প্রেম নয়, টাকা চাই, টাকা চাই, টাকা
টাকার অভাবে আজ সকলই ফাঁকা।।
ইডেনে-রোকেয়া হলে দাও যদি ধর্না
মানিব্যাগ পুরো পেলে দেখো কেউ পর না
ইসুফ-জোলেখা হও, রোমিও-জুলিই হও
মন দেয়া নেয়া সব হয়ে যাবে পাকা।।
অভাবে স্বভাব দেখো কতো হয় নষ্ট
ভালোবাসা ছেড়ে যায় বুকে বাড়ে কষ্ট
সুখ যদি পেতে চাও, যতো পারো টাকা দাও
সংসারে সুখ পাখি ধরে যাবে রাখা।।
বাজারে অফিসে দেখো কতো টাকা উড়ছে
টাকারই পিছনে সব প্রতিদিন ঘুরছে
চাকরিটা পেতে চাও, টাকা নিয়ে চলে যাও
টাকারই চাকাতে চলে রাজধানী ঢাকা।।
১১.০৪.১৯৯৩
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



