হাজার কথার এক শক্ত বাঁধন
যাচ্ছে খুলে শত অজানা ঝড়ে
সূতোর ওপার থেকে তুমি মারো টান
স্বপ্ন-বাসর তাই বড়ো নড়বড়ে
ঐ দারুচিনি দ্বীপটা যাচ্ছে সরে।।
যাই না এখন আর রূপকথা দেশে
মেঘের ভেলায় চড়ে রাজার বেশে
জমাট আঁধার মেঘ দিগন্ত নীড়ে
আমি চিরচেনা অচেনা থাকছি পড়ে।।
অদেখা তোমার রূপ সন্দেহ ছবি
গড়ছে মনের ভুল হৃদয় কবি
বাসর রচনা যেন ধূ ধূ প্রান্তরে
তুমি নিশিদিন অধরা জনম ভরে।।
শেখ জলিল ২৯.০৮.২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

