বালিকা তোমার
বালিকা তোমার তন্বী তনু কায়া
যেন ফোটা ফুল সদ্য
শান্ত দিঘিতে উচ্ছল ছবি
টুকটুকে লাল পদ্ম।
বালিকা তোমার কালো চুলে রং
মেঘের কাঁজলে আঁকা
উদাস দুপুরে গাছের ছায়ায়
নিষ্পলক চেয়ে থাকা।
বালিকা তোমার মুখে হাসি ফোটে
পূর্ণিমা চাঁদের সাথে
মায়াবী আলোর জ্যোৎস্না ছড়ায়
ঘুমঘুম আঁখিপাতে।
বালিকা তোমার রূপে কী যে নেশা
বুঝেছে কী আর কেউ
দিয়েছে হঠাৎ এই বুকে দোলা
সাত সাগরের ঢেউ!
বালিকা তোমার বুকের ভূ-ভাগে
কতোনা গোলাপ ফোটে
সে ফুলের ঘ্রাণ ছুঁয়ে যায় মন
দখিনা বাতাস ছোটে।
বালিকা তোমার কোমল অধর
রাঙা কমলার কোয়া
শরীরে তোমার সোঁদা মাটি ঘ্রাণ
মাতাল সুগন্ধে ধোয়া।
বালিকা তোমার হেলেদুলে চলা
যেন এক ধন্যি বালা
কার লাগি তুমি গাঁথছো মালা
সাজিয়ে প্রেমের ডালা?
বালিকা তোমার হাত রেখে হাতে
যেতে পারি বহুদূর
আমার পাশে কি সাথী হয়ে যাবে
অচিন হৃদয়পুর?
১৬.০৭.২০০৮
©Sheikh Jalil
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



