১.
নদীকে নদীর মতো তরতর করে
চলে যেতে দেখলাম আমার সামনে দিয়ে।
ঘনবর্ষায় দুচোখে যার পড়েছিলো চোখ
তপ্ত খরায় হঠাৎ রাজপথে তার দেখা
কিশোরী বুকের উচ্ছাসে কি জেগেছিলো ঢেউ?
কেনই বা তর সইলো না তার এতোদিন পরে
আমি কি দাবদাহ নিতাম শুষে বুকের সমস্ত জল?
কতোকাল পরে দেখা বললে না একটিও মিষ্টি কথা
নদীর জলেই করলে ভরাট সেই বেদনার দুঃখগাথা!
২.
খোলাপথে মাইশা নিচে খেলা করে
দোতলার রেলিঙে ঝুঁকে পড়ে ডাকে মাইশার মা-
মাইশা, মাইশা, সাবধানে খেলো মা মণি!
সামনের ফ্যাটে পাঁচতলায় আমি
জানালার ফাঁক গলে ফুটে ওঠে রূপ
চুপিসারে দেখি মাইশার মা'র মুখ
মেদমত্ত শরীরের খাঁজকাটা ভাঁজ।
পর নদীতে জাল ফেলে মাছ ধরতে চায় মন
তপ্তদুপুরে নিকারীর শরীর তরপায় কামস্রোতে!
ওপাশের জেলেরা মাছ ধরতে গেছে দূরে
নিকারির বউ ঘরে একা, এপাশে আমিও
আমার নদীরা মরে গেছে অকাল খরায়
ওদের ঘরে এতো মাছ এখনও জীবন্ত কেন!
০৯.০৮.২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

