আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

নেটে পাওয়া কবিতা
২৬ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩১
যদি নির্বাসন দাও- আমার এক প্রিয় কবির ভার্চুয়াল নাম। বাংলাভাষাভাষীদের বিভিন্ন ফোরামে তিনি লেখেন। দেখুন তাঁর একটি কবিতা-
তুমি চলে গেলে- যদি নির্বাসন দাও
তুমি চলে গেলে
চলে যায় স্রোতোগ নদী ও বসনত বাতাস
দেবে যায় কমপ্র ভালোবাসা
মাটির তলদেশে
তুমি চলে গেলে
কাঁঠাল-লিচু মহামারী, বন্ধ্যা শস্যক্ষেত্র
ঘুম পোকা কুড়ে খায়
জীর্ণ জীবন
তুমি চলে গেলে
প্রমত্তা নিথর নিষ্কমপ
শ্যাওলা ধরে
সেইসব পুরনো শরীর
বন্ধুর নীল জ্যোৎস্না
উধাও শাদা মার্বেল
তুমি চলে গেলে
আটকে থাকে সাপের তীক্ষ্ম ডাটা
মগজের অলিন্দে
তবুও প্রার্থনা চলে
অশোক কাননের
উদরে পূর্ণতার স্বর্গীয় পায়েস
তবুও
তুমি চলে যাও----
মাটির কলসে কাদম্বরী শীতল হয়----
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা বিভাগে ।
অতিথি বলেছেন:
চমৎকার কবিতা.. উনার রিয়েল নাম জানেন? বলা যাবে?
অতিথি বলেছেন:
ত্রিভুজ,আমি তাঁর প্রকৃত নাম জানি না। ফেরামেই পরিচয়। উনি আমারও ভক্ত।
চোর,
স্বর্গীয় পায়েস বলতে এখানে পূজার প্রসাদে-কে বুঝিয়েছেন।
...ধন্যবাদ।
অতিথি বলেছেন:
পুরোনো থিম, পুরোনো অনুসঙ্গ, পুরোনো ভাষার বিন্যাস। তবে ভাল গাঁথুনী আর কিছু অনুসঙ্গ ভাল লেগেছে।
অতিথি বলেছেন:
হাচাই.. চমেৎকার.. চুরার কুচ্চেনটার উত্তরডা ঠিক হইনাই মামু... কতা ঘুড়ায়েন না... কেমতে বানায় কয়োন লাগবো..
অতিথি বলেছেন:
আরে .ভালই তো
ফজল বলেছেন:
চেনা চেনা ঠিকই; তবুও অচেনাই রয়ে গেলেন তিনি।ভাল লাগলো কবিতা।
তাকে ডাকুন না আমাদের ব্লগ পাড়ায়; নাকি এসে গেছেন ইতিমধ্যে?
আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
অতিথি বলেছেন:
বস, একানো খবর নাই বহুদিন, আছেন কেমন? না কি জরুরী অবস্থার কেরফায় কুপোকাত!
পথিক!!!!!!! বলেছেন:
জলিল ভাই আসলেই। কই আপনি।
একটা ফোন দিয়েন েতা। আপনার নম্বরটা খুঁজে পাচ্ছিনা। নাইলে আমিউ দিতাম।
অতিথি বলেছেন:
জলিল ভাই, গত কয়েকদিন আপনার লেখা মিস করছি!
পথিক!!!!!!! বলেছেন:
আরে হঠাৎ কোত্থেকে উদায় হলেন। ভালো আছেন তো।?
















