সুরকার প্রণব ঘোষ আজ আর আমাদের মাঝে নেই। বড়ো অসময়ে চলে গেছেন তিনি। তবে তাঁর সুর করা অনেক ভালো ভালো গান রয়েছে আমাদের মাঝে। শাকিলা জাফর, তপন চৌধুরী, শুভ্র দেব, বেবী নাজনীন, ডলি সায়ন্তনীসহ অনেকেই গেয়েছেন তাঁর সুর করা গান। আমারও সৌভাগ্য হয়েছিলো দু'টি গান তাঁকে দিয়ে সুর করানোর। নব্বই এর দশকে এ গানটি প্রথম গায় 'মাসুদ' নামে এক আর্মি অফিসার বিটিভি'র 'অনির্বাণ' অনুষ্ঠানে। পরে শিল্পী 'জাহাঙ্গীর'-এর ক্যাসেটে বের হয় এ গানটি। শুনুন গানটির আংশিক...
http://www.sendspace.com/file/p72bvk
নদী যদি খুঁজে পায় মোহনা
পাখি যদি ফিরে পায় ঠিকানা
আমি কেন পারবো না খুঁজে নিতে
তোমার মনের ঐ সীমানা!।
সূর্যকে দেখে যদি সূর্যমুখী
পূর্ণিমা ভরে যদি রাতের তিথি
আমি কেন দেখবো না তোমারই চোখে
প্রেমের আলোর ঐ নিশানা!।
আঘাতে যদি জ্বলে পাথরে আগুন
কোকিলের ডাকে যদি আসে ফাগুন
আমি কেন আসবো না তোমারই ডাকে
স্বপ্ন-বাসর করে রচনা!।
কথা: শেখ জলিল সুর: প্রণব ঘোষ শিল্পী: জাহাঙ্গীর
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



