ফয়েজের কথা বলবো।।

উচ্চ শিক্ষার্থে যখন ময়মনসিংহ যাই তখনই পরিচয় ঘটে কবি শামসুল ফয়েজের সাথে। আমার এক বন্ধুর ভাগি্নকে বিয়ে করার সূত্রে তিনি আমাকে মামু ডাকতেন এবং আমিও মামু ডাকতাম। তবে সবচেয়ে বড়ো পরিচিয় হলো- তিনি ছিলেন আমার কবি-বন্ধু এবং দীক্ষা-গুরু। দীক্ষা-গুরু কথাটা বলার একটাই কারণ- ময়মনসিংহে থাকাকালীনই আমার লেখার পূর্ণতা পায়। এ পূর্ণতার পিছনে ছিলেন আমার সহযাত্রী এক ঝাঁক তরুণ কবি বন্ধু এবং কিছু সিনিয়র কবির বিপুল উৎসাহ-উদ্দীপনাই ছিলো প্রধান। উনি ছিলেন সিনিয়র কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি।

কবি শামসুল ফয়েজ-এর জন্ম 1953 সালের 11ই ফেব্রুয়ারি ময়মনসিংহে। সত্তরের শুরু থেকেই তিনি লিখছেন। মূলতঃ লিটন ম্যাগাজিনেই তাঁর সব লেখা প্রকাশিত। মাঝে মাঝে জাতীয় পত্র-পত্রিকায়ও তাঁর লেখা ছাপা হয়; কিন্তু সে সংখ্যা নিতান্তই কম। কাব্যের আঙ্গিক ও শৈল্পিক সুষমা সম্পর্কে তাঁর রয়েছে স্বতঃস্ফুর্ততা। সমকালীন সময়ের নির্মম আঘাতে রক্তাক্ত এই কবি। এ লেখার শুরুতে তাঁর কবিতার উদ্ধৃতি এর প্রমাণই বহন করে। তাঁর কবিতায় ঘটেছে মননশীলতা ও হৃদয়ার্তির এক বিরল সমন্বয়। তাঁর কোনো কোনো কবিতার নৈব্যক্তিক প্রকাশভঙ্গিমা ও চিরন্তন আবেদন আশ্চর্য নিপূণতায় ভরা। অনেক সমালোচক তাঁর বেশিরভাগ কবিতাকে নেতিবাচক বললেও আমি এ নেতির আড়ালেই ইতিবাচক আশার ঈঙ্গিত খুঁজে পাই। যুবকদের উদ্দেশ্যে তাঁরই কণ্ঠে উচ্চারিত হতে দেখি- তোমার জমিনে আত্মার অঙ্কুরোদ্গম হোক।

হঁ্যা, শুরুতেই বলছিলাম- উনি ছিলেন আমার সিনিয়র কবি, বন্ধু এবং দীক্ষা-গুরু। নিয়মিত যাতায়াত করতাম ওনার বাসায় এবং শ্বশুরালয়ে। তাছাড়া নিয়মিত কবিতা পাঠে, আলোচনায় বা আড্ডা তো দেখা হতোই। মাঝে মাঝে বুঝে নিতাম কবিতা বা গান লেখার আঙ্গিক। লিখে আগে তাঁকে শুনাতাম কেমন হলো- তারপর পড়তাম কোনো আসরে। এভাবেই আমার প্রিয় কবি হয়ে যান তিনি। আর সেটা শধু ব্যক্তিগত যোগাযোগ নয়। তাঁর লেখনীও ছিলো ুরধার। 1993 সালের জানুয়ারিতে ময়মনসিংহ ছাড়ার পর আর তাঁর সাথে যোগাযোগ নেই। পেশাগত কাজে ময়মনসিংহের দু'একটা উপজেলায় ভ্রমণ করলেও তাঁর সাথে দেখা নেই এক যুগেরও বেশি সময়। তাঁরই এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে ফোন করে শুনলাম দু'-তিনটে বই বেরিয়েছে তাঁর। খুব অভিমানী এবং প্রচারবিমুখ কবি শামসুল ফয়েজ। আমার শ্রদ্ধা কবি শামসুল ফয়েজ-এর প্রতি। আমার সংগ্রহ থেকে তাঁর একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম।

[গাঢ়]সময়ের ধ্রুপদ[/গাঢ়]

একে একে সবাইতো শত্রু হবে একদিন,
-এমন কি তুমিও আমার
-এমন কি আমিই আমার।
একদিন তুমি হবে ফ্যাকাশে নিমের মতো তিতে,
একদিন তুমি হবে দুধ সাগর চালের ভিতরে
ধূসর কাঁকড়ের মতো নিরস ও রু,
একদিন আমি হবো আমারই পাষাণভার,
-আমি হবো আমারই কাল-কেউটে
শরীর দাঁড়ালে বেঁকে।

একদিন থু থু দেবে কামিনী-মাধবী,
শরশয্যা হবে দুর্বা-র কোমল
মখমলের গালিচা,
হাওয়ায় উঁচিয়ে শুড় দৌড়ে আসবে
অযূত হাতীর যুথ;
চোষট্টি কলায় লীলা করলো যে আকাশ
সেও কসাইয়ের চেয়ে নির্দ্বিধায় ছুরি বসাবে গলায়।

একে একে সবাইতো শত্রু হবে-
তুব এ মুহূর্তে সবচেয়ে বড়ো সত্য
তোমার আমার রক্তের দ্বৈত সঙ্গীত-
সর্বগ্রাসী সময়ের মাঝে
এই এক অনন্ত ধ্রুপদ।

15.08.2006
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৬ রাত ১:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×