আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আমার অন্তর্গত আমি

২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫৯

শেয়ারঃ
0 0 0

আমার অন্তর্গত আমি-কে আমার হলো না চেনা কোনোদিন!
শৈশব-কৈশোর উধাও, যৌবনও শেষ প্রান্তে
মধ্য বয়সের চোখে বিনিদ্র রাতের পরী
পাখা মেলে নিয়ে যায় দুরন্ত অতীতে।

খেলনা বড়শি হাতে যে ছেলেটি গিয়েছিলো মাছের শিকারে
কোনো এক স্রোতোস্বিনী খালের ওপারে
পা ফসকে ডুবে গিয়ে হতে বসেছিলো মাছের আহার
সে এখন চল্লিশের কোটায় জীবিত সংসারী মানুষ;
শীতের আগুনে ঝলসে যাওয়া কষ্ট, রাত্রির শরীর
বয়ে বেড়াচ্ছে পুরনো ক্ষত আজো দু'টি পায়ে।
দুর্ভিক্ষের করাঘাতে লিকলিকে গায়ে আজ তার
জমেছে মেদের ভার, বয়সের ছাপ, কপালের রেখা
তবুও সে ঘুমহীন চোখে এখনো করছে চাষ শব্দের জমিন
সে-তো আমি, আমারই অন্তর্গত আমি সেই এক।

মিলনে-বিরহে, দুঃখ-সুখে আজো আমি বাঁচি
জীবনের আঙিনায় বুনি স্বপ্নের ফসল যতো।
কেউ কাছে আসে, কেউ ছেড়ে যায় দূরে
বদলায় পৃথিবীটা, জীবনও পাল্টায় সবার
সম্ভ্রান্ত সংসারে আসে নতুন স্বাদের নুন।
একরোখা স্বভাবের আমি শুধু ধরি শিকড় আঁকড়ে
প্রতিটি বছরে এ বৈশাখী হাওয়ায় তাই বুঝি আজও
আমার অন্তর্গত আমি-কে আমার হলো না চেনা কোনোদিন!

১৪.০৪.২০০৬

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: নতুন কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৪
সামী মিয়াদাদ বলেছেন:

নিজেকে জানো.....৪০ পেরুলো বলে....আরতো সময় নেই হে
২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: হাহাহা! দারুণ মন্তব্য!!

২. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩২
জেন সাধু বলেছেন: আমার অন্তর্গত আমি-কে আমার হলো না চেনা কোনোদিন!
২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ঠিক তাই!

৩. ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৭
সেলিম তাহের বলেছেন: "কর্তারূপে নাই অন্বেষণ/আত্মারূপে হয় নিরূপণ/আত্মতত্ত্ব পায় শত ধন সহজ সাধক জনে/আপনারে আপনি চিনিনে.."
২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: উদ্ধৃতিটি দারুণ!

৪. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর শিরোনাম...........
খুব সুন্দর কবিতা।
নিজেকে চেনা মনে হয় সবচেয়ে কঠিন.....আর চিনতে যে পারে,জগত তার কাছে তুচ্ছ হয়ে যায়।

"প্রতিটি বছরে এ বৈশাখী হাওয়ায় তাই বুঝি আজও
আমার অন্তর্গত আমি-কে আমার হলো না চেনা কোনোদিন!".....মন ছুঁয়ে গেলো।

ভালো থাকবেন.....।শুভেচ্ছা ।
২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: সুন্দর মন্তব্য প্রাণ ছুঁয়ে গেলো। আমার মনের কথাটিই বলেছেন। ধন্যবাদ।

৫. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৯:৩৯
কাল্‌বেলা বলেছেন:
বিনিদ্র রাতের পরী
পাখা মেলে নিয়ে যায় দুরন্ত অতীতে।

এই উপমাটা আমার চোখ কেড়েছে...

অসম্ভব ভালো লেগেছে। পড়তে যেয়ে এক ধরনের আরাম বোধ করেছি...এক ধরনের নির্মল ছন্দময়তার মধ্য দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কবি কে অসংখ্য ধন্যবাদ।


২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ। কবিতায় আমি সরল, সহজবোধ্য ভাষার সাথে ছন্দের ব্যাপারটা মেনে চলি সবসময়।

৬. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১০
পথিক!!!!!!! বলেছেন: বিকালে পাবলিক লাইব্রেরীতে আসছেন তো
২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন: পাবলিক লাইব্রেরীর বিষয়টা জানি না। কেউ কিছু বলেনি!

৭. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২১
জনান্তিক বলেছেন: অন্তর্গত আমি কে না চিনতে পারার কৌতূহল ই হয়ত বাঁচিয়ে রাখে আমাদের... যতই এগিয়ে যাই সামনের দিকে শেকড়মুখী চিন্তারা ফিরে আসে আরো প্রবল হয়... বিচিত্র এই টানাপোড়েন।
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: একেবারে সঠিক কথা!

৮. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৬
সুনীল সমুদ্র বলেছেন:

"আমার অন্তর্গত আমি-কে আমার হলো না চেনা কোনোদিন!"

প্রথম লাইনটিই যেন আভাস দেয় চমৎকার একটি কবিতা শুরুর।
...এবং শেষ পর্যন্ত আমরা পেয়ে যাই চমৎকার শব্দ-গাঁথুনীতে আবদ্ধ এক সমৃদ্ধ আধুনিক কবিতা।

আধুনিক কবিতার ছন্দ বিষয়ে শেখ জলিল-এর অভিজ্ঞতা ও উপলব্দি অনেক বেশী সমৃদ্ধ ও সূক্ষ । তার পোষ্ট করা সাম্প্রতিক সময়ের কবিতাগুলোতে তারই যথাযথ প্রতিফলন দেখতে পাচ্ছি।

ধন্যবাদ, সুসংবদ্ধ সুন্দর সমৃদ্ধ কবিতার জন্য।
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার মন্তব্যে সবসময়ই মুগ্ধতা ছুঁয়ে যায়...

৯. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৮
সুনীল সমুদ্র বলেছেন:

কবিতাটিকে প্রিয়তে অন্তর্ভুক্ত করলাম।
১০. ২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৫
আবু সালেহ বলেছেন: আমার অন্তর্গত আমি-কে আমার হলো না চেনা কোনোদিন

প্রথম লাইনটাই ইংগিত দিচ্ছিলো ভালো কিছুর....

চমৎকার ....

প্রিয়তে অর্ন্তভুক্ত....
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: প্রিয়তে অন্তর্ভূক্তির জন্য ধন্যবাদ।

১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮
সহেলী বলেছেন: খুব ভাল লাগা কবিতায় মুগ্ধ হলাম ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ সহেলী।

 

মোট সময় লেগেছে ০.৯৩৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ