আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

হাওয়াই মণ্ডা
০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৮
হাওয়াই মণ্ডা/ শেখ জলিল
রাস্তায় জটলা নেই, সুনসান পাড়া
গলির মোড়েতে নেই গুণ্ডা
র্যাবের পাহারা চলে সতর্ক আইন
ধরা খেলে হবে নুলা-টুণ্ডা!
দুর্নীতিবাজেরা সব করে সমাবেশ
কারাগারে পরে বেড়ি-ডাণ্ডা
ক্রসফায়ারে তাদের হয়নি মরণ
বেঁচে আছে কোনোমতে জান্ ডা!
বখাটে ছেলের দল বেকার জীবন
ঘরে বসে পারে আণ্ডা
মায়ের বকুনী আর বাবার শাসন
সম্পর্ক ভীষণ ঠাণ্ডা।
বাজার বেজায় চড়া লাগামবিহীন
পাগলা ঘোড়ার ষণ্ডা
চাকরির খোঁজে দেখো ঘুরছে সবাই
প্রাপ্তিতে হাওয়াই মণ্ডা!
২৭.১২.২০০৭
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সমসাময়িক ;
প্রকাশ করা হয়েছে: ছড়া বিভাগে ।
২. ০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩
কালপুরুষ বলেছেন:
হাওয়াই নয়, মুক্তাগাছার মন্ডা দিয়ে জানাই নববর্ষের শুভেচ্ছা। ভাল থাকুন।
কালপুরুষ বলেছেন:
হাওয়াই নয়, মুক্তাগাছার মন্ডা দিয়ে জানাই নববর্ষের শুভেচ্ছা। ভাল থাকুন।
৩. ০১ লা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৯
৪. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩০
৫. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৭
সাব্বির বলেছেন:
বখাটে ছেলের দল বেকার জীবন
ঘরে বসে পারে আণ্ডা
মায়ের বকুনী আর বাবার শাসন
সম্পর্ক ভীষণ ঠাণ্ডা।
কি আর করুম ,কন?
ঘরে বসে পারে আণ্ডা
মায়ের বকুনী আর বাবার শাসন
সম্পর্ক ভীষণ ঠাণ্ডা।
কি আর করুম ,কন?

















ভইরা গ্যালো মনডা/
সবুজ যোগচিহ্ন জানি কুনডা...