আমি তোমাকে নিয়ে লিখতে পারি হাজার একটি কবিতা
তোমাকে ভেবে গড়তে পারি মনের কোঠরে ভাবি যা
আমি তোমাকে নিয়ে লিখতে পারি একটি বড় উপন্যাস
তোমাকে ভেবে উড়তে পারি হয়ে স্বপ্নের বুনোহাঁস
তুমি জীবনের মধুমাস
তুমি বুকের গভীরে বিশ্বাস।।
আমি তোমারই জন্য ডিঙাতে পারি বিশাল পর্বতমালা
তোমারই জন্য পেরুতে পারি ধূ ধূ বালুকাবেলা
শুধু তোমার কারণেই ফিরে ফিরে পাই বেঁচে থাকার আশ্বাস।।
আমি তোমারই জন্য করেছি দেখো জীবনটা পরিপাটি
তোমারই জন্য গড়েছি কতো প্রেমেরই বসতবাটি
শুধু তোমার কারণেই ফিরে ফিরে পাই বুকভরা নিশ্বাস।।
অক্টোবর, ২০০৫ Copy right: Sheikh Jalil

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



