দংশিত হৃদয়ে নিয়ে সন্ধ্যার আবির
যখন আবিষ্ট অন্ধকারে পথ হাতরাচ্ছিলাম
খুঁজছিলাম শব্দের হিরন্ময় ধ্বনি
ঠিক তখনই আসলে তুমি।
তুমি এলে এক নিয়ে হাতে সান্ধ্যবাতি
আর অন্য হাতে ধূম্রময় ধূপদানি।
মৌ মৌ গন্ধে ভ'রে গেলো ঘর
যেন জান্নাতুল ফেরদৌস থেকে নেমে এলে হুর
তুমি এলে
মন ভ’রে নেমে এলো এক ঝাঁক পায়রার সুখ।
'হবে না' 'হবে না' ব'লে কবিতার যে খাতাটি
করেছিলাম ড্রয়ারে বন্দী
আবার তা খোলা হলো
হৃদয়ের আঙিনায় নেমে এলো শব্দের জোয়ার।
চোখ রাখলাম তোমার মায়াবী চোখে
কষ্টের জঠর ভ'রে গেলো সুখের বৈভবে
যখন গভীর হলো রাত তুমি বাসর পাতলে
এক এক ক'রে খুলে দিলে কামনার ভাণ্ড।
এক স্বর্গীয় তৃপ্তিতে ভ'রে গেলো মন
আর আমি এভাবেই হ'য়ে গেলাম বিদগ্ধ কবি
দীর্ঘদিন যে খাতায় কোনো কবিতাই লেখা হয়নি
এবার সেটাই হলো মহাকাব্য পাণ্ডুলিপি।
ক্লান্তির শরীরে নেমে এলো ঘুম
যেন কতোদিন পর একটু আয়েস।
কী জানি কেন যে হঠাৎ চিৎকারে ভেঙে গেলো ঘুম
আমি চোখ খুললাম- সামনে দু'ভাগ জানালাটা খোলা
অপরূপ তোমার শায়িতা শরীর আমার পাশে নেই
বাতায়ন পাশেই পাতার ফাঁকে এক ঝলক আলোক!।
০৮.০৭.৮৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

