আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ছড়া লেখার প্রচেষ্টা

১৪ ই মে, ২০০৭ রাত ৯:১২

শেয়ার করুন:                   Facebook

কবিতা লিখেছি অনেক কিন্তু ছড়া লিখেছি খুব কম। কিছুদিন আগে আর্থ-ফাউন্ডেশন শিশুদের জন্য বয়সভিত্তক মুক্তিযুদ্ধের ছড়া আহ্বান করেছিলো। আমারও প্রচেষ্টা ছিলো কিছু লেখার-

১. গল্প শুনি

নদীর কাছে গল্প শুনি ঢেউ-এর
বলতে পারো জন্ম কোথায় কেউ এর?
মায়ের কাছে গল্প শুনি দেশের
তুমুল যুদ্ধ একাত্তরের শেষের।

নদীর ঢেউয়ে জোয়ার ওঠে জোরে
স্বাধীনতার সূর্য হাসে ভোরে।
ডিসেম্বরে মুক্ত হলো দেশটা
মুক্তিসেনা পরলো বিজয় বেশটা!

০৪.০৪.২০০৭

২. শহীদ সালাম

গাঁয়ের স্কুলের সেরা ছেলে নাম ছিলো সালাম
যুদ্ধে গিয়ে কুড়ালো সে বীর সেনানীর নাম।
শত্রু মারে বুলেট ছুড়ে নেইকো কোনো ভয়
সিঙ্গুরিয়ার যুদ্ধে সে যে সবার আগে রয়।

হঠাৎ এসে বুলেট বেঁধে বুকের মাঝে তাঁর
দামাল ছেলের প্রাণ কেড়ে নেয় শত্রু হানাদার!
স্বাধীন দেশে তাঁর নামেরই শহীদ সালাম স্কুল
হাজার ছেলের চোখের তারায় স্মৃতির ফোটা ফুল।

০৪.০৪.২০০৭


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধের ছড়ামুক্তিযুদ্ধের ছড়ামুক্তিযুদ্ধের ছড়া মুক্তিযুদ্ধের ছড়ামুক্তিযুদ্ধের ছড়া মুক্তিযুদ্ধের ছড়া মুক্তিযুদ্ধের ছড়া মুক্তিযুদ্ধের ছড়া ;
প্রকাশ করা হয়েছে: ছড়া  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ২০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই মে, ২০০৭ রাত ৯:১৫
comment by: চোর বলেছেন: ছড়ার একটা বড় সমস্যা হলো কখনো কখনো অটোমেটিক্যালি চলে আসে আর কখনো কখনো হাতড়ে ফিরতে হয় শব্দের সমাহার।
২. ১৪ ই মে, ২০০৭ রাত ৯:১৮
comment by: শেখ জলিল বলেছেন: ঠিক@চোর। তারপর উপর আবার শিশুদের জন্য বয়সভিত্তক লেখা!
৩. ১৪ ই মে, ২০০৭ রাত ৯:৪৬
comment by: আরশাদ রহমান বলেছেন: ছোটদের জন্য ছড়া লিখছেন জেনে ভালো লাগলো। ছড়া দুটোও ভালো লেগেছে। জলিল ভাই আপনি বেশ কিছুদিন আগে আমার একটি ছড়া ইমেল করা জন্য বলেছিলেন কিন্তু ইমেল এর ঠিকানা সহ আপনার মন্তব্য মুছে গেছে ব্লগ সাইট ট্রান্সফারের সময়। আমি আপনাকে যদিও বলেছিলাম ইমেল এ পাঠিয়ে দিবো কিন্তু পাঠানো হয়নি। যখন ইমেল করতে চেয়েছি তখন দেখি মন্তব্য গায়েব।
৪. ১৪ ই মে, ২০০৭ রাত ৯:৫২
comment by: আড্ডাবাজ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
৫. ১৫ ই মে, ২০০৭ রাত ২:৫৫
comment by: ত্রিভুজ বলেছেন: ছড়াগুলো জোস হইছে... ৫
৬. ১৫ ই মে, ২০০৭ রাত ২:৫৫
comment by: আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: (ত্রিভুজ)টপ পোস্টগুলান টিক করেন আপনার পোস্ট কইমা যাইতেস। ত্রিভুজ আপনে কই। সিলেট তেকে কি আনলেন আমার জন্য। আপনার ৭১ আর্কাইভ কি হল? ১ মিলিয়ন নিক কই??
৭. ১৫ ই মে, ২০০৭ রাত ৩:৪৫
comment by: ফজলে এলাহি বলেছেন: ভাল হলো জলিল ভাই। আরো লিখুন।
৮. ১৮ ই মে, ২০০৭ সকাল ১১:৪৭
comment by: আলী প্রাণ বলেছেন: জাক্কাস!!!!
৯. ১৮ ই মে, ২০০৭ রাত ১১:২৭
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ভালো লাগিলো
১০. ১৮ ই মে, ২০০৭ রাত ১১:৫১
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: যা বলতে চান সে জন্য ছড়া একটা ভাল মাধ্যম...তবে আমার মনে হয় এজন্য কসরৎও অনেক বেশি। আমার বিশ্বাস আপনি সেটা পারবেন।
১১. ১৯ শে মে, ২০০৭ দুপুর ১:৪৭
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: এটা দেইখেন বস:
Click This Link
১২. ২১ শে মে, ২০০৭ রাত ১২:৩৬
comment by: আবু সালেহ বলেছেন: জলিল ভাই

আপনি পারবেন....ভালো লেগেছে...ছড়া/কবিতা লেখাটা আসলে কষ্টকর..

 



 


প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭১৬৭৮