আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ 

আমিতো চেয়েছি

২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৫

আমিতো চেয়েছি শুধু এক ফালি চাঁদ
মাধবী জোস্নার আলো, নীল নীল রাত
হৃদয়ে উঠেছে ঝড়, ঝরেছে প্রপাত
বাড়াওনি তবু তুমি সখ্যতার হাত!

নির্ঘুম প্রহর গেছে, কেটেছে প্রভাত
দু'ভাগ করেছে বুক কষ্টের করাত
আাসোনিকো তবু তুমি কেটে গেছে রাত...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

প্রেম

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২১

১.
সফেদ শরীরে তার কালো অলঙ্কার
সোমত্ত নিভাঁজে মেলে আছে নগ্ন বুক
তার মাঝে মুখ বুঁজে অচিন সন্যাস;
দৃষ্টির অদৃষ্ট আলো চিরচেনা পথে
এইমাত্র ছুঁয়ে গেলো হৃদয়ের প্রাণ!

২....

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

স্মৃতি

০৭ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৬

১.
ঝর্নার চলার ধ্যান
ভাঙে কোন্ শ্যামল পাহাড়?
সমস্ত শরীরে যার
এলোকেশী নৃত্যের বাহার।

২.
সেই যে আলোর ছোঁয়া...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

ওকে মনে পড়ে

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫৭

ওকে মনে পড়ে
ও এখন দূর সাগরের নীল নীল ঢেউ
আমগ্ন জলের চৈতন্যে নির্ঘুম জলপরী-
থেমে রাখে বাতাসের ক্রুদ্ধ আস্ফালন!

ও এখন কোন্ পথে?
সময়ের হাঙর দাপটে ও কি ধ্যানছুট জলজ শরীর
নাকি জলের বাগানে নৃত্যপর জলের কুমারী?...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

তাঁর খাঁচায় বন্দী

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩

হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি অস্থির পথিক
মানুষের দিনমালা থেকে ধরতে পারিনি তার বর্ণচোরা রং
একটি মানুষ কখন কোন্ পথে হাঁটে
তেমাথার মোড়ে এসে ভুলে যাই সেই পথ।

এক টুকরো কাপড়ে নেংটি পরে যে ছেলেটি কেটেছে সাঁতার
তার মুখে এখন ভিনদেশী ভাষার খই ফোটে
বাড়ির পাশের মাছ-ধরা খাল সে আর চেনে না...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

এ জীবন চাইবো না আর

৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৯

যদি কোনোদিন বেঁচে যাই মরে
এ জীবন চাইবো না আর!
কন্টকের সুনিবিড় যজ্ঞে পৃথিবীর মাঠে ঘাটে
সরাবো না দু'হাতে এ যান্ত্রিক জটিল।

আমাদের পূর্ব-পুরুষ তার নির্বীর্য ভ্রুণে
রেখে গেছে দাসত্বের কঠিন শৃঙ্খল
মগজের পলে পলে আজন্ম নিষেধ বাজে মিলিত কোরাসে-...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

নতুন করে পুরান কবিতা- ২

২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২২

সেকেলে প্রেমের চিঠি

মনের ভেতর সুর তুলে যাও উছলে ওঠে ব্যথা,
তুমি আমার দেহের ভাঁজে কাঁচা বর্ষার লতা।
জীবন আছে যে ক'টা দিন আছো শুধু জড়িয়ে,
তোমার প্রেমের সুবাস আমার হৃদয় গেছে ভরিয়ে।
বুকের ভেতর ঢেউ খেলে যায় তোমার যতো কথা,
তাইতো তুমি জড়িয়ে আছো গাছের যেমন লতা।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

নির্নিমেষ চোখ

১৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৪১

ছিলো সে গহীন জলের ইলিশ।
লবণের তিক্ততায় বেড়ে ওঠা দেহে
একদিন চ'লে এলো সে সুস্বাদু জলে।
যদিবা বাসের যোগ্য ছিলো তিক্ত জল
ছিলো নাকো অনুকূল বংশ বিস্তারে।
প্রবাহী স্রোতের স্তূপাকার ফেণা
দাবীদার দেহের প্রথম পাওনা ছিলো
কানকোয় সুশীতল হাওয়া টেনে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ছেলেটি গ্রামের

০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৬

সাজানো রাস্তার এই যে কঠিন পথে
পড়ে আছে যে ছেলেটি-
এতোদিন সে গ্রামেই ছিলো।
জড় পাথরে সঞ্চিত রেখেছে যে ক'টি বুকের পাঁজর
সবই কাদা আর জলের পুষ্টিতে গড়া
এই নিস্তব্ধ পথের উজ্জ্বল আঁধার
তারই বিগত জীবনের নিরব সাক্ষী।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

স্বপ্ন ও শব্দের পরী

২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৮

দংশিত হৃদয়ে নিয়ে সন্ধ্যার আবির
যখন আবিষ্ট অন্ধকারে পথ হাতরাচ্ছিলাম
খুঁজছিলাম শব্দের হিরন্ময় ধ্বনি
ঠিক তখনই আসলে তুমি।
তুমি এলে এক নিয়ে হাতে সান্ধ্যবাতি
আর অন্য হাতে ধূম্রময় ধূপদানি।
মৌ মৌ গন্ধে ভ'রে গেলো ঘর
যেন জান্নাতুল ফেরদৌস থেকে নেমে এলে হুর...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.৭৫৯০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৮২টি
  • মন্তব্য করেছেন: ১৫১৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৮৩১টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ১২৭৮৭৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ