আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

লিরিকগুচ্ছ
০৭ ই মে, ২০০৮ সকাল ৯:৫৫
১.
না-পাওয়ার বেদনা নিয়ে ঘুরি সমস্ত জীবন
জলে অন্তরীক্ষে খুঁজি, খুঁজি বাদাড়ে ও বনে
মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ঘুরে দেখি
সেখানেও অপূর্ণতা আছে আমারই সমানে!
২.
গিয়েছিলাম তোমার কাছে সেখানেও অপূর্ণ হৃদয়
কবিতার উপমা বাড়ায়, তবু কবির প্রতিমা নয়!
৩.
একে একে সবাই তো যাবে সরে
জীবনটা সুখের ফুরিয়ে গেলে
তুমিও কি তেমনি যাবেই দূরে
একদিন সব ছেড়ে একা হলে?
৪.
সুখের পায়রা তো আর মানে না পোষ
সকলই আমার ভাগ্য, তোমার কি দোষ?
০৬.০৫.২০০৮
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: নতুন কবিতা বিভাগে ।
কালপুরুষ বলেছেন:
সকালে নেটে এসেই আপনার কবিতা পেলাম। দিনের শুরুটা ভালই হলো। ভাল লাগলো লিরিকগুচ্ছ।
লেখক বলেছেন: আজকাল আপনার অণুকাব্যের কাছে আমাদের সবই ফেল মারছে!
..ধন্যবাদ কালপুরুষ ভাই।
কালপুরুষ বলেছেন:
ব্লগে অনুকাব্য, অণুকাব্য, অণুকবিতা, অণুগল্প, গল্পাণু ইত্যাদির সমাবেশ। সবার আগ্রহ ও প্রচেষ্টা ভাল লাগছে। পাঠক কিছুটা হলেও নতুনত্বের স্বাদ পাচ্ছে। আমিও সবার লেখা আগ্রহ নিয়ে পড়ছি। এবার হয়তো অণুনাট্য বা অণুনাটক নিয়ে কেউ হাজির হবে।
রোডায়া বলেছেন:
ওহ অসাধারন, অসাধারন লাগলো! দারুন!
লেখক বলেছেন: ধন্যবাদ রেডোয়া।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুখের পায়রা তো আর মানে না পোষসকলই আমার ভাগ্য, তোমার কি দোষ?
দারুননননননননননননন
কি যে ভালো লেখেন।ব্লগের আনন্দ হলো ভালো লাগা জানানো যায়।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
আমিও এজন্য ব্লগে লিখতে স্বাচ্ছন্দ বোধ করি।
প্রচেত্য বলেছেন:
পূর্ণতাকে খুজে ফিরে বারবার
















