আমার প্রিয় পোস্ট
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- একজন নাগরিক কবিয়াল প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাইকে খুব মনে পড়ে! - কবি ও কাব্য
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- যুগে যুগে বাংলা সাহিত্য - বৃষ্টিধারা
- জায়গীরনামা---একটি বই , একটি ইতিহাস, একজন ডাক্তার/ব্লগার/লেখকের উত্থান কষ্ট - পথিক!!!!!!!
- শেখ জলিলের ‘জায়গীরনামা’-এক কিশোরের অন্য আবাস এর গল্প - সুনীল সমুদ্র
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

তাঁর খাঁচায় বন্দী
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি অস্থির পথিক
মানুষের দিনমালা থেকে ধরতে পারিনি তার বর্ণচোরা রং
একটি মানুষ কখন কোন্ পথে হাঁটে
তেমাথার মোড়ে এসে ভুলে যাই সেই পথ।
এক টুকরো কাপড়ে নেংটি পরে যে ছেলেটি কেটেছে সাঁতার
তার মুখে এখন ভিনদেশী ভাষার খই ফোটে
বাড়ির পাশের মাছ-ধরা খাল সে আর চেনে না
তাকে গুঠু নামে ডাকা এখন অনেক অপরাধ!
ঘোমটার আড়ালে ঢাকা মুখ শত চেষ্টায় হয়নি দেখা কোনোদিন
অথচ সেই কী-না আজ বারের সেরা নাচনেওয়ালী
হাজারো মুখের দিকে নির্লজ্জ তাকিয়ে থাকতে একটু দ্বিধা নেই তার!
এইসব দেখে দেখে কতোবার ভেবেছি বদলে যাবো আমি
ক্রমাগত সভ্যতার ধাপে সম্পন্ন মানুষ হবো
হৃদয় দুয়ারে লকার ঝুলিয়ে কতোবার কৃত্রিম খাঁচায় বন্দীত্ব নিয়েছি।
অথচ আমারই জানালার ধারে শিস্ দিয়ে গেছে ভোরের দোয়েল পাখি
শৈশবের ঘুলঘুলিতে যে চড়ুই পাখিটি বেঁধেছিলো বাসা
সেও ডেকে উঠেছে একটিবার
দক্ষিণের বকুল গাছটি খোলা বাতায়নে ছড়িয়েছে সুগন্ধী বাতাস।
সবুজের সমারোহ দেখে বারবার বলেছি, কোথায়?
প্রকৃতিতো বদলেনি একটুও!
ভাঙনের ধাপে ধাপে বারবার শুধু গড়েছে নতুন পথ
সুদৃশ্য পথের মোড়ে হেঁটে গেছে অনেক পথিক
প্রকৃতির খাঁচায় পোষা অথচ এই আমি পাখি উড়ে যেতে যেতে
অন্য আকাশ পাইনি খুঁজে কোথাও কখনো।
২০.০৯.১৯৮৪
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: পুরনো কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আশরাফ মাহমুদ বলেছেন:
বেশ বেশ।
লেখক বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ক-খ-গ
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শৈশবের ঘুলঘুলিতে যে চড়ুই পাখিটি বেঁধেছিলো বাসাসেও ডেকে উঠেছে একটিবার
দক্ষিণের বকুল গাছটি খোলা বাতায়নে ছড়িয়েছে সুগন্ধী বাতাস।
খুব ভালো লাগলো........।
কেমন আছেন?
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা ।
আবু সালেহ বলেছেন:
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি অস্থির পথিক
মানুষের দিনমালা থেকে ধরতে পারিনি তার বর্ণচোরা রং
একটি মানুষ কখন কোন্ পথে হাঁটে
তেমাথার মোড়ে এসে ভুলে যাই সেই পথ।
নাজনীন খলিল বলেছেন:
একটি মানুষ কখন কোন্ পথে হাঁটেতেমাথার মোড়ে এসে ভুলে যাই সেই পথ।
ভাল লাগল।শুভেচ্ছা রইল।
কঁাকন বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল।
লেখক বলেছেন: আলী প্রাণ কেমন আছেন?
কালপুরুষ বলেছেন:
লেখাটা আগে পড়া হয়নি। এখন পড়লাম। ভাল লাগলো। আশা করি ভাল আছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো আছি ভাইজান।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এসে ঘুরে গেছি............
কেমন আছেন?
অনেক শুভকামনা...............
লেখার অপেক্ষায়।
লেখক বলেছেন: ধন্যবাদ। খুব তাড়াতাড়ি কবিতা পোস্ট দেবো।
আলী প্রাণ বলেছেন:
ভালো আছি। আপনার জন্য শুভকামনা রইল।
আবু সালেহ বলেছেন:
ইসব দেখে দেখে কতোবার ভেবেছি বদলে যাবো আমি
ক্রমাগত সভ্যতার ধাপে সম্পন্ন মানুষ হবো
হৃদয় দুয়ারে লকার ঝুলিয়ে কতোবার কৃত্রিম খাঁচায় বন্দীত্ব নিয়েছি।
এক কথায় দারুন...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














