somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছর শেষের কথন ও নতুন সনের প্রতীক্ষা

৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর শেষের কথন ও নতুন সনের প্রতীক্ষা/ শেখ জলিল

এক বছরের হিসেব খুব বেশি কিছু নয়, তবু দিন-ঘন্টা-মিনিট-সেকেণ্ড হিসেবে এর সংখ্যা দাঁড়ায় বিশাল। এ বিশাল সময়ে অনেক মহৎ কাজ হতে পারে, আবার হতে পারে নানান দুর্ঘটনা, মৃত্যু, রোগশোক। প্রাপ্তি-হারানোর হিসেব কষা যেমন বুদ্ধিমানের, তেমন বোকামীরও। সত্যিকারের বুদ্ধিমানেরা অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যত পরিকল্পনা করে। অতীতে হারানোর ব্যথা নিয়ে অনুশোচনায় ভুগলে ভবিষ্যতের পথ রুদ্ধ হতে বাধ্য। নানান হতাশা, দুঃখ মনকে বিষাক্ত করে তুলতে পারে। তবে আমি হতাশাবাদীদের দলে নই। প্রাপ্তিসুখের ঢেকুর যেমন আমার মধ্যে নেই তেমন অপ্রাপ্তির জ্বালাও আমাকে খুব একটা বেশি পোড়ায় না।

২০০৭ সালের হিসেব নিয়ে যদি বসি প্রথম আসে নতুন চাকরি প্রাপ্তির কথা। বছরের শুরুতে আমার এক সিনিয়র ভাই বলতে গেলে একরকম জোর করে নিয়ে গেলেন নতুন এক সংস্থায়। ব্যস, চাকরিটা হয়ে গেলো। প্রায় ছয় মাস ধরে বসে ছিলাম চাকরির ধান্দায়। আর না করতে পারলাম না। কোনোরকম জানাশোনা না করেই যোগ দিলাম নতুন চাকরিতে। অমর একুশে বইমেলায় দু-দু'টো বই বের করা ছিলো ২০০৭ সালের বড়ো প্রাপ্তির মধ্যে উল্লেখযোগ্য ঘটনা। হারানোর কথা যদি বলি উল্লেথযোগ্য কী হারানো- ঐ চাকরিটাই। এক্ষেত্রে হারানো বলা ঠিক হবে না। বরং বিরূপ পরিস্থিতিতে পড়ে নিজেই চাকরিতে ইস্তফা দিয়ে চলে এলাম। এ গেলো ব্যক্তিজীবনে ২০০৭ সালের বড়ো প্রাপ্তি বা হারানোর কথা।

দেশ ও দশের কথায় যদি আসি তবে বলবো ২০০৭ সাল গেছে প্রাকৃতিক দুর্যোগের বছর, দ্রব্যমূল্যের ঊর্ধগতির বছর, অর্থনৈতিক মন্দার বছর হিসেবে। দু'দফা বন্যা, চট্টগ্রামে পাহাড়ী ভূমিধস, সিডর আর আর উচ্চ দ্রব্যমূল্য নিয়ে মানুষের জীবন ছিলো বড়ো কষ্টের। যেভাবে নানান নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে সেভাবে মানুষের আয় ছিলো না। আর চাকরির বাজার ছিলো আরও মন্দা। দেশি-বিদেশি লগ্নীকারী প্রতিষ্ঠানগুলো অনেকটা হাত গুটিয়ে বসেছিলো। এখনও সেভাবেই আছে দেশের হালচাল। নতুন বছরে নির্বাচন, রাজনৈতিক পটপরিবর্তন এদেশের মানুষের ভাগ্যে কী বয়ে আনবে তা আল্লাহ্ মালুম!

আমরা হারিয়েছি অনেক রাজনৈতিক, কবি, শিল্পীদের। ভাষাসৈনিক ফজলুল করিম চলে গেলেন। আরেক ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী-কে হারানো আমাদের বড়ো ক্ষতি। হারিয়েছি সিলেটের কবি মমিনুল মউজদীন-কে। দলছুট ব্যান্ডের নামকরা প্রতিশ্রুতিশীল শিল্পী, সাংবাদিক সঞ্জীব চৌধুরীকে হারানো আমাদের ছিলো বড়ো কষ্টের। মনে পড়ছে বিখ্যাত সুরকার শাহনেওয়াজকে যাঁর সাথে স্বল্প পরিচয় ছিলো। আর আমার কিছু গানের সুরকার প্রণব ঘোষ-কে স্মরণ করছি শ্রদ্ধাভরে। কোরবানীর ঈদের সময় রব্যাংগস ভবনের ভিতর আটকে পড়া মৃত গলিত লাশের গন্ধ আমাদেরকে কষ্ট আর পীড়া দিয়েছে। বিব্রত করেছে ফ্রান্সে পাঠানোর সময় পুরাকীর্তি চুরি হবার ঘটনা।

তবুও আইনশৃঙ্খলার উন্নতি, দুর্নীতিবাজদের বিচারাধীন করা অনেকেরই প্রশংসা কেড়েছে। আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে তা হবে এদেশের জন্য চিরকল্যাণকর। সেই সাথে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান যদি মূল লক্ষ্য থাকে আগামী সরকারের তবেই আগামী ২০০৮ সাল হবে সবার পাওয়ার, কাঙ্ক্ষিত সুখের। সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রীম শুভেচ্ছা।

৩০.১২.২০০৭
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×