আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বেকায়দা প্রেমকাব্য
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
১.
ক্লাস ফাঁকিতে যেদিন গেলাম
বাগমারার ঐ বাসায়
নিউ বিল্ডিং-এর গলি ধরে
বুকভরা সব আশায়
আব্বু-আম্মু দু'জন সেদিন
ছিলেন বাসার বাইরে
একলা পেয়ে তোমার ঘরে
মন করে তাই-নাইরে
যেই জড়িয়ে তন্বীদেহ
ছুঁয়েছি ঠোঁট-গাল
বোনটি তোমার হঠাৎ এসে
করলো জঞ্জাল!
২.
ব্রহ্মপুত্র নদের ধারে
নলখাগড়ার চরে
তোমার সাথে হেঁটে যেতে
মন যে কেমন করে
বালুর চরা নদীর পানি
পেরিয়ে গেলাম বনে
সবার চোখের আড়াল হয়ে
গোপনে গোপনে
আকাশ বাতাস সাক্ষী রেখে
কাটলো যখন লজ্জা
ভাবছি মনে মধুর হবে
নদীর ধারের সজ্জা
মাটি ফুঁড়ে সামনে খাঁড়া
কদাকার সেই লোকটা
বললো হেসে- কাম করবাইন
আগে ফালান ট্যাক্সটা!
৩.
সেদিন রানুর অফিস ছিলো
তোমার ছিলো ছুটি
একলা ঘরে আমরা দু’জন
বাঁধছি নতুন জুটি
কলেজ পড়া তাগড়া মেয়ে
বয়স খুবই অল্প
বন্ধ ঘরে প্রেমাবেগে
কত্তো রসের গল্প
হঠাৎ করে গেটে টোকা
রানু আমার বাড়ি
সেই থেকে যে রানুর প্রেমে
হলো ছাড়াছাড়ি!
২২.০৮.২০০৮
©Sheikh Jalil
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রাপ্তবয়স্ক ছড়া ;
প্রকাশ করা হয়েছে: ছড়া বিভাগে ।
লেখক বলেছেন: কাহিনী তো টিন এজেরই।
লেখার কি আর বয়স আছে?
মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
৩ নং টা মজার......।কথায় আছে না দুই নৌকায় পা দিতে নাই।
কেমন আছেন কবি?
ঈদ কেমন কাটলো...?
অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: আমি ভালো। আপনি কেমন আছেন কবি?
দেশের প্রতি নস্টালজিয়া কেটেছে?
লেখক বলেছেন: শুধু প্রশংসা না কালপুরুষ ভাই।, আপনার ছন্দকাব্যও কিন্তু খুব ভালো হয়।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
সহজ ছন্দের কবিতা পইড়া মজা পাইছি...যদিও আমি কবিতা ভালা পাই না
লেখক বলেছেন: ধন্যবাদ ভাঙা পেন্সিল।
কবিতা ভালা না পাইলেও ছড়া কিন্তু অনেকেই ভালা পায়!
আর ছড়াও কিন্তু এক প্রকার কবিতাই।
মৃন্ময় আহমেদ বলেছেন:
বেশ বেশ বেশ।।
লেখক বলেছেন: ধন্যবাদ মৃন্ময়।
সৌম্য বলেছেন:
ভালো লাগছে। হুসেইন মোহাম্মদ এরশাদকে উতসর্গ করতে পারেন।
লেখক বলেছেন: এতো বড়ো কবিকে উৎসর্গ! লজ্জা দিলেন ভাই।
...অসমাপ্ত বলেছেন:
জলিল সাহেব... সেইরকম বেকায়দা হইছে। নির্বাক।
লেখক বলেছেন: ধন্যবাদ ...অসমাপ্ত।
ফারিহান মাহমুদ বলেছেন:
মাটি ফুঁড়ে সামনে খাঁড়াকদাকার সেই লোকটা
বললো হেসে- কাম করবাইন
আগে ফালান ট্যাক্সটা.....................দারুণ! দারুণ। 'খাঁড়া'টা কি খাড়া, নাকি খাঁড়াই?
চাঙ্কু বলেছেন:
হুম
আমি ও আমরা বলেছেন:
বেশ মজা পাইলাম আর ছন্দের নায়কের জন্য কষ্ট হচ্ছে।
লেখক বলেছেন: টিনএজ পাঠকের কথা চিন্তা করেই।
..মাঝে মাঝে একটু রসবোধ আনার চেষ্টা করছি।

















এক্কেরে ট্নি এজ প্রেম ধরলেন যে?