somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটের চিঠি

০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেটের চিঠি/ শেখ জলিল

রঙিন কাগজে সুন্দর হস্তাক্ষরে চিঠি লিখার দিন প্রায় শেষ। রঙিন খামে করে এখন আর আসে না কারুরই চিঠি। একান্ত কাছের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনেরা ল্যান্ডফোন, মোবাইল ফোনে দরকারী কথা সেরে নেয়, কখনও বা পাঠায় এসএমএস। অফিসে বসলে প্রচুর অফিসিয়াল চিঠি পাই। সেতো আর প্রাণের ভাষা নয়- সম্পূর্ণ বাণিজ্যিক বা লেনদেনের বিষয়-আশয়। ঘরের ঠিকানায় কালেভদ্রে বছরে দু'একটা চিঠি আসে দেশ-বিদেশের কারও কাছ থেকে। তবে তার সংখ্যা এখন একেবারে নাই হতে চলছে।

এখন চলছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ব্রাউজিং-এ যোগ হয়েছে চ্যাট, মেইল, ব্লগ, ফোরাম অথবা গ্রুপ। এসবের মাধ্যমে নিজের মনের কথা, লিখা, ছবি আদান-প্রদান করা যায়; এমনকি ওয়েবক্যামের মাধ্যমে সরাসরি কথাবলা বা পছন্দের মানুষের তাৎক্ষণিক ছবিও দেখা যায়। বছর চারেক আগে আমি চ্যাট করতাম। দেশ-বিদেশের অনেক বন্ধু-বান্ধব জুটেছিলো সে সময়। এর কল্যাণে অনেক দেশের বাহারি জায়গার নাম, নানান ভাষা জেনেছি, শিখেছিও কিছুটা তাদের; আবার অনেককে বাংলা ভাষার কয়েক ছত্র শিখিয়েছিও। এরকম বন্ধু-বান্ধবরা এখনও অফলাইন মেসেজ বা ইমেইল পাঠায়। নিজের ব্যস্ততার জন্য কারুরই উত্তর দেয় হয় না আর। তবে দু'একটা ইমেইল এখনও মনে দারুণ নাড়া দেয়। এসব ইমেইলের ভাষা আগের যুগের চিঠির চেয়ে কম মূল্যমানের নয়। বেশ কিছু মেইল সেইভ করা আছে আমার। এরকম একটি মেইল বাংলায় অনুবাদ করে আপনাদের কাছে তুলে ধরলাম। এই মেইলটিতে আমি ক্যালগেরী, বানফ নামক জায়গাগুলোর ছবিও পেয়েছি; পেয়েছি জায়াগুলোর মনকাড়া বর্ণনা। কল্পনায় চলে গিয়েছি সেসব জায়গায়। পত্রপ্রেরকের পাশে বসে থেকেছি একান্তে, হাত ধরে হেঁটেছি দু'জনে দীর্ঘপথ। এও বা কম পাওয়া কীসের! ০৩.১১.২০০৭

১. ক্যালগেরী থেকে

''খোলা জানালায় এক মুঠো আলো হয়ে ভোরের আকাশটা ঘুমভাঙা দুটি চোখে ধরা দিয়েছে, তোমার আমার মনে পড়েছে।''
সুপ্রভাত!!! আরও একটি নতুন দিন শুরু হলো..আশা করছি সুন্দর আর স্বপ্নীল হয়ে থাকবে আজকের দিনটি। আমার পাগলামীগুলো কি খুব বিরক্ত লাগে?? যদি লাগে তাহলে সত্যি আমি বন্ধ করে দেবো..

ঘুরতে যাবেন? চলুন, আজ আপনাকে আমাদের বানফ-এ নিয়ে যাই..ক্যালগেরী থেকে আমাদের যেতে লাগবে বাসে চড়ে, গ্রে হাউন্ডে বসে ৩ ঘন্টার জার্নি আর পবে বানফ-এ এসে পৌঁছালাম..রকি মাউন্টেইন-এর পাশেই ছোট্ট একটি লেক..আচ্ছা ঐ যে ঐপাশে কিছু পাথর জমা আছে, ঐ জায়গায় বসি..পাহাড়টা ঢেকে আছে বরফে, কী সুন্দর দেখতে লাগে তাইনা? মনে হয় যেন সাদা জর্জেটের শাড়ি পরে ছড়িয়েছে রুপোলী গহনা..চিকমিক করছে পাহাড়টা..

নৌকো চড়বেন? ঐ যে বাঁদিকে তাকিয়ে দেখেন, ওরা নৌকো ভাড়া দেয়, নিজেদেরই কিন্তু বাইতে হবে..দুপাশে দুজনকে বসিয়ে দিয়ে বৈঠা দেবে, যাবেন?..
এই পেয়েছি একটি, আমি বসলাম এই পাশে, আপনি বসলেন ঐ পাশে। আমি কিন্তু পারি না নৌকো বাইতে, তবে হয়ে যাবে..কী বলেন? বাহ্, আপনি দেখি কী সুন্দর মনের আনন্দে নৌকো বেয়েই চলছেন..হার মানলাম আমি..

ফিরে এসে আমি তো ভীষণ টায়ার্ড..আর অনেক ক্ষুধাও লেগেছে। চলুন আপনাকে লেকের পাশে ঐ ছোট্ট ক্যাফেতে নিয়ে যাই। সূর্যও একটু ঢলে পড়েছে। ভালোই লাগবে বসে একটু চা খেতে। জায়গাটা কিন্তু চমৎকার! ঐ দূরে পাহাড়টাও দেখা যাচ্ছে..দেখেছেন? আপনার চা টেবিলে কেন পড়ে আছে? ঠান্ডা হয়ে যাচ্ছে তো..

এখন ক্যাবল কারে চড়ে পাহাড়ের উপরে যাবো আর সূর্যাস্ত দেখবো। ক্যাবল কারে চড়ে আমি আর আপনি যাচ্ছি। নিচে কতো কিছু দেখা যাচ্ছে! সব সাদা, বরফে ঢাকা...

নামিয়ে দিলো আমাদের। আরও অনেকেই আছে, তবে আমরা একটু জায়গা করে নিলাম এই পাশে যাতে সূর্যাস্ত দেখতে পারি। আমার কিন্তু একটু ভয় করছে এতো পাশ ঘেঁষে দাঁড়াতে। নিচে দেখলেই মনে হয়- যদি পড়ে যাই! আকাশের কমলা রং ধরেছে..ধীরে ধীরে রংটা লালচে হয়ে আসছে। কী সুন্দর দৃশ্য! ইচ্ছে করছে গান ধরি..''সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো''

সন্ধ্যা হয়ে এলো। বাস্তবতা অপেক্ষা করছে। চলুন ফিরে আসা যাক। জানি না কেমন কাটলো আপনার? আমার কিন্তু খুব ভালো লেগেছে।

ভালো থাকবেন, সুন্দর থাকেবেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×