আমার প্রিয় পোস্ট
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- একজন নাগরিক কবিয়াল প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাইকে খুব মনে পড়ে! - কবি ও কাব্য
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- যুগে যুগে বাংলা সাহিত্য - বৃষ্টিধারা
- জায়গীরনামা---একটি বই , একটি ইতিহাস, একজন ডাক্তার/ব্লগার/লেখকের উত্থান কষ্ট - পথিক!!!!!!!
- শেখ জলিলের ‘জায়গীরনামা’-এক কিশোরের অন্য আবাস এর গল্প - সুনীল সমুদ্র
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আজ শুধু কথা না বলার রাত!
২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৯
আজ শুধু কথা না বলার রাত!/ শেখ জলিল
অসন্তোষ একদিনেই বাঁধেনি দানা।
অবিশ্বাস, সন্দেহ, সংশয়, প্রতিহিংসারও লাগে সময়
ক্ষণিকেই কাউকে যায় না ভাবা শত্রু কিংবা মিত্র
আপাত মাস ছ'য়েকের হিসাব করেন জ্যোতিষীগণ
আমারাও ভেবেছিলাম সেরকম
ফলেছে কিছুটা- দেখো রাজপথ বলে তাই!
ভার্সিটি বন্ধ, ছোট্ট ভাইটি আমার ফিরবে বাড়ি
মায়ের অসুখ কি বেড়েছে আরও?
বন্যায় ভাসছে দেশ, ভাঙছে নদীর পাড়-
জানি না বাড়ির ভিটেমাটির খবর বহুদিন।
মোবাইলের নেটওয়ার্ক বন্ধ সকলের
আজ শুধু কথা না বলার রাত,কন্ঠের রুদ্ধতা
জলপাই রঙ সবার কাড়ছে ঘুম অহর্নিশ
শান্তি সফেদ পায়রা বন্দী লোহার খাঁচায়!
২২.০৮.২০০৭
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মদন বলেছেন:
সময়ের প্রতিধ্বনি
আপন তারিক বলেছেন:
হুমমম.. কষ্ট লাগছে খুব!
শেখ জলিল বলেছেন:
! চিহ্ন আছে শিরোনামে।
শেখ জলিল বলেছেন:
ধন্যবাদ আপন তারিক।
ফজল বলেছেন:
অসন্তোষের দানারা বৃদ্ধিপ্রাপ্ত হলে বিদ্রোহ অনিবার্য হয়।দমননীতির কাছে হেরে যায় না দুর্বারেরা।
কিন্তু নিকটবর্তী অতীত অভিজ্ঞতাগুলো বড়ই তিক্ত। তাই মাঝে মাঝে ভাবিয়ে তোলে- কি হবে রক্ত ঝরিয়ে? কি হবে গণতন্ত্রের মুক্তি সাধনে? কোথায় এ নিশ্চয়তা যে, এদিনগুলোর মতই আসবে না নতুন দিন, যেমন পেরিয়েছি "অচল দেশ", "অবরোধ" কিংবা বিশ্ববিস্ময়ের ২৮শে অক্টোবর!
তারপর সিদ্ধান্ত বলে- এটাই মানবতার ইতিহাস।
@ সময়ের বাস্তবতা কবিতায় তুলে আনার জন্য ধন্যবাদ জলিল ভাই।
সাঈফ শেরিফ বলেছেন:
একই সাথে শান্তি করে সবার ঘুমানোর রাত।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
চমৎকার।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















