আগামী ফেব্রুয়ারি ১৮, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আমার কবিতার বই 'সভ্যতা, থামাও যাত্রা'-র মোড়ক উন্মোচন হতে যাচ্ছ।
আপনি আমন্ত্রিত।
বই পরিচিতি-
বইয়ের ধরন- কবিতা
লেখক- শেখ জলিল
প্রকাশক- আহমেদুর রশীদ চৌধুরী
প্রচ্ছদ- সুমন
আলোকচিত্র- সালমা জাহান
প্রকাশনা- শুদ্ধস্বর
স্টল নং- ২৪০
বইয়ের পৃষ্ঠা- ৬৪
মূল্য- ১০০ টাকা
ফ্যাপে যা লেখা আছে-
গাঁয়ের অভিমানী কিশোর প্রকৃতির রূপ-রস-গন্ধ বুকে নিয়ে নগরের রাজপথ ধরে হাঁটছে। দেখছে সুনীল স্বপ্ন। স্বপ্নে ঘুরেফিরে আসে তার মনের গহিনে ঘুমিয়ে থাকা মানুষের জলছবি, আসে নদী মেখলা বাংলার ইলিশ, আসে হাস্নুহেনার ঘ্রাণ, আসে ফিরোজা রং শাড়ির আঁচল। আর স্বপ্ন ফুরালেই মিলিয়ে যায় সব। জেগে থাকে ফাগুনের আগুনে পোড়া নৌকার গলুই। মথিত হৃদয় খাঁ খাঁ করে। আক্রোশ জেগে ওঠে সভ্যতার মেকি আস্তরণে, যাকে মরিচীকা বলে মনে হয়। মনে হয় মাধবী জ্যোৎস্না রাত সত্য নয়।
যদি সত্য হয় কাব্যময় পৃথিবীর আখ্যান, তাহলে সেখানে থাকবে না অশিা, ুধা, দারিদ্র্য। থাকবে না অস্ত্রের ঝনঝনানি। থাকবে না সভ্যতার সন্ত্রাস। তাহলেই গাঁয়ের প্রেমিক কিশোর সব ফাঁড়া কাটিয়ে খুঁজে পাবে সুস্থ জীবন, খুঁজে পাবে প্রেমময় জীবনের শপথ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

