একাকী আঁধার রাতে, জোনাকিরা জ্বলে সাথে
অন্তরে জাগে স্মৃতিকথা
তারাদের মেলাতে, মিটিমিটি আলোতে
খুলে রাখে মনের জানালাটা।।
নির্ঘুম এই রাতে রাতজাগা পাখি ডাকে দূরের বনে
ভালোলাগা সেই ক্ষণ স্বপ্ন ছড়ায় আজো বিরহী মনে
ঝাউবনে চুপি চুপি মিলনের অভিসারে
জেগেছিলো প্রেমের বিশালতা।।
অন্তর জুড়ে সেই ভাবনারা জেগে থাকে আজো গোপনে
আসবে আবার তুমি হৃদয় আলো করে এমন ক্ষণে
দরজায় কড়া নেড়ে ডাকবে হঠাৎ করে
ভেঙে দিয়ে আঁধার নীরবতা।।
০৫.০৪.২০০৮
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



