কতো সহজেই মানুষ সবকিছু যায় ভুলে
অতীত স্মৃতি, ভালোবাসাও তুচ্ছ হয় বৈষয়িক যাপিত জীবনে!
তার সাথে কথা হয় সাধারণ বোলচালে, বলি হাই-হ্যালো
বুকের গভীরে আকুপাকু করে স্মৃতির পায়রা পাখ নেড়ে
মন খুলে যতো বলি 'ভালো থেকো, মাঝে মাঝে দিও ফোন'
তবু ফোনালাপে কাটে না ঘোর যাপিত উচ্ছাসের নিয়মে।
মনের জানালা খুলে যদি পাতি কান শুনি তার সুরের বেহাগ
হৃদয় কন্দরে জাগে ঢেউ অগণন ভালোলাগা স্রোতের সোহাগ
সে কি বোঝে আমি তার কণ্ঠপ্রেমী লিখি গান তারই জন্যে
স্মৃতির পাখিরা সব নীরবে গুমরে কাঁদে এই বুকেরই অরণ্যে!
১৩.০৬.২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


