somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা-বাবার জন্য

০১ লা অক্টোবর, ২০০৭ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা ডাকের বিকল্প কিছু খুঁজে পাইনি আজো। পৃথিবী ঘুরে মা ডাকের বিকল্প অনেক ডাক শোনা যায় বিভিন্ন ভাষাভাষিদের কাছ থেকে। তবে মা ডাক মধুর, মা ডাক চিরন্তন বাংলা ভাষাভাষিদের কাছে। আমি কোনো সময়ই মাকে আম্মু, আম্মা, আম্মি বা মাম্মী অথবা বাবাকে আব্বু, আব্বা বা আব্বাজান বলে সম্বোধন করতে পারিনি। মা বেঁচে থাকাকালীন দু'জন একসাথে থাকলে একটু ভিন্নতার জন্য শ্বাশুড়ীকে আগে আম্মা বলে ডাকলেও এখন মা বলেই সম্বোধন করি। কারণ আমার মা-বাবা বলতে এখন একমাত্র উনিই জীবিত আছেন। আমার নিজ মা মারা গেছেন গত বছর ২৪, অক্টোবর। সত্যিকারে অক্টোবর মাস আমার খুব কষ্টের মাস। আমার বাবার মৃত্যুদিবসও এই অক্টোবরেরই ৬ তারিখ।
আমার বাবাকে মনে পড়ে সত্যিকারের একজন আদর্শ বাবা হিসেবে। কারণ নিজে তেমন শিক্ষিত না হলেও সব ছেলেমেয়েকে শিক্ষার আলো দেখিয়ে গেছেন উনি। ফলশ্রুতিতে আমরা প্রায় প্রত্যেকটি ভাই-ই শিক্ষিত এবং বেশ ভালো চাকুরীজীবি। বাবার কথা মনে হলেই চোখে ভাসে আমার ছোট্টবেলার কথা, শৈশব, বালক বা কিশোরবেলার মধুর স্মৃতিগুলো। খুব ভালো ছাত্র ছিলাম, খুব দুষ্টুও ছিলাম। লাউ গাছের গোড়া কাটা, পাখির বাসা দেখতে গাছে ওঠা, কবুতরের খোপে কবুতরের ডিম দেখা- আরও কতো কী যে করতাম! বাবা আমার খুব রেগে যেতেন, তাই বাবার মারধোরও খেতাম প্রচুর। তবু বাবাই আমার আদর্শ।
অন্যদিকে মা আমাকে কোনোদিন মারেননি। বাবার বকা, মার খাওয়া থেকে সারাজীবন শুধু সামলিয়ে গেছেন সব ছেলেমেয়েদেরকে। মনে পড়ে খুব ছোট্টবেলার কথা। মার সাথে বাড়ির পাশের নদীতে গোসল করতাম। ক্ষেতের আল ধরে হেঁটে হেঁটে কাঁচা-পাকা ধান দেখতাম। সাঁতার শেখার আগ পর্যন্ত মা-ই আমাকে সাথে নিয়ে গোসলে যেতেন। বর্ষাকালে বাড়ির উঠানে কেঁচোর কিলবিল দেখে ভাত খেতে পারতাম না আমি। শুধু বমি আসতো পেট মুচড়িয়ে। তাই মা আমাকে ঘরের ভেতর শাড়ি দিয়ে পর্দা করে চৌকির উপর ভাত খেতে দিতেন।
মা মারা যাবার আগে গত রোজার মাসে আমার কাছেই ছিলেন। আমার ছোট্ট মেয়েটিকে একটু বেশি আদর করলে মা আমাকে শাসাতেন- ছেলের আদর যেন কমে না যায়। কারণ আমার ছেলেটি তাঁর খুব ভক্ত ছিলো। মা মারা যাবার পর সবচেয়ে বেশি কেঁদেছে আমার ছেলেটিই। গত রোজার আগে মা চলে গিয়েছিলেন গ্রামের বাড়ি। সেহরী খেয়ে ঘুমানোর পর ঘুমের মধ্যেই মার ব্রেন স্ট্রোক হয়। আর জ্ঞান ফেরেনি তাঁর। উপজেলা থেকে জেলা হাসাপাতাল তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল। আর ফেরানো যায়নি তাঁকে। ঈদের ঠিক দুইদিন আগে আমার মা আমাদেরকে ছেড়ে চলে যান পরপারে।
এ বছরও রোজা চলবে অক্টোবর পর্যন্ত। রোজা-ঈদ এলেই মনে পড়বে মা'র কথা। আর বাবাও চলে গেছেন আজ থেকে আট বছর আগে অক্টোবর মাসেই। আমরা সব ভাইবোন হয়তো একত্রিত হবো গ্রামের বাড়িতে। কিন্তু কখনো আর দেখতে পাবো না মাকে, বাবাকে। নিয়তির বিধান মেনে নিয়ে মা-বাবার জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। তাঁদের পূণ্যি আর সবার দোয়াই যেন হয় উনাদের বেহেশতবাসী হবার পথ- এটাই কাম্য এখন।
শেখ জলিল ০১.১০.২০০৭
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×