আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

স্বাধীনতার গান- এক

০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৪

শেয়ার করুন:                   Facebook

১.
দাদুর মুখের রূপকথা নয়, নয় আরব্য উপন্যাস
ভাইয়ের মায়ের মুখে শোনা বিজয় ইতিহাস
আর এই আমাদের স্বাধীনতার বেদনার উচ্ছাস।

ডানপিটে সেই দুষ্টু ছেলে সারা গ্রামটি ঘুরে
সবার দুঃখ আপন করে ফিরতো নিজের ঘরে
বাবা-মাকে ফাঁকি দিয়ে যুদ্ধে গিয়ে শেষে
মুক্ত স্বদেশ দেখার আগেই ছাড়লো শেষ-নিঃশ্বাস।

আমরা সবাই মুক্ত স্বাধীন এতো বছর ধরে
তেমন ছেলে কোথায় বলো দেশটি সোনার করে
তিরিশ লক্ষ তাজা প্রাণের রক্ত ঢেলে দিয়েও
হৃদয় জুড়ে আজো কেন ব্যথার দীর্ঘশ্বাস!।

২.
কেউ যদি বলে পেয়েছো কি তুমি আত্মত্যাগের দান
বলবো আমি ঘরে ঘরে শোনো স্বাধীনতার গান
শোনো আমার মায়ের গান।।

যদি বলে কেউ দেখেছো কি তুমি মুক্ত দেশের মুখ
দেখাবো মাগো তোমার কোমল পরম স্নেহের বুক
আজো তোমার শ্যামলে তোমার কোমলে
জেগে ওঠে কতো প্রাণ।।

যদি বলে কেউ দিয়েছো কি তুমি জন্মভূমির তরে
দেখাবো মাগো রক্তেরই দাগ বুকের সীমানা জুড়ে
আজো তোমার মায়াতে তোমার ছায়াতে
শুয়ে আছি নিষ্প্রাণ।।

**গানগুলো সুর করতে হলে পূর্বানুমতি প্রয়োজন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গীতিকবিতা ;
প্রকাশ করা হয়েছে: গানের কথা  বিভাগে ।

 

  • ১০ টি মন্তব্য
  • ১১০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৫
comment by: পথিক!!!!!!! বলেছেন: মনের গুমোট ব্যাথা
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: ঠিক। (অফটপিক: আপনার অবতার সুন্দর হয়েছে)

২. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: মুকুল বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ। *****
০৮ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল।

৩. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৮
comment by: মাইবম সাধন বলেছেন: দারুণ একটি লেখা। ভালো লাগলো।

***** +++++
০৮ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ। মাইবম সাধন কেমন আছেন?

৪. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: প্রণব আচার্য বলেছেন: ভালো লাগলো

+++++
০৮ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব আচার্য। আপনি কি গান করেন?

৫. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: রাশেদ বলেছেন: জটিল।
০৮ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।

 



 


প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭১৭৫৪