আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ঈদের আনন্দ হলো বিষাদময় দুঃখে ভরা
২৫ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:১৫
মা চলে গেলেন আমাদের ছেড়ে। বয়স যদিও 70-এর উপর ছিলো মা'র, তবুও একটি রোজাও বাদ দেননি উনি। মা প্রতি রোজায়ই ঢাকাতে আমার বাসাতে কাটান। এবারও কাটালেন। শবে কদরের আগের দিন চলে গেলেন গ্রামের উদ্দেশ্যে। 22 তারিখ ভোররাতে সেহরী খেয়ে ঘুমিয়ে ঘুমের মধ্যে ব্রেইন স্ট্রোক করলেন। উচ্চ রক্তচাপের রোগী ছিলেন উনি। সঙ্গে সঙ্গে উপজেলা সদর হাসপাতাল, জিলা সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলো। খুব বেশি রক্তক্ষরণ হয়েছিলো ব্রেইনে। বাবা আগেই গেছেন 1999 সালের 6 অক্টোবরে। আমাদেরকে এতিম করে আল্লাহ নিয়ে গেলেন আমার মাকেও। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গত 24 তারিখ ভোর 3.45 মিনিটে... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আমাদের ভাইবোনের ঈদের আনন্দ ছিলো বিষাদময় দুঃখে ভরা। সবচেয়ে বেশি কান্না করেছে আমার ছেলে জারিফ- যে দাদীর সাথে সবসময় দুষ্টুমি করতো। সবার কাছেই আমি ক্ষমাপ্রার্থী। কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে পারিনি। সবাই আমার মা'র জন্য একটু দোয়া করবেন।
প্রকাশ করা হয়েছে: একান্তই নিজের বিভাগে ।
অতিথি বলেছেন:
জীবনের এই অবশ্যম্ভাবী পরিণতি মৃর্ত্যুর করাল গ্রাস থেকে কেউ রেহাই পায়না । তাই ভেঙে পড়লে চলবেনা । আপনার মা'য়ের পরকালের কল্যাণ-কামনা করছি ।
হাসিব বলেছেন:
যেখানেই যান ভালো থাকুন তিনি । ধর্ম নিয়ে আমার খুব বেশী জানাশোনা নেই । আমার খুব জানতে ইচ্ছা করে পরকালে আমরা আবার আমাদের পরিবারের সাথে মিলিত হতে পারবো কিনা । হতে পারলে হয়তো দু:খটা একটু কমতো ।
অতিথি বলেছেন:
আল্লাহ যেন আপনার মা,বাবার আত্মার মাগফিরাত দান করেন এবং তারা যেন বেহেশতবাসী হন ।এই দোয়াই করছি।পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় ।সবাইকে চলে যেতে হবে । এ নিঠুর বাস্তবতা থেকে কেউ রেহাই পাবে না ।সুতরাং দু:খ না করে বাবা মার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে থাকেন ।
অতিথি বলেছেন:
আপনার মায়ের জন্যে দোয়া, আল্লাহ তাহাকে বেহেশত নসীব করুন।
অতিথি বলেছেন:
মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে এই শোক সামলানোর তৌফিক দিন। দোয়া করছি উনি যেন জান্নাতবাসী হন।
অতিথি বলেছেন:
জলিল ভাই, আমার ও বাবা মা নেই আর। আপনার ও পরিবারের প্রতি অশেষ সমবেদনা রইল। এরপরও আপনি আমাদের মনে করেছেন ও আমাদের সাথে কষ্টকে ভাগ করছেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি দ্রূত কাটিয়ে উঠবেন নিয়তির এই আঘাত।
অতিথি বলেছেন:
আন্তরিক সহমর্মিতা আপনার ও আপনার পরিবারের জন্য।
মিথিলা তালুকদার বলেছেন:
আল্লাহ আপনার মাকে বেহেশত নসিব করুন-এ দোয়া করি আজকের ঈদে।
হযবরল বলেছেন:
ভাল থাকুন, সব বেদনাক্রান্ত সময় পেরিয়ে যান। আন্তরিক সমবেদনা রইল আপনার পরিবারের জন্য।
অতিথি বলেছেন:
কিছু বলার নাই,শান্তনা দিব সে সাহস নাই।বাবা মা থেকে দূরে থাকি, চাইলেই তাদের দেখতে পারি না,তাদের কাছে যেতে পারি না,মন খারাপ হলে মায়ের ঘারে মাথা রাখতে পারি না।তাই হয়ত বুঝি কেমন লাগে....ভাল থাকুন।সময় সব ঠিক করে দিবে।
অতিথি বলেছেন:
অনেক দোআ আপনাদের জন্য, আপনার মায়ের জন্য। বেছে বেছে খুব সুন্দর সময়ে চলে গেলেন আপনার মা। নিশ্চয়ই খুব ভাল থাকবেন তিনি, ইনশাআল্লাহ...
অতিথি বলেছেন:
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আম্মার আত্নার চিরশান্তি কামনা করি। তার আর্শীবাদ ও স্নেহ আপনার পরিবারের সবার পাথেয় হয়ে থাকুক।
আপনার ব্লগের শিরোনামটার বাস্তবতাটা মনে পড়লো: [গাঢ়]জন্ম-মৃতু্য ও ভালোবাসার পাশাপাশি।[/গাঢ়]
সত্যি ওরা বড্ড বেশি জড়াজড়ি করে পাশাপাশি বাস করে। ভালো থাকবেন।
হিমু বলেছেন:
আপনাদের পরিবারের সবার জন্য সমবেদনা রইলো। এই কষ্ট কাটে না, কিন্তু সহ্য যেন আপনারা সবাই করতে পারেন।
পথিক!!!!!!! বলেছেন:
সবচেয়ে পছন্দের শব্দ মা। সবচেয়ে আলোকিত সম্পর্ক। হঠাৎ আলো বঞ্চিত ....................ভীষন শূণ্যতা /...............
আপনার মা সবচেয়ে পরম শান্তি র মাঝে অবস্থান করুক .....আপনার সাথে সে কামনা আমি করি।
অতিথি বলেছেন:
জলিল ভাই,কামনা করছি - আপনি ও পরিবারের সবাই এই শোক কাটিয়ে উঠুন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করূন...
শুভ বলেছেন:
জলিল ভাই,এই তীব্র বেদনা আসলে অন্য কেউ শেয়ার করতে পারে না- কতো ছোট ছোট স্মৃতি, কতো সব আনন্দ বেদনা....
মা নিয়ে অসাধারণ একটা কথা আছে:
সৃষ্টিকর্তা তাঁর মমতার প্রসঙ্গে বলছেন: আমার মমতা আমি অসংখ্য মা'র মধ্যে ভাগ করে দিয়েছি।
মা'রা সম্ভবত এই জন্যই ধবধবে ফর্সা সন্তানকে দেখেও গভীর বেদনায় বলেন, বাছা, রোদে ঘুরে ঘুরে শরীর পুড়িয়ে ছাই করে ফেলেছিস!
আপনাকে আমার গভীর সমবেদনা জানাই।
ফজল বলেছেন:
জলিল ভাই, আপনাকে ঈদের দিনগুলোতে দেখতে না পেয়েই সন্দেহ হলো। পোষ্টটা দেখলাম গতকাল। অফলাইনে থেকে। পড়ে খুব মন খারাপ হলো। কিন্তু পৃথিবীতে এ অমোঘ বিধানের আওতা থেকে আমরা কেউ ই বেরুতে পারবো না। সুতরাং ধৈর্যই আমাদের জন্য সর্বোত্তম পন্থা। আর দো'আ ।আমরা সকলেই আপনার আম্মার জন্য দো'আ করছি- আল্লাহ আপনার আব্বা-আম্মাকে জান্নাতী করুন। আমীন।
তবে হাদীস থেকে প্রমাণিত যে, নেক সন্তানের দোআ পিতা-মাতার আখেরাতে অনেক কাজে আসে। আপনি তাই করুন। আপনাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
অতিথি বলেছেন:
আপনার জন্য খুব খারাপ লাগছে জলিল ভাইয়া .... আমার একটা বন্ধু বলত
If you would have seen what the dead have seen, you would lament and think upon and listen and adhere. But what they have seen is hidden from you, and soon the cover shall rise!
অতিথি বলেছেন:
এটা মনে হয় আলি(রা)র কথা!
অতিথি বলেছেন:
কোন কোনো কষ্টের কোনো সমাধান থাকে না। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
অতিথি বলেছেন:
আপনার পরিবারের সকলের প্রতি সমবেদনা । এই শুণ্যতা অপুরনীয় । তবুও সমবেত শোক হয়তো কিছুটা হাল্কা করবে চাপা কষ্ট ।
অতিথি বলেছেন:
উনার জন্যে মন থেকে দোয়া করছি... আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন।
অতিথি বলেছেন:
মা, তোমার জন্য অনন্ত শান্তি কামনা।
অতিথি বলেছেন:
শেখ জলিল ভাই, এখনো স্বাভাবিক হয়নি বুঝি সবকিছু। আসলে স্বাভাবিক তো আর কোনদিনই হবে না। দোআ করি আপনারা ধৈর্যশীলদের অন্তভুক্ত হোন।
অতিথি বলেছেন:
আল্লাহ সুবাহানুতাআলা, আপনার জননীকে জান্নাত দান করুন, আমিন । তাঁর রুহের মাগফেরাত কামনা করছি । মূতু্যর পর সন্তানের দোয়াই ঐ ব্যাক্তির শ্রেষ্ঠ সম্পদ । তার জন্য বেশি বেশি দোয়া করবেন । আর স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন , দুনিয়া মুমিন ব্যাক্তির পরীক্ষাগার ।আল্লাহ আমাদের ঈমানের সহিত মূতু্য দান করুন আমিন ।
অতিথি বলেছেন:
মা'র মৃত্যুতে সবার সহমর্মিতা এবং আমার কষ্টকে ভাগ করে নেবার জন্য সবার প্রতিই আমি কৃতজ্ঞ।
অতিথি বলেছেন:
অনেক অনেক দোয়া মা'র জন্য। আর সমবেদনা আপনার ও পরিবারের জন্য। ভালো থাকবেন।
অতিথি বলেছেন:
অনেক অনেক পরে.... আজ আপনার পুরনো লেখা খুজতে গিয়ে মা'কে হারানোর বিষয়টা জানলাম ।
কী বলবো ঠিক ভেবে পাচ্ছিনা । হয়তো কাউকে শানত্বনা দানের ভাষাটি আজও আমার রপ্ত করা হয়নি।....
শুধু দোয়া করি, আল্লাহ উনাকে বেহেস্তনসীব করুক।
শাহানা বলেছেন:
দোয়া করছি, আপনার মা শান্তিতে থাকুন, বেহেস্ত নসিব হোক। এবং আপনাকে নিয়ে যেন গর্ব করতে পারেন।
অতিথি বলেছেন:
দোয়া করি উনি জান্নাতবাসী হবেন ... জলিল ভাই, মৃত্যুর পর ছেলেমেয়েদের পূণ্য বাবা-মার পূণ্য হিসেবে যোগ হয় আল্লাহর কাছে ... আপনার শোক পূণ্যে রূপান্তরিত হোক।
















