সুরকার প্রণব ঘোষ আজ আর আমাদের মাঝে নেই। বড়ো অসময়ে চলে গেছেন তিনি। তবে তাঁর সুর করা অনেক ভালো ভালো গান রয়েছে আমাদের মাঝে। শাকিলা জাফর, তপন চৌধুরী, শুভ্র দেব, বেবী নাজনীন, ডলি সায়ন্তনীসহ অনেকেই গেয়েছেন তাঁর সুর করা গান। আমারও সৌভাগ্য হয়েছিলো দু'টি গান তাঁকে দিয়ে সুর করানোর। নব্বই এর দশকে এ গানটি গায় 'শরন'। তখন ক্যাসেটে বের হয় গানটি। শরন বড়ুয়া বর্তমানে প্রশিকা'র গণসংস্কৃতি বিভাগে কর্মরত। শুনুন গানটির আংশিক...
http://www.sendspace.com/file/sm4wfd
আর কতোকাল কাঁদবে দু'নয়ন
বিধিরে তুই দিলি আশা, বুক ভরা ভালোবাসা
মানুষ দিলি মন দিলি না মনেরই মতোন।।
নদীর বুকে ছন্দ দিলি, ফুলের বুকে গন্ধ দিলি
পাখির ডাকে কতো বনের ফাগুন রাঙাইলি
আমার ডাকে নিঠুর সুজন, নেয় না কাছে হয় না আপন
রয় যে দূরে আমায় ছেড়ে কান্দে পোড়া মন।।
চোখের মাঝে স্বপ্ন দিলি, মিলন মাঝে লগ্ন দিলি
সুখের ঘরে কতো প্রেমের বাসর সাজাইলি
আমার বাসর যায় রে ভেঙে, কালবোশেখী ঝড়ের দিনে
সুখের স্বপন যায় রে ভেঙে কাঁচেরই মতোন।।
কথা: শেখ জলিল, সুর: প্রণব ঘোষ, শিল্পী: শরন বড়ুয়া
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



