আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

স্পর্শহীন প্রেমের পরশ

২৩ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩২

শেয়ার করুন:                   Facebook

বোধ যেখানে প্রবল থাকে স্পর্শ মূল্যহীন
তাকে আমি ছুঁইনি কখনো, সেও কোনোদিন
তবু তার সত্ত্বা জেগে থাকে বুকের গভীরে
দু'চোখের আয়নায় ভাসে বিমূর্ত শরীরে
তাকে দেখি রোজ রোজ মধুক্ষণে প্রতিরাত
ঘুমহীন এই চোখে ঝরে সুখের প্রপাত
যে আমার থাকে দূরে সরে তার হই রোজ
ছন্দহীন জীবনে জাগাই সুর, প্রেমের পরশ।

১৯.০৪.২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: নতুন কবিতা  বিভাগে ।

 

  • ১৯ টি মন্তব্য
  • ১৪৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৪৩
comment by: রাশেদ বলেছেন: ভাল্লাগছে।
২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ।

২. ২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২২
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: বেশ ভালো লাগলো!
২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আলী আরাফাত শান্তকেও।

৩. ২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: পড়ে আরাম পাইলাম ... কবিতার মরমী ভাবটা উপভোগ্য
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৪

লেখক বলেছেন: জ্বিনের বাদশার ভালোলাগাটা অনেক প্রেরণা দেবে। ধন্যবাদ।

৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৪
comment by: মানবী বলেছেন: কবিতাটি কতোখানি ভালো হলে জ্বীনের বাদশা'র পর্যন্ত ভালো লেগেছে :-B

ধন্যবাদ শেখ জলিল



২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও মানবী।

৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৭
comment by: মাহবুব সুমন বলেছেন: প্রেমের কবিতা , আহ !
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: তারপর কেমন আছেন মাহবুব সুমন?

৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২০
comment by: মানবী বলেছেন: এই B-) ইমোটিকনটি দিতে চেয়েছিলাম, ওমন এলো কিভাবে :-*




মাহবুব সুমন আংকেল কবিতা পড়ে খুব শান্তি পেয়েছেন B-)
৭. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৭
comment by: মাহবুব সুমন বলেছেন: ভালো আছি জলিল ভাই, একটু ঠান্ডা জ্বর আজ। এই আর কি।

৮. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৯
comment by: মাহবুব সুমন বলেছেন: আর মানবি ভাবী কেমন আছো ? অনেকদিন পর তোমার সাথে দেখা। ভালো আছো ? সিয়াটলে যেতে পারি।
৯. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩১
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো। ছন্দে লিখেছেন বলে আমার কাছে বেশী ভাল লাগলো।
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: ভালোলাগার ধন্যবাদ। ছন্দে কবিতা লিখা অনেকদিনের অভ্যাস..তাই এসে যায় আর কি!

১০. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৩
comment by: মানবী বলেছেন: মাহবুব সুমন আংকেল আপনার ভাইকে আমার সালাম জানাবেন।

আপনার সিয়াটল গমনে জনাব বিল গেটস যথার্থই আনন্দিত হবেন বলে আশা রাখি।



শেখ জলিলের চমৎকার কবিতাটিতে এসব বিষয়ে আর মন্তব্য করতে চাইছিনা।
১১. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৬
comment by: মাহবুব সুমন বলেছেন: ভাবি,
মজা বোঝো না ! তুমি আংকেল ডাকছো তাই আমিও ভাবি এবং তুমি বলে ডাকছি !! এতো সিরিয়াস হও কেনো ;)

আচ্ছা আমার ভাইকে আপনার সালাম পৌঁছিয়ে দেবো।
১২. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো....
বর্ণে ,গন্ধে ,ছন্দে ,গীতিতে.....দারুন।
শুভেচ্ছা থাকলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

 



 


প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭১৬৮৯