১.
সফেদ শরীরে তার কালো অলঙ্কার
সোমত্ত নিভাঁজে মেলে আছে নগ্ন বুক
তার মাঝে মুখ বুঁজে অচিন সন্যাস;
দৃষ্টির অদৃষ্ট আলো চিরচেনা পথে
এইমাত্র ছুঁয়ে গেলো হৃদয়ের প্রাণ!
২.
খুব সাদা নিরেট শরীরে পড়ে আছি অপেক্ষায়
ঘর্ষণে একাত্ম হবো মিশে যাবো দু’জনার গায়,
কী যে ইচ্ছে হলো তার!
অলৌকিক হাতে কমিয়ে দিলেন ব্যবধান, আর
সেই থেকে লেখা হলো স্বচ্ছ দু’টি নাম।
৩.
আলো নয় অন্ধকার তার মাঝে জ্ব’লে থাকা তারা
না না, অন্ধকার নয় আলো- হৃদয় পাগলপারা।
৪.
দু’চোখে স্বপ্নের নেশা রঙে ভরে সামনের দিন
বোশেখি ঝড়ের লীলা তবু কেন করে যায় লীন!
৫.
সাবেরার বুকে ফুল ফুটেছে সুরভি নিয়েছে কে?
মনের তুলিতে হৃদয়ের পটে ছবি এঁকেছে যে।
২৫.০৯.১৯৮৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

