আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

নতুন করে পুরান কবিতা- ৩
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৮
দূরের দেশের মেয়ে
কোন্ ঠিকানায় কোথায় থাকো
দূরের দেশের মেয়ে?
ভাবলে তোমায় শিস দিয়ে যায়
মনের দোয়েল গেয়ে।
সাইবেরিয়া? ভ্যানকুভারে
কোথায় এতো বরফ পড়ে?
গরম কাপড় জড়াও গায়ে
শীতল দিনে তুষার ঝড়ে-
উষ্ণতা চাও তখন তুমি
কারো আশায় চেয়ে?
কোন্ ঠিকানায় কোথায় থাকো
দূরের দেশের মেয়ে?
এই দেশেতে গরম বেশি
জ্বলছে হৃদয় দিবানিশি
গরম হাওয়ায় খুঁজে বেড়াই
একটু হিমেল হাসি-
ডাকবে তুমি আমায় কাছে
উষ্ণ পরশ চেয়ে?
কোন্ ঠিকানায় কোথায় থাকো
দূরের দেশের মেয়ে?
০৬.০৩.২০০৬
©Sheikh Jalil
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: নতুন কবিতা বিভাগে ।
আসিফ আহমেদ বলেছেন:
ঠান্ডার দেশে গেলে আপনার দিবানিশি জ্বলা হৃদয় আর নাও জ্বলতে পারে লেখক বলেছেন: কী জানি, হতেও পারে হয়তো!
রুখসানা তাজীন বলেছেন:
ছন্দ মজা লাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ।
শামীম মোহাম্মদ বলেছেন:
হুম্...................
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভ্যাঙ্কুভার তো ম্যালা দুর।কাছাকাছি থাকলে না হয় খুঁজে দিতাম।
ভালো থাকবেন।শুভেচ্ছা।
লেখক বলেছেন: কষ্ট হলেও একটু খুঁজে দিন না প্লিজ!
...আমি তাকে বহুকাল ধরে খুঁজছি।
















