সড়ক চলে যায় সড়কের গন্তব্যে
আমার বাস থামে অজানা স্টেশনে।
নির্জন রাত, সুনসান নীরবতা
পাশ থেকে কে যেন বলে- হ্যালো
ছড়ি হাতে বৃদ্ধ পথিক ফিরছে ঘরে
জীবনের প্রশ্নবোধক জড়িয়ে গায়ে।
কী যেন আহ্বান ছিলো আমাকে ঘিরে
ফিরে চাই আমি নিষ্পলক চোখে
কিছু কি বলবে সে?
কিছুই বলে না নিশীথ রাতের সাথী
অবশিষ্ট জীবনের আশীর্বাদ জড়িয়ে চোখেমুখে
হেঁটে যায় সম্মুখে
আর শুধু বলে যায়- হ্যালো।
০৩.১০.২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

