somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিশতক করচা

০২ রা মে, ২০০৭ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যিনি রাঁধেন তিনি নাকি চুলও বাঁধেন- কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। এই আমি যখন পেশাগত কাজে বেশি ব্যস্ত থেকেছি তখন মাথা থেকে লেখালেখি একেবারে উথাও হয়ে গিয়েছে। মাসের পর মাস এমন কি বছরও শেষ হয়ে গেছে তবু কলম থেকে একছত্র লেখাও বের হয়নি। জীবনে বেশ ক’বার এমন বছর চলে গেছে আমার, ঝরে গেছে অমূল্য সময়। তবে আফসোস নেই তাতে। যখন লিখেছি তখন একটানা লিখে পুষিয়ে নিয়েছি বিগত বছরগুলোকে। লেখালেখির বেশ জোয়ার ছিলো বিগত ২০০৬ সালে আমার। গত এক বছরে দু’টো বই প্রকাশ এবং বেশ কিছু পান্ডুলিপি জমেছে ভান্ডারে। সাথে সতেজ বোনাস হিসেবে পেয়েছি সামহোয়্যানইনব্লগের এক বছর জীবনে ৩০০ পোস্ট।

ত্রিশতক পোস্টের করচা লিখতে গিয়ে প্রাক্তন সচিব মাহে আলম স্যারের কথা মনে পড়ছে। আমার বই দু’টো দেখে তিনি বলেছিলেন- শেখ জলিল, আপনার পেশা ভিন্ন হওয়ায় আপনি এতো পিছিয়ে আছেন, নাহলে আপনি বেশ নাম করতে পারতেন। আসলে নামের জন্য কোনোদিনই কলম চালাইনি আমি। নিজের মনের খোরাক এবং শখের বশেই লিখছি এতোদিন ধরে। পত্র-পত্রিকায় পাঠানোর সময় তো নেই-ই, বরং ব্লগে বা ফোরামে লিখে আত্মতৃপ্তি মেটানো ছাড়া কিছু নেই আমার কাছে! নিজের এ আত্মতৃপ্তির সাথে ফোরাম বা ব্লগের এক ঝাঁক ভালো লেখিয়ে বন্ধু-বান্ধব তো পেয়েছি- এতেই বা কম কীসের!?

গত বছর মে মাসে সামহোয়্যানইনব্লগে শুরু করেছিলাম ব্লগিং। প্রথম দিকের পোস্টে মন্তব্যকারী জ্বিনের বাদশা, ফজলে এলাহি, রাগ ইমন, কৌশিক, হযবরল. অন্যমনস্ক শরৎ, কালপুরুষ, মেঘকন্যা, মাধবী, পথিক!!!!!!!, তেলাপোকা, অঃরঃপিঃ, শমিত আর সুমন চৌধুরীর কথা বেশি মনে পড়ছে। ব্লগের নতুন চেহারায় সেসব অমূল্য মন্তব্য হয়তো আজ আর নেই, মুছে গেছে অনেকের নামও। আজ ত্রিশতকের দুয়ারে এসে ব্লগে লেখালেখিকে উৎসাহদানের জন্য তাঁদের অবদানকে বিনীতভাবে স্মরণ করছি। শুরুতে যাঁরা ছিলেন তাঁরা যেভাবে অকান্তভাবে আজও আমার ব্লগে মন্তব্য করে যাচ্ছেন- এটাকে কোনোভাবে শুধুমাত্র ধন্যবাদের সুরে আবদ্ধ করার বিষয় নয় এখন। প্রথম মন্তব্যকারী হযবরল-এর মতো বলি- সবাইকে লাল সালাম।

কবিতাপাগল মানুষ আমি। আপাদমস্তক কবি মনে হয় যাঁদের- অন্যমনস্ক শরৎ, সুনীল সমুদ্র, সুমন চৌধুরী, আবু মুস্তাফিজ, ব্রাত্য রাইসু, রাগইমন, মেঘ, মাহবুব মুর্শেদ, হাসান মোরশেদ, পথিক!!!!!!!, তীরন্দাজ, কৌশিক, ফজল, আলীপ্রাণ, নজমুল আলবাব এবং মুশফিকদের কাছে আমি ঋণী এজন্য যে, ব্লগ খুললে কারও না কারও কবিতা পাই-ই। নিজে নিয়মিত না লিখলেও তাঁদের লেখা পড়ে মনের খরা কেটে যায় খানিকটা। কবিতা লেখার অনুপ্রেরণা চলে আসে মনে, হঠাৎ করে লিখে ফেলি দু’একটা। আমিও তাঁদের সুপাঠ্য পোস্টের কাতারে নিজের পোস্ট দিয়ে ফেলি কিছু অখাদ্য পদ্য বা কবিতা রচনা করে। আর এ হাতটা সচল থাকার জন্য কৃতজ্ঞ আমি আমার প্রিয় কবি বন্ধুদের, ভার্চুয়াল সহযাত্রীদের কাছে।

কিছু শক্তিশালী গদ্য লেখকদের কথা বলতে হয়- যাঁদের লেখা প্রাণ কাড়ে আস্তমেয়ে, এই আমি মীরা, শুভ, কালপুরুষ, তীরন্দাজ, চোর, হিমু আর রাসেল(........)-এর কথা। ইদানিং পরিপূর্ণ গদ্যের ছোঁয়া পাই মেধাবী লেখক কৌশিক, রাগইমন আর পথিক!!!!!!!-এর লেখায়। মাঝে মাঝে কবিতার চেয়ে গদ্যেই বেশি সাবলীল, প্রাণবন্ত মনে হয়, এগিয়ে রাখতে ইচ্ছেও করে এদেরকে। তবে নতুন ব্লগারদের ভেতর বড়ো পাওনা সুলেখক নজমুল আলবাব আর আনোয়ার সাদাত শিমুল নামের উচ্ছল দুজন তরুণ। বিশেষ করে আনোয়ার সাদাত শিমুল-কে আমার কাছে খুব শক্তিশালী লেখক মনে হয়।

কিছু কিছু লেখার বৈচিত্রের জন্য আমার কাছে সবসময়ই প্রিয় । যেমন- অঃরঃপিঃ, ধুসর গোধূলি, চোর, ঝরাপাতা, সাব্বির, আবু সালেহ, শ্যাজা, তিমুর আর অণৃণ্য। মুক্তিযুদ্ধ সিরিজের প্রিয় লেখক অমি রহমান পিয়াল। বন্ধুবৎসল এ মানুষটিকে কারও ভালো না লেগে উপায় কী? বইপাগলা মাশা এবং ফরিদকে স্মরণ করতে হয়ই। কম্পিউটার ও টেকনোলজিতে ভালো লাগে আশার আলো, এস এম মাহবুব মুর্শেদ, অরূপ, ত্রিভুজ এদের লেখা। ধর্ম নিয়ে অথবা রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা খুব একটা পড়া হয় না। তবে ধর্ম নিয়ে লেখায় ফজলে এলাহি-কে ভালো লাগে। তাঁকে কখনও কট্টরবাদী মনে হয়নি আমার। সাদিক মোহাম্মদ আলম-এর লেখায় টানে সুফীজম বা বাউলের মরমিয়া জীবনের গাথা। বিশ্লেষণধর্মী লেখায় আড্ডাবাজ, কনফুসিয়াস, অপবাক-এর লেখার কথা বলতে হয়। বেশ কিছুদিন ধরে সাধক শঙ্কুর গাঁজিতা উপহার পাচ্ছি না ব্লগে।

সবশেষে ব্লগের কিছু ছোট বন্ধু পিচ্ছি আরাফাত, শাওন, লাবণী আর এই আমি মীরাকে শুভেচ্ছা। মনে গভীর থেকে নিত্যদিনের প্রিয় সুন্দর কথনের জন্য সাধুবাদ জানাচ্ছি ডায়েরী লেখক শাহানা, সারিয়া তাসনিম আর স্বরহীন দিদিকে। ভালো থাকুন সবাই। ব্লগে আপনাদের ঝরঝরে লেখা আমার বুকে বইয়ে দিক আরও সাত সকালের ফুরফুরে বাতাসের আমেজ!

০২.০৫.২০০৭
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×