somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকুরীজীবির অনিশ্চয়তা

১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকুরীজীবির অনিশ্চয়তা/ শেখ জলিল

প্রায়শই এমনটা ঘটছে আজকাল। আমরা যারা বেসরকারী চাকুরীজীবি তাদের অনিশ্চয়তা সবচেয়ে বেশি। অনেকে আবার বেসরকারী চাকুরীকে জীবনের চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তরতর করে উঠে যাচ্ছেন উপরে- যা সরকারী চাকুরীক্ষেত্রে অনেকটা অসম্ভব। কিন্তু যারা অসম্ভবের পায়ে পরায় দড়ি তাঁদের সংখ্যা নিতান্ত অপ্রতুল। আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষিতে চাকরীজীবিদের জীবনে অনিশ্চয়তা বেশি। স্বল্প আয়ের সংসার যখন বড় হয়ে যায় তখন এর মাত্রা যায় আরও বেড়ে। সারা মাসের বাজার খরচ, কাপড় চোপড়, ছেলেমেয়েদের পড়ালেখার খরচ আর সামাজিকতায় প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। এর সাথে যোগ হয়েছে দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি। অথচ কী সরকারী, কী বেসরকারী কোনো ক্ষেত্রেই বেতন বাড়েনি তেমন। এই হলো বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জীবন।

নব্বই দশকের প্রথম ভাগ থেকে আমি ঢাকা শহরে আছি। ভাড়া করা বাড়িতে বেশ ক'বার বদলিয়েছি বর্তমান ঠিকানা। যতোবার বাসা বদল হয়েছে ততোবারই গুণতে হয়েছে বেশি বেশি বাড়ী ভাড়ার টাকা। তাছাড়া বছর বছর বাড়ীভাড়ার মিটার তো উঠছেই। ধীরে ধীরে সংসার বড় হয়েছে আমারও। ছেলেমেয়েদের দিতে হয়েছে স্কুলে। আর দ্রব্যমূল্যের ক্ষেত্রে এখন গুনতে হচ্ছে ১০০-২০০ ভাগ বেশি টাকা। অথচ হিসেবের খাতায় আমার বেতন বেড়েছে মাত্র ৩-৪ গুণ। যদিও এটা আমার কষ্টের বা সংগ্রামের ফসল। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু তাও হয়নি। তাই দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে অনেককেই ঢাকা শহর ছাড়তে দেখেছি। দেখেছি অনেকের মানবেতর জীবন। এর সাথে বর্তমানে বেসরকারী খাতে বৈদেশিক সাহায্যের অপ্রতুলতা, দেশীয় মূলধনের অভাব এবং দুর্নীতি আরও অসহনীয় করে তুলেছে আমাদের মতো চাকুরেদের জীবন।

বলছিলাম আমার বেসরকারী চাকুরীজীবনের কথা। যখনই যে সংস্থায় একটা ভালো পজিশনে গিয়েছি, সুন্দর করে সাজিয়েছি নানান কর্মসূচি তখনই সে সংস্থায় ঘটেছে বিপর্যয়। শীর্ঘস্থানীয় এনজিওগুলোর প্রধানরা দুর্নীতিতে জড়িয়ে পড়লে বা রাজনৈতিক সরকারের কোপানলে পড়লে তাতে নিয়োজিত হাজার হাজার কর্মীও বেকার হয়ে যায়। প্রতিটি কর্মীর চাকরীর সাথে জড়িত থাকে যে ৮-১০টি মুখ তাদের জীবনেও নেমে আসে অনিশ্চয়তা। বুঝিবা এর থেকে পরিত্রাণের কোনোই উপায় নেই আর! এমনটিই ঘটেছে আমার ক্ষেত্রে এবং অন্যান্য আরও অনেকের ক্ষেত্রে। পেশাগত জীবনে তাই আফসোস জাগে- কেন সরকারী চাকরী হলো না? কিন্তু সরকারী সেখানেও ঘুষখোর আর দুর্নীতিবাজরাই একমাত্র সম্পদের পাহাড় গড়ছে। ঢাকা শহরের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের জীবন তাই সব সময়ই অনিশ্চয়তার। যেমন আগেও ছিলো, এখনও তেমনি আছে। আর বেসরকারী চাকুরীজীবি হলে সেটা কতোটা মারাত্মক এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তা।
১৩.১১.২০০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×