কপালে যার দুর্দশা থাকে তার নাকি এমনই হয়! তা নাহলে হঠাৎ করে আমার কম্পুটাই বা কেন বিগড়ে যাবে? হার্ডডিস্ক থেকে সব কিছু ডিলিট হয়ে গেলো। প্রায় এক মাস বিরত ছিলাম ব্লগিং-এ। তাছাড়া আমি ব্লগিং করতে কোনো ক্যাফেতে যাই না বলে বাসার পিসিই আমার একমাত্র ভরসা। নতুন করে হার্ডডিস্ক ফরমেট করে ডাটা উদ্ধারের চেষ্টায় আছি। দেখা যাক কতোটুকু ভাগ্যে আছে!
এদিকে গতকাল পুরনো এক ব্লগার বন্ধু 'শুভ' ফোন করে জfনালো- জলিল ভাই, আপনার ব্লগ থেকে কী সবকিছু মুছে ফেলেছেন? আমি বললাম- নাতো! হায় হায়, ব্লগে লগিং করেই তো আমার একেবারে আক্কেলগুরুম!বারবার লগিং করি 'শেখ জলিল' ব্লগের পাসওয়ার্ড দিয়ে আর চলে যাই আমার প্রথমদিকের গড়া একটি ব্লগে যেটা আমার পেশাগত ব্লগ করার ভাবনা ছিলো; যার ব্লগ শিরোনাম ছিলো- রোগ-শোক গাথা। ওটাতে আমার একটাও পোস্ট ছিলো না, এমন কি ব্লগের পাসওয়ার্ডও জানি না। কিন্তু দুটি ব্লগ নিয়ে ব্যাপারটা যে গুলিয়ে গেছে তা বুঝতে দেরি হলো না।
মহা চিন্তায় পড়ে গেলাম। এদিকে আমার 'জন্ম-মৃত্যু ও ভালোবাসার পাশাপাশি' ব্লগে প্রায় ৩৭০টির মতো পোস্ট আছে- যার বেশ কিছু দরকারী পোস্ট আমার কাছে কোথাও সংরক্ষণে নেই। সারারাত চিন্তায় ঘুম হলো না। তবে ব্লগার শুভ'র উপদেশটা আমার বেশ কাজে দিয়েছে। সামহোয়্যারইন ব্লগের সমস্যা বিভাগে পরপর দু'বার মেইল করলাম। কর্তৃপক্ষ অবশ্য বেশ তাড়াতাড়িই সাড়া দিয়েছেন। এইমাত্র কিছুক্ষণ আগে লগইন করে দেখি ফের ফিরে পেয়েছি আমার কাঙ্ক্ষিত ব্লগ। এখন আমি মহা খুশি। ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ। ধন্যবাদ ব্লগার শুভ। এবার ব্লগারদের মাঝে এসে আবারও পোস্ট দিতে পারবো বলে আমার ভালো লাগছে। ভাষা আন্দোলনের মাসে এ যেন আমার এক পরম পাওয়া!
২২.০২.২০০৮
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


