আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ফাগুনে ঝরে আগুন-2
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:১০
হুমায়ূন আজাদ-এর কবিতা
ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস,
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস।
বাঙলাদশের মাঠে বনের তলে,
ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।
ফাগুনটা যে ভীষণ দুঃখী মাস,
হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস।
ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে,
কান্নারা সব ডুক্রে ওঠে মনে।
ফাগুন মাসে মায়ের চোখে জল,
ঘাসের ওশে কাঁপে টলোমল্।
ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে
বুকের ভেতর শহীদ মিনার ওঠে।
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা বিভাগে ।
২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৯
৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫১
আপন তারিক বলেছেন:
বুক পকেটে জোনাকি পোকা'র সবগুলো কবিতাই দুর্দান্ত!
আপন তারিক বলেছেন:
বুক পকেটে জোনাকি পোকা'র সবগুলো কবিতাই দুর্দান্ত!
৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৭

















ধন্যবাদ জলিল ভাই, আগে পড়া হয়নি ।