আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

কবি
৩১ শে মার্চ, ২০০৭ রাত ১১:০২
কবি/ মোহাম্মদ মনিরুজ্জামান
আর কোন আশা নেই, কবি ছাড়া
পীর অলি মৌলানা সন্ন্যাসী ঋষি সন্ত সাধু
সবাই গেছেন চলে আল্ল্লাহর নিকটে
যার যার পূণ্যশ্লোক কীতির শকটে চড়ে
ডাকাডাকি করে আর ফেরানো যাবে না
তাদের কখনো।
হে পৃথিবীর মানুষ
হে আমার দেশবাসী
পায়ের নীচে কি মাটি নেই?
মৃত মহাজনদের ডেকে ডেকে
কেন আর অবশিষ্ট শক্তি ক্ষয় তবে?
কবিদের কাছে এসো
আর কোন কেউ নেই কবি ছাড়া।
আণবিক অস্ত্রধারী পৃথিবীর দৃপ্ত শাসকেরা
নিত্য নিত্য শানিয়ে তুলেছে বোমা
নাপাম ফেলছে ভিয়েতনামে, খেলছে দাবা
মধ্যপ্রাচ্যে, আফ্রিকায়, এশিয়ার দারিদ্রে নিয়ত।
কতিপয় ধড়িবাজ পৃথিবীকে করেছে ভাগাড়
প্রেমহীন নিরুত্তাপ ক্রুর লোভাতুর হাতে
ঠেলে দিচ্ছে অনিবার্য স্রোতে।
কবিদের কথা শোনো
সভ্যতার অলীক মুখোশ ছিঁড়ে
ময়দানে মিছিলে চলে এসো
পরস্পরের দেহে হাত রাখো
দেখো ধুকধুক করে কিনা প্রাণ।
মানুষের মৃত্যু হলে তার সাথে
মানুষের পৃথিবীও মরে
ধ্বংসের নিরোধে দাঁড়াও।
কবিদের কথা শোনো
হে আমার দেশবাসী
কবিদের কথা শোনো
কবি আর সত্য একাকার।
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা বিভাগে ।
অতিথি বলেছেন:
বুঝতে কষ্ট হইতাছে.....
অতিথি বলেছেন:
বড়ই সৌন্দয্য। থাঙ্কু।
অতিথি বলেছেন:
জলিল ভাই মনের কথ লিখছন শায়খের ফাসি হল কেও কিছু বলল না
মুশফিক বলেছেন:
ভাষাহীন আমার মন্তব্য
















