আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

লিমেরিক! লিমেরিক!!‍

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩১

শেয়ারঃ
0 0 0

১.
বিষ্ঠা গিলে সব মাছেতেই- ঘাউরা মাছের নাম হয়
তলে তলে চুনোপুটির সর্বনাশের কাম হয়
হোক সে ফেলা যতই না জাল
রয় অধরা রাঘব বোয়াল
সুযোগ বুঝে বনের রাবণ দেশের পতি রাম হয়!

২.
মজা মারে ফজা ভাই- ভাবে কারো দুঃখ নাই
সকল সময় নগদটাই চায় যে ষোল আনাই
পৌষের পরে মাঘ এলে
শীতে কি আর বাঘ মেলে
গহিন বনে যায় পালিয়ে বনের রাজাটাই!

২৪.০২.২০১০

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৫
শুভ বলেছেন: :অফ টপিক:
জলিল ভাই (১১ দিনের বড় তো!),
এখানে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। দুনিয়ার ভাল ভাল কথা বলে ফেলেছেন, লজ্জা-লজ্জা লাগছে!

 

মোট সময় লেগেছে ০.৯১১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ